27/10/2022
বন্ধুত্ব–তিনটা শব্দ যেন তিন দুনিয়ার সংমিশ্রণ।
প্রথম দুনিয়া বেড়ে ওঠা শেখায়, দ্বিতীয়টা গর্জে ওঠা, আর সবার শেষেরটা বেঁচে থাকা। এটি আমাদের হৃদয়ের সবচেয়ে কাছের একটি সম্পর্কের নাম। মানুষের জীবনে এমন অনেক কথা থাকে যা সহজে পরিবারের কাছে বলা যায়না কিন্তু বন্ধুর কাছে অনায়াসে বলে ফেলা যায়।
রক্তের সম্পর্ক না হলেও আত্মার এবং সেই সাথে মনের সম্পর্ক ঠিকই থাকে বন্ধুত্বে। এটি এমন একটি সম্পর্ক যেখানে সব নিয়মকানুন, বিশ্বাস, নির্ভরতা, যাবতীয় সবকিছুর মিলনস্থল। বন্ধুর কখনো পরিসীমা থাকতে নেই। জীবন চলার পথে একজন প্রকৃত বন্ধুর মাঝে কখনো জাতিগত, ধর্মগত কিংবা ছোট বড় ভেদাভেদ থাকে না।
আজ তাদের চার বছরের অর্নাস লাইফের শেষ পরীক্ষা ডিফেন্সটাও শেষ হয়ে গেলো।
আজ থেকে ঠিক ছয়মাস পর কোনো ঝামেলা থাকবে না, সকালে ঘুম থেকে ওঠার যন্ত্রণা থাকবে না, সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস, ল্যাবের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা, দেড়িতে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য স্যার-ম্যাডামদের ধমক খাওয়া। এসব কিছুই হয়ে উঠবে একসময় শুধুই স্মৃতি।
বন্ধুদের সঙ্গে কাটানো চার বছরের রঙিন সময়গুলো সব এখন স্মৃতিময়। ডিপার্টমেন্ট থেকে কান্ট্রি ট্যুরের উদ্দেশ্যে বাসে চড়ে চিৎকার করতে করতে যাওয়া, কখনো দল বেধে ঘুড়তে যাওয়া আর কোনো দিন হবে না। জীবন কারও জন্য থেমে থাকে না, সবাই নিজ নিজ গন্তব্যে এক সময় পৌছায়। হেঁটে যাই জীবনের একপ্রান্ত হতে অন্যপ্রান্তের দিকে ক্রমশ, ক্রমাগতভাবে অনন্তের দিকে। হয়তো আমাদের সমাজ জীবনে ও ব্যক্তিজীবনে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আসবে, কিন্তু বন্ধুদের ঘিরে কিংবা ক্যাম্পাসের এই স্মৃতিমধুর সময়গুলো আর কোনো দিন ফিরে আসবে না।
চার বছরের বন্ধুত্ব টিকে থাকুক আজীবন। কর্মজীবন এবং পারিবারিক ব্যস্ততার মাঝেও যেন বন্ধুত্বের বন্ধন ছিন্ন না হয়, এমনটিই প্রত্যাশা।
Follow Us On
Instagram: https://www.instagram.com/raijul1140
Facebook: https://www.facebook.com/raijul1140
For Any Event, Work, Project & Package Query Contact:
✆ 01792956401
📧 [email protected]
© Raijul Photography • Copyright 2022 • All Rights Reserved