Prabasi Rashed

Directions

Prabasi Rashed আসসালামু আলাইকুম
আমার প্রোফাইলে আপনাকে স্বাগতম? NEW ID সবাই এড় করেন? কিন্তু PLZ কিও রিকুয়েস্ট জুলাইয়ে রাকবেন না.?

কারাগারে বন্দী বাংলাদেশিদের খোঁজ নিন, তাঁদের পাশে দাঁড়ান (বাংলাদেশ হাইকমিশন নিরব)রহমান রনজু: দালালের প্রতারণা, ভিসার জটি...
19/10/2026

কারাগারে বন্দী বাংলাদেশিদের খোঁজ নিন, তাঁদের পাশে দাঁড়ান (বাংলাদেশ হাইকমিশন নিরব)

রহমান রনজু: দালালের প্রতারণা, ভিসার জটিলতা—মালয়েশিয়ার জেলে বন্দী বাংলাদেশিদের মুক্তির আকুতি! পরিবারের মুখে হাসি ফোটাতে, হাজারো স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান বাংলাদেশিরা। অথচ সেই স্বপ্নের পথেই অনেকের জীবনে নেমে এসেছে অন্ধকার। দালালের প্রতারণা, ভিসার জটিলতা কিংবা অনিয়মের অভিযোগে আটক হয়ে কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন বহু বাংলাদেশি প্রবাসী ভাই।

প্রবাসীদের অভিযোগ, কতজন বাংলাদেশি মালয়েশিয়ার কারাগারে বন্দী, তার নির্ভরযোগ্য ও হালনাগাদ সংখ্যা বাংলাদেশ হাইকমিশনের কাছে নাই। বন্দীদের খোঁজখবর নেওয়া, আইনি সহায়তা দেওয়া এবং দেশে ফেরানোর উদ্যোগে বাংলাদেশ হাইকমিশন নিরব। এবং এ বিষয়ে সক্রিয় হওয়া প্রয়োজন।

প্রবাসীদের প্রশ্ন—দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে অবদান রাখা মানুষগুলো বিপদে পড়লে তাঁদের পাশে দাঁড়াবে কে? অন্য দেশের নাগরিকদের আটকের ঘটনায় তাদের প্রতিনিধিরা দ্রুত উদ্যোগ নেন। আর বাংলাদেশিদের ক্ষেত্রে হাইকমিশন যেন ঘুমিয়ে থাকে।
প্রবাসীদের আহ্বান—মালয়েশিয়ার কারাগারে বন্দী বাংলাদেশিদের খোঁজ নিন, তাঁদের পাশে দাঁড়ান এবং আইনগতভাবে মুক্তি ও সরকারি খরচে দেশে ফেরার সুযোগ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিন।

ওরা হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছে, কেউ প্রতারণার শিকার হয়েছে—কিন্তু প্রতিটি মানুষের পেছনে রয়েছে একটি পরিবার, অপেক্ষায় থাকা স্বজন আর বেঁচে থাকার স্বপ্ন।

সৌদি আরবে মসজিদের কম্পাউন্ডে দুই বাংলাদেশী নারী ও পুরুষের চুম্বনরত দৃশ্য এক পাকিস্তানি নাগরিক ভিডিও ধারণ করে পুলিশে হস্ত...
18/10/2026

সৌদি আরবে মসজিদের কম্পাউন্ডে দুই বাংলাদেশী নারী ও পুরুষের চুম্বনরত দৃশ্য এক পাকিস্তানি নাগরিক ভিডিও ধারণ করে পুলিশে হস্তান্তর করলে অভিযুক্ত দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি সরকার।

