10/21/2026
মাটির মানুষ (Matir Manush) (People of the Soil) Part 2
- Jitaditya Sengupta
কোনো স্টুডিওর মালিক বড় অর্ডারের অপেক্ষায় থাকে, কোনো কারিগর পরের সপ্তাহের মজুরির; কেউ নিজের সন্তানকে স্কুলে রাখার চিন্তা করে, কেউ অসুস্থ শরীর নিয়েও কাজে আসে, কারণ একদিন কাজ বন্ধ মানেই একদিনের খাবার বন্ধ।
বড় বড় পুজো কমিটি প্রতিমার উচ্চতা, সাজ, আলো ও বাজেট নিয়ে আলোচনা করে; বিদেশে যায় কোটি টাকার পুজোর ছবি, সংবাদপত্রে ছাপা হয়, শিল্পের প্রশংসা, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দেবীর মুখ—কিন্তু সেই মুখের পেছনে ঝুঁকে থাকা মাটিতে মাখা মানুষগুলোর গল্প কোথাও থাকে না।
তাদের হাতেই সৃষ্টি দেবী মহালয়ার পর ধীরে ধীরে মন্ডপে আসেন, তাদের ঘামের মধ্যেই তৈরি হয় উৎসবের সৌন্দর্য, অথচ উৎসব শেষ হলে তাঁদের জীবন আবার সেই অন্ধকার ঘরেই ফিরে যায়। বিসর্জনের দিন শহর যখন ঢাকের শব্দে, আলোয়, উল্লাসে মাকে বিদায় জানায়, তখন সেই শিল্পীদের অনেকেই পরের বছরের অর্ডারের অপেক্ষায় আবার নতুন মাটি ছুঁয়ে বসে পড়ে।
কারও শরীর হয়তো আর আগের মতো সাড়া দেয় না, কারও চোখ ঝাপসা হয়ে আসে, কারও হাত কাঁপে; তবু তারা জানে, আগামী বছরও মা আসবেন, আর তাঁকে পৃথিবীতে আনার কাজটাও তাদেরই করতে হবে। দেবীকে আমরা বলি অসুরদলনী, শক্তির প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের প্রতীক; কিন্তু তাঁর মূর্তি গড়া মানুষগুলোর জীবনে অন্যায়, অভাব আর অবহেলার বিরুদ্ধে কোনো বিজয় আসে না।
তারা প্রতিবার মাকে তৈরি করে, মাকে সাজায়, মায়ের চোখ আঁকে, প্রাণ দেয়, তারপর নিজেদের অন্ধকার ঘরে ফিরে যায়। তাই কুমারটুলির প্রতিটি অসমাপ্ত মূর্তির পাশে, প্রতিটি শুকিয়ে যাওয়া মাটির স্তরে, প্রতিটি ফেলে রাখা তুলির ডগায় এক অদৃশ্য গল্প লেখা থাকে—এরা শুধু প্রতিমাশিল্পী নয়, এরা মাটির মানুষ; যারা প্রতি বছর দেবীকে মর্ত্যে নিয়ে আসে, অথচ নিজেদের মর্ত্যজীবনটাই নিঃশব্দে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
Ft: Aadwayta Disha Chakraborty , Solanki Son Agrajit Ghoshal Promila Chattopadhyay & Rai Sneha Pramanik I
H&M: Izaz Rahaman Raaj & Purbasa Pal
Written by: Jitaditya Sengupta Photography
Concept: Purbasa Pal
Magazine Partner: ZXPOSER
In Partnership with Antara Chakraborty of Disha Performing Art & Studio
Jitaditya Sengupta Photography RIGHTS RESERVED
Visit: www.jitadityasengupta.com
For More Follow :
Instagram Portrait : www.instagram.com/jitadityasengupta
page : www.facebook.com/jitadityasenguptaphotography
Facebook Profile : www.facebook.com/jitaditya.sengupta