দোলনচাঁপা - 𝘿𝙤𝙡𝙤𝙣𝙘𝙝𝙖𝙥𝙖

দোলনচাঁপা - 𝘿𝙤𝙡𝙤𝙣𝙘𝙝𝙖𝙥𝙖 স্মৃতির গন্ধে দোল খাওয়া চাঁপা ফুলের ডায়েরি! 🌸

12/24/2025
🪻🩶🪻
12/02/2025

🪻🩶🪻

Among ashes and noise, may our story stay white as Dolonchapa. 🤍
07/09/2025

Among ashes and noise, may our story stay white as Dolonchapa. 🤍

আমি যদি প্রেমিক কিংবা স্বামী হতাম, তাহলে সব ঋতুতেই সেই ঋতুর ফুল আমার প্রেমিকা/স্ত্রীকে এনে দিতাম!গ্রীষ্মে রক্তিম কৃষ্ণচূ...
07/06/2025

আমি যদি প্রেমিক কিংবা স্বামী হতাম, তাহলে সব ঋতুতেই সেই ঋতুর ফুল আমার প্রেমিকা/স্ত্রীকে এনে দিতাম!

গ্রীষ্মে রক্তিম কৃষ্ণচূড়া, সূর্যমুখী!
বর্ষায় বৃষ্টিভেজা কদম, একগুচ্ছ দোলনচাঁপা!
শরতে কাশফুল, শিউলি!
হেমন্তে হলুদ গাঁদা, শাপলা!
শীতে আনতাম চন্দ্রমল্লিকা কিংবা ক্যামেলিয়া!
বসন্তে অবশ্যই পলাশ, শিমুল, বকুল কুড়াতাম তার জন্য!

মাঝেমধ্যে কারণ ছাড়াই এনে দিতাম গোলাপ, রজনীগন্ধা, কামিনী, কাঠগোলাপ...

রাস্তার ধার থেকে তুলে আনতাম বুনোফুল!

বানিয়ে দিতাম কাগজের ফুল!

কিন্তু সমস্যা হচ্ছে আমি প্রেমিক কিংবা স্বামী নই!
আমি প্রেমিকা, আমি স্ত্রী...

হ্যা, প্রেমিক/স্বামীকে আমি এইসব ফুল দিতেই পