Wabi-Sabi Days

アクセス

Wabi-Sabi Days Finding beauty in ordinary days.
Soft thoughts • real feelings • quiet moments
Because little things matter 😍
🇧🇩 | 🇯🇵

(56)

2026/10/24

A day full of love, laughter, and family. 🤍

Persimmons, pumpkins, fallen leaves, and slow days.
2026/10/19

Persimmons, pumpkins, fallen leaves, and slow days.

Finding Autumn in Japan 🧡
2026/10/13

Finding Autumn in Japan 🧡

প্রায় এক সপ্তাহ পর আবার পেইজে আসলাম।মাঝেমধ্যে এমন সময় আসে, যখন পেইজে এসে কিছু শেয়ার করার ইচ্ছেটুকুও থাকে না। আর সেই ফাঁক...
2026/10/10

প্রায় এক সপ্তাহ পর আবার পেইজে আসলাম।

মাঝেমধ্যে এমন সময় আসে, যখন পেইজে এসে কিছু শেয়ার করার ইচ্ছেটুকুও থাকে না। আর সেই ফাঁকে কয়েকজন ফলোয়ার কমেও যায়। 🤣 তবে এখন আর এসব নিয়ে ভাবি না। যার থাকার, সে ঠিকই থাকে।

আসলে এই পেইজটা আমার কাছে কোনো দায়িত্ব না, নিজের ভালো লাগার একটা ছোট্ট জায়গা। তাই এখানে অতিরিক্ত সময় দেওয়া বা অযথা চাপ নেওয়ার ইচ্ছে নেই। মন চাইলে আসি, নিজের মতো কিছু মুহূর্ত ভাগ করে নিই, আবার কখনো একটু বিরতিও নিই।

এই ক’দিনে আমার অনেক এক্টিভ আপু-ভাইয়াদের সুন্দর সুন্দর পোস্ট মিস করেছি। সময় করে ধীরে ধীরে সবার পেইজে ঘুরে আসার চেষ্টা করবো।

আশা করি সবাই ভালো আছেন, আর সুন্দর সময় কাটছে সবার।

Wabi-Sabi Days
Tokyo, Japan🌸

আজকে জাপানে একদিনে দুটো ছোট্ট অভিজ্ঞতা হলো, কিন্তু দুটোই আমাকে আবার মনে করিয়ে দিল—একটা দেশের সৌন্দর্য শুধু তার পরিবেশে ন...
2026/10/02

আজকে জাপানে একদিনে দুটো ছোট্ট অভিজ্ঞতা হলো, কিন্তু দুটোই আমাকে আবার মনে করিয়ে দিল—একটা দেশের সৌন্দর্য শুধু তার পরিবেশে নয়, মানুষের ব্যবহার আর সিস্টেমেও লুকিয়ে থাকে।

সকালে মেয়েকে ডে কেয়ারে দিয়ে হাসপাতালে গেলাম। টেস্ট আর ডাক্তার দেখানো শেষ করে পেমেন্ট করার জন্য কাউন্টারে গেলাম। তখন বুঝলাম, আমার ক্রেডিট কার্ডের লিমিট শেষ, অন্য ক্রেডিট কার্ডও আজকে সাথে নেই, আর সঙ্গে যে পরিমাণ ক্যাশ ছিল, সেটা পুরো বিল দেওয়ার জন্য যথেষ্ট নয়।

কাউন্টারে গিয়ে বিষয়টা বলতেই তারা আমাকে অন্য একটি কাউন্টারে অপেক্ষা করতে বললেন। কিছুক্ষণ পরে ডেকে বললেন, যত টাকা সঙ্গে আছে সেটুকু এখন পরিশোধ করে দিতে, আর বাকি টাকা আগামী মাসে হাসপাতালে এলে দিলেই হবে। কোনো অস্বস্তিকর প্রশ্ন নয়, কোনো বিরক্তি নয়—খুব সহজ আর আন্তরিকভাবে সমস্যার সমাধান করে দিলেন। ব্যাপারটা আমার সত্যিই খুব ভালো লেগেছে।

