06/28/2026
দাগি নাটাবটের | Barred Buttonquail
দাগি নাটাবটের বা ভাঁড়োই নামে পরিচিত এ পাখিটি গ্রামীণ ঝোপঝাড় ও ফসলের জমিতে থাকে।
জুন-অক্টোবর প্রজনন মৌসুমে মেয়ে পাখি একাধিক সঙ্গীর সঙ্গে জুটি বাঁধে, মাটিতে বাসা করে ৪টি ডিম পাড়ে ও পুরুষ পাখিকে ডিমে বসিয়ে চলে যায় নতুন সঙ্গীর খোঁজে। আবারও বাসা, আবারও ডিম। স্থায়ী জুটি বাঁধে না কারও সঙ্গে।
ডিমে তা দেওয়া থেকে ছানাগুলোর লালন-পালনের সব দায়িত্ব ছেলে পাখির।
লম্বায় ১৫ থেকে ১৬ সেন্টিমিটার। খাদ্য তালিকায় রয়েছে শস্যদানা, বুনোবীজ ও পিঁপড়া।
পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে।আগামী দিনে পাখির প্রজাতির সংখ্যা আরো কমে আসবে যা প্রাকৃতিক ভারসাম্যের ক্ষেত্রে আরো বড় বিপর্যয় ডেকে আনবে।
সকলের নিজ নিজ গ্রামে বা এলাকায় পাখিদের সংরক্ষণ করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে একত্রে এগিয়ে আসুন।
Instagram ||
https://instagram.com/kamrul_hasan_photography?igshid=mq8i2f0pkthz