বিএনপির পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছে "এই ঘটনা আমাদের জন্য শিক্ষনীয়" কিন্তু এই রায়ের আড়ালে যে সরকারের ব্যর্থতা রয়েছে সেটা আড়াল করে দিয়েছেন।
একই কথা জানিয়েছে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার। (বিএনপির ব্যর্থতা আড়াল করে তাদের কাজ বৈধতা দেওয়ার ট্রেন্ডেসিটা বায়তুল মোকাররম মসজিদ থেকে হেফজাত ইসলাম অব্দি দৃশ্যমান।)

অভিযুক্ত দুজনকে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়ার পর উচ্চ আদালতে আপিল করার সুযোগ দেওয়া হয়নি।
এমনকি তাদের পক্ষে কোন রাষ্ট্রপক্ষের/নিজের আইনজীবী দেওয়া হয়নি। সৌদি সরকার দূতাবাসকে জানায়নি,ভিক্টিমদের পরিবারকেও জানানোর দরকার মনে করে নাই।
অথচ আন্তর্জাতিক ভিয়েনা আইনে কোন প্রবাসী যদি অপরাধে সাব্যস্ত হয় তাহলে তার দেশের দূতাবাসকে জানানো,পরিবারকে জানানো চুক্তির অংশ এমনকি তাদের আইনি লড়ায়ের অধিকারও হরণ করেছে।

রায় ঘোষণার পর খুব দ্রুত সময়ে মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি সরকার।
অথচ সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী দূতাবাস সেটা জানতেও পারেনাই।
যখনই মৃত্যুদণ্ড কার্যকর হয় আর সেই নিউজ যখন সারা দেশে ছড়িয়ে পড়ে তখনই দূতাবাস চিঠি লেখা শুরু করে।

প্রশ্ন এটাই:- প্রবাসীরা কি শুধু টাকার মেশিন? তাদের কি আইনী অধিকার পাওয়ার সুযোগ নাই? সরকারের দূতাবাস গুলো ঘাস কাটে? আবার অনেকটা বিচারবহির্ভূত হত্যাকান্ডকে শিক্ষানীয় হিসাবে দেখছে সরকার।
আবার শরীয়া শাসনে যদি বিচার করতে হয় তাহলে ব্যভিচারীদের ক্ষেত্রে ১০০ বেত্রাঘাত/নির্বাসন সেই শাস্তিটাও ডিঙ্গিয়ে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া কতোটুকু সমীচীন?

যদিওবা মসজিদের কম্পাউন্ডে অনৈতিক কাজকে সমর্থন যোগ্য না কিন্তু তার বিনিময়ে শিরশ্ছেদ করাটাও কতটুকু যৌক্তিক? মেয়েটিকে চুলের মুটি ধরে রাস্তায় শুয়াই তারপর কুরবানি গরুর মতো যে জবাই করলো এটা কি তার প্রাপ্য ছিলো?
এদেশের কূটনৈতিক শক্তি যে মেরুদণ্ডহীন সেটা বুঝতে নিশ্চয় কষ্ট হচ্ছেনা।
আগামীতে প্রবাসীরা ছোটখাটো ভুল/অপরাধ করলে সেটার শাস্তি কেমন হবে, প্রবাসীদের আইনি অধিকার এসব নিয়ে সরকার কি চিন্তা করে?

অস্ত্র হাতে মানুষকে ধাওয়া করছেন যিনি, তিনি আমাদের সরকারের একজন প্রতিমন্ত্রী। সেই ভিডিও আবার তাঁর নিজের পেজ থেকেই প্রচার ...
17/10/2026

অস্ত্র হাতে মানুষকে ধাওয়া করছেন যিনি, তিনি আমাদের সরকারের একজন প্রতিমন্ত্রী। সেই ভিডিও আবার তাঁর নিজের পেজ থেকেই প্রচার করা হচ্ছে।

প্রকাশ্যে এই গুণ্ডামি দেখানো মানুষ কীভাবে আমাদের শাসন করার দায়িত্ব পান, সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ।

