03/04/2026
শ্রেষ্ঠ প্রেমিক
মঈনুল ইসলাম রায়হান
তুমিই আমার শ্রেষ্ঠ প্রেমিক, ইয়া রাসূলাল্লাহ,
তোমার ইশকেই বুক ভরে যায়, জুড়ায় দিলের দাহ।
দুনিয়ার প্রেম মিথ্যে লাগে, ধুলোর মতো উড়ে,
তোমার প্রণয় উপচে পড়ুক আমার পরাণ জুড়ে।
জীবন আমার তোমার তরে, মরণও তোমার নামে,
তোমার পথেই চলতে চাই ভোরে আর সন্ধ্যামে।
গুনাহগার এই উম্মতের নাই কোনো ঠিকানা,
তোমার শাফায়াত ছাড়া নবী, আর কোথায় যাওয়া?
মদিনার সেই রওজা মোবারক স্বপ্নে দেখি রোজ,
তোমার দিদার পেতে চাই — এই একটাই খোঁজ।
বুকের আগুন জুড়াবে শুধু তোমার নাম নিলে,
ইয়া নবী — তোমার ইশকেই বাঁচি মরি মিলে।
[সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]