Dainik Dinajpur 24

Dainik Dinajpur 24 আসুন সৃষ্টিকর্তাকে ভয় করি ,
সত্যকে জয় করি

গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দিনাজপুরের ঘো...
18/07/2026

গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে 'জুলাই পদযাত্রা-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দলের সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, স্থানীয় নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের নেতারা।

বক্তব্যে সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রংপুর বিভাগ দীর্ঘদিন উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে। তাঁর দাবি, দক্ষিণাঞ্চলের একটি জেলার জন্য যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো, পুরো রংপুর বিভাগের জন্যও সে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়নি।

তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে বিএনপি সরকার ও জনাব তারেক রহমানকে সতর্ক বার্তা দিতে চাই। রংপুর বিভাগে ৩৩টি সংসদীয় আসন রয়েছে। এবারের নির্বাচনে বিএনপি ১৪টি আসনে জয়ী হয়েছে, যা অর্ধেকেরও কম। ১১ দলীয় জোট পেয়েছে ১৮টি আসন। আগামী পাঁচ বছরে যদি রংপুর বিভাগের উন্নয়ন বৈষম্য দূর না করা হয়, জনগণের প্রাপ্য উন্নয়ন নিশ্চিত না করা হয় এবং অতীতের মতো শাসন-নিপীড়নের পুনরাবৃত্তি ঘটে, তাহলে ইনশাআল্লাহ ২০৩১ সালের নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনের একটিতেও বিএনপি জয়ী হতে পারবে না। এবারের নির্বাচনে বিএনপি যে ১৪টি আসনে জয়ী হয়েছে, সেসব আসনেও গলায় পানি আটকে যাওয়ার মতো পরিস্থিতিতে জয় পেয়েছে।

সারজিস আলম আরও বলেন, আমরা বিএনপিকে আরও একটি কথা বলতে চাই। তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। আমরা মনে করি, তারা বাংলাদেশের বৈষম্যগুলো দূর করবে। কিন্তু যদি তারা ব্যাংক লুটপাট করে, ব্যাংক লুটপাটকারীদের আশ্রয় দেয়, তাদের সঙ্গে ভাগ-বাটোয়ারা করে, বিভিন্ন এলাকার সঙ্গে বৈষম্য করে, প্রশাসনকে দলীয় প্রশাসনে পরিণত করতে চায় এবং বিভিন্ন জায়গার চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাহলে বিএনপি হোক বা যত বড় ক্ষমতাবানই হোক, কারও বিরুদ্ধে কথা বলতে আমরা বিন্দুমাত্র পিছু হটব না, ইনশাআল্লাহ।

পথসভায় বক্তারা দেশের বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু তুলে ধরে গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি জানান। একই সঙ্গে এসব দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

18/07/2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, *“আগামী পাঁচ বছরে বিএনপি যদি রংপুর বিভাগের বৈষম্য দূর করে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে না পারে, তাহলে ২০৩১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে একটি আসনও পাবে না।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার জুলাই পথসভায় তিনি এ মন্তব্য করেন।

বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। নীল-সাদা জার্সি, বিশাল পতাকা আর ...
17/07/2026

বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। নীল-সাদা জার্সি, বিশাল পতাকা আর স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক। সমর্থকদের প্রত্যাশা, ফাইনালে স্পেনকে হারিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।

সড়কে হঠাৎ উঠে আসা এক নারীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন হারালেন দিনাজপুরের খানসামা উপজেলার দক্ষিণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক...
16/07/2026

সড়কে হঠাৎ উঠে আসা এক নারীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন হারালেন দিনাজপুরের খানসামা উপজেলার দক্ষিণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান।

বুধবার বিদ্যালয়ে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন প্রিয় শিক্ষক, সহকর্মীদের কাছে ছিলেন আস্থার প্রতীক এবং এলাকাবাসীর কাছে একজন মানবিক মানুষ। তার অকাল প্রয়াণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে।

বিস্তারিত প্রতিবেদনে।

#দিনাজপুর #খানসামা #মো_আনিছুর_রহমান #দুর্ঘটনা #শিক্ষক #বাংলাদেশসংবাদ

ফুলবাড়ীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংসদিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযা...
16/07/2026

ফুলবাড়ীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগের তথ্যমতে, অভিযানে ৫০ মিটার করে ১৭টি চায়না দুয়ারি জাল এবং ৪টি কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব নিষিদ্ধ জাল দেশীয় মাছের বংশবিস্তার ও জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#দিনাজপুর #ফুলবাড়ী #মৎস্যঅভিযান #চায়নাদুয়ারিজাল #কারেন্টজাল #দেশীয়মাছ #পরিবেশ #বাংলাদেশসংবাদ

২৯ দিন পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছ...
24/06/2026

২৯ দিন পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টা থেকে তৃতীয় ইউনিট সচল করা সম্ভব হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদনের মাত্রা বাড়বে এবং ২৫০ মেগাওয়াট পর্যন্ত উন্নীত করার চেষ্টা রয়েছে।

এর আগে প্রায় ১৯ মাস বন্ধ থাকার পর চলতি বছরের ২০ মে এই তৃতীয় ইউনিটটি চালু করা হয়। তবে ৫ দিন পর ২৫ মে আবারও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।

19/06/2026

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে এক সমর্থক যে সাহসী ভবিষ্যদ্বাণী করেছিল, সেটাই হুবহু সত্যি হয়ে গেছে! 💙🤍

ফুটবল সবসময়ই চমকে ভরা, কিন্তু এমন মুহূর্তগুলোই খেলাটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। এটা কি ছিল ফুটবল জ্ঞান, নাকি নিছক আত্মবিশ্বাস—নাকি ভাগ্যের খেলা? 👀⚽

🎥 পুরো ভিডিওটি দেখুন এবং কমেন্টে জানান:
পরের ম্যাচেও কি এমন ভবিষ্যদ্বাণী মিলবে?

💙 Vamos Argentina!

সারা দেশে খাল-নদী খনন ও খাল কমিটি বাস্তবায়ন করে দেশকে মরুভূমি হওয়া থেকে রক্ষা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্...
26/02/2026

সারা দেশে খাল-নদী খনন ও খাল কমিটি বাস্তবায়ন করে দেশকে মরুভূমি হওয়া থেকে রক্ষা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর খাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Dinajpur 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share