আমাদের সমাজে কি এর চেয়ে যোগ্য ও দায়িত্বশীল মানুষ নেই? অবশ্যই আছেন। কিন্তু তাঁদের নির্বাচনে দাঁড়ানো, প্রতিদ্বন্দ্বিতা করা এবং জিতে সংসদে যাওয়ার বাস্তব সুযোগ প্রায় বন্ধ করে রাখা হয়েছে।

একজন নতুন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে দাঁড়াতে চাইলে শুরুতেই তাঁকে হাজার হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। অন্য পথ হলো কোনো দলের কাছে মনোনয়নের জন্য তদবির করা। আর দলগুলো কাদের, কোন প্রক্রিয়ায় মনোনয়ন দেয়, সেটা আমরা বছরের পর বছর ধরে দেখেই আসছি।

কোনোভাবে যদি আপনার মনোনয়ন বৈধ হয়, এরপর আসে নির্বাচনী খরচের সীমা। আইন মেনে চলা প্রার্থীকে সেই সীমার মধ্যে প্রচার চালাতে হবে। অন্যদিকে প্রভাবশালী প্রার্থীরা সীমা ভেঙে বিপুল অর্থ ঢাললেও কমিশন সেটা না দেখার ভান করে থাকে। আপনি যদি সততার সঙ্গে নির্বাচন করতে চান, তাহলে আইন মানাটাই আপনার পিছিয়ে পড়ার কারণ হয়ে দাঁড়াবে।

তারপর আসে ভোটের দিন। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও অনিয়ম ঠেকানোর দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু বাস্তবে সেই দায়িত্বও আপনার ঘাড়ে এসে পড়ে। প্রতিপক্ষের গুণ্ডাবাহিনী ঠেকাতে আপনারও একটা বাহিনী লাগবে। নিজের ভোট রক্ষা করতেও যদি পেশিশক্তির ওপর নির্ভর করতে হয়, তাহলে একজন সাধারণ নাগরিক প্রতিযোগিতা করবেন কীভাবে? তার ওপর আপনার বৈধ পোলিং এজেন্টদেরও নানা অজুহাতে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

এই ব্যবস্থায় এগিয়ে থাকেন তাঁরা, যাঁদের অস্ত্র আছে, গুণ্ডাবাহিনী আছে কিংবা আগে থেকেই বিপুল অর্থ ও প্রভাব আছে।

তারপর আমরা প্রশ্ন করি, ভালো মানুষ রাজনীতিতে আসেন না কেন। মানুষ এমন প্রতিনিধি বেছে নেয় কেন।

“১০টা হোন্ডা, ২০টা গুণ্ডা, নির্বাচন ঠান্ডা”—এই ব্যবস্থা বজায় রেখে আর কী আশা করবেন?

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে এই গুণ্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে।

16/10/2026

৫০ বছর পরেও জানতে পারবে আমাদের একজন হাদী ছিল
16/10/2026

৫০ বছর পরেও জানতে পারবে আমাদের একজন হাদী ছিল

15/10/2026

 #চট্টগ্রাম
15/10/2026

#চট্টগ্রাম

⚠️ বাঁশখালীর ভাই-বোনেরা, সাবধান! ডেঙ্গু বাড়ছে..চট্টগ্রামে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত ৪,৩৫৯ জন, মারা গেছেন ২১ জন। শুধু সেপ্...
14/10/2026

⚠️ বাঁশখালীর ভাই-বোনেরা, সাবধান! ডেঙ্গু বাড়ছে..

চট্টগ্রামে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত ৪,৩৫৯ জন, মারা গেছেন ২১ জন। শুধু সেপ্টেম্বরেই আক্রান্ত ২,৩২৩ জন। জেলার উপজেলাগুলোর মধ্যে বাঁশখালী এখন ৪ নম্বরে।

কয়দিন আগে বৈলছড়িতে ২০ বছরের এক মা ডেঙ্গুতে মারা গেছেন। রেখে গেছেন ৬ মাসের সন্তান। অভিযোগ, তিনি হাতুড়ে ডাক্তারের চিকিৎসা নিচ্ছিলেন।

জ্বর হলে যা করবেন 👇
১. প্রথম দিনেই ডেঙ্গু পরীক্ষা করান, সরকারি হাসপাতালে যান
২. জ্বরে শুধু প্যারাসিটামল। নিজে নিজে ব্যথার ওষুধ বা ইনজেকশন নয়
৩. বেশি করে পানি, স্যালাইন, ডাবের পানি খান
৪. বাড়ির আশেপাশে টব, টায়ার, ডাবের খোসায় ৩ দিনের বেশি পানি জমতে দেবেন না
৫. এডিস মশা দিনে কামড়ায়, তাই দিনেও মশারি টানিয়ে ঘুমান

🚨 পেটে তীব্র ব্যথা, বারবার বমি, বা মাড়ি-নাক দিয়ে রক্ত পড়লে দেরি না করে সাথে সাথে হাসপাতালে নিন।

নিজে সচেতন থাকুন, ভিডিওটি শেয়ার করে প্রতিবেশীকেও জানান। একটা শেয়ার হয়তো একটা জীবন বাঁচাবে।

তথ্যসূত্র: চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় (১ অক্টোবর ২০২৬ পর্যন্ত), রূপালী বাংলাদেশ

#প্রিয়বাঁশখালী #বাঁশখালী #ডেঙ্গু #ডেঙ্গু_সচেতনতা #চট্টগ্রাম

"স্যার আমি স্ট্রোক করা মানুষ,পেটের দায়ে আসছি, আমার গাড়ির তার কাইটেন না স্যার। আমি হাঁটতে পারি না স্যার "কান্না করতে কর...
14/10/2026

"স্যার আমি স্ট্রোক করা মানুষ,পেটের দায়ে আসছি, আমার গাড়ির তার কাইটেন না স্যার। আমি হাঁটতে পারি না স্যার "

কান্না করতে করতে এমন ভাবেই বলতেছিলো রিক্সাচালক এই ভাইটি। কথা বলার সময় শরীর কাঁপতে থাকা+ চোখের ডেভিয়েশন দেখে মনে হইছে আসলেই স্ট্রোকের রোগী উনি।

কিন্তু পুলিশ শুনেনি তার কথা। রিক্সার তার কেটে দিয়েছে। একজন সুস্থ রিক্সাওয়ালার তার কেটে দিলে, সে ঠেলে রিক্সা নিয়ে যেতে পারবে। কিন্তু এই প্যারালাইসিস রোগীটা কিভাবে রিক্সা নিয়ে যাবে??

হ্যা তার অপরাধ ছিলো। কিন্তু সব জায়গায় আইন চলে না ভাই। কিছু কিছু জায়গায় মানবিকতা দেখানো উচিত।

অসুস্থ শরীর নিয়ে, একপাশে অবশ হওয়া অনুভূতি আর ভিজে যাওয়া দুই চোখে বেঁচে থাকার এই বুকফাটা আকুতিকে যে আইন দেখতে পায় না, সেই আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে কীভাবে?

দেশে খু'ন গুম রেপ হচ্ছে। সেগুলার ব্যাপারে আইন তো ঠিকই অন্ধ।

আইন তৈরি হয় মানুষের জন্য। কিন্তু সেই মানুষ কেই যদি কানতে হয় এরকম অসহায় ভাবে,তাইলে আইনের দাম থাকলো কই?

অপরাধের বিচার হতে পারে, কিন্তু মানবিকতার চেয়ে বড় কোনো আইন এই জগতে নেই। রিকশার কেটে ফেলা তার হয়তো আবার জোড়া লাগবে, কিন্তু একজন অসহায়, পঙ্গু মানুষের বুকে যে গভীর আঁচড় কেটে দেওয়া হলো, সেটার মাশুল দেবে কে?

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prabasi Rashed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share