এরপর দ্বিতীয় ঘটনাটা ঘটল মেয়ের ডে কেয়ারে।

আজকে ওদের নিয়ম ছিল দুপুরের খাবার আর বিকেলের নাস্তা—দুটোই দিতে হবে। দুপুরের খাবার বাসা থেকে বানিয়ে নেওয়া যেত, কিন্তু বিকেলের জন্য বাইরে থেকে অনিগিরি কিনে দিতে বলা হয়েছিল। আমি বাসার খাবার আর দুটি অনিগিরি একই ব্যাগে আলাদা করে দিয়ে এসেছিলাম। স্কুল থেকেও জানত যে আজকে দুই বেলার খাবারই দেওয়া হয়েছে।

কিন্তু ভুলবশত যারা খাবার পরিবেশন করেন, তারা দুপুরের খাবারের সঙ্গে বিকেলের অনিগিরিটাও দিয়ে ফেলেন। পরে স্কুল থেকে ফোন করে পুরো বিষয়টা জানালেন। শুধু জানানোই নয়, তারা বললেন যে ভুলটা তাদের হয়েছে, তাই বিকেলের জন্য তারা নিজেরাই নতুন করে অনিগিরি বানিয়ে দেবে। সেই সঙ্গে বারবার দুঃখও প্রকাশ করলেন।

বিকেলে মেয়েকে নিতে গেলে দেখি শুধু ক্লাস টিচারই নন, খাবার তৈরির দায়িত্বে থাকা দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন। সবাই আন্তরিকভাবে ক্ষমা চাইছেন। আমি বারবার বলছিলাম, “এটা আসলে আমারও ভুল। আলাদা ব্যাগে দিলে হয়তো এমনটা হতো না।”

কিন্তু তারা এক কথাই বললেন, “না, এটা আমাদেরই ভুল। আমাদের আরও খেয়াল করা উচিত ছিল।”

তাদের এই দায়িত্ববোধ আর নিজের ভুলের দায় স্বীকার করার মানসিকতা সত্যিই আমাকে ছুঁয়ে গেছে।

কিছু কিছু সিস্টেম শুধু নিয়ম মেনে চলে না—মানুষকেও সম্মান করে, আস্থা দেয়, আর নিজের দায়িত্বকেও গুরুত্ব দেয়। আর এসব দেখলেই মনে হয়, শেখার মতো বিষয় সত্যিই অনেক আছে।

Wabi-Sabi Days
Tokyo, Japan🌸

Ending September with a grateful heart ❤️
2026/09/30

Ending September with a grateful heart ❤️

2026/09/28

Tiny pieces of happiness 🤍

বোনের বাসায় কাটানো কয়েকটা দিনের ছোট ছোট কিছু মুহূর্ত 🤍এবার কাজের ব্যস্ততার কারণে আগের মতো একসাথে খুব বেশি সময় কাটানো ...
2026/09/26

বোনের বাসায় কাটানো কয়েকটা দিনের ছোট ছোট কিছু মুহূর্ত 🤍

এবার কাজের ব্যস্ততার কারণে আগের মতো একসাথে খুব বেশি সময় কাটানো হয়নি। তার ওপর প্রায় পুরো সময়জুড়েই ছিল অঝোর বৃষ্টি। তবুও সেই ব্যস্ততা আর বৃষ্টির ফাঁকেই যতটুকু সময় একসাথে থাকা হয়েছে, সেটুকুর জন্যও আলহামদুলিল্লাহ।

অনেক সুন্দর মুহূর্তই ব্যস্ততা আর ক্লান্তির কারণে ক্যামেরাবন্দী করা হয়নি। তবে থেকে গেছে মনে— আর হয়তো সেটাই সবচেয়ে সুন্দর স্মৃতি।

Wabi-Sabi Days
Tokyo, Japan🌸

This is what today looked like🤍
2026/09/25

This is what today looked like🤍

A life made of little moments, familiar views, and quiet memories. 🤍
2026/09/22

A life made of little moments, familiar views, and quiet memories. 🤍

住所

Saitama Toda-shi

ウェブサイト

アラート

Wabi-Sabi Daysが新しいニュースやキャンペーンを投稿したら、いち早くメールでお知らせします。メールアドレスが他の目的に使われることはなく、いつでも配信を停止できます。

ショートカット

共有する

近くの写真撮影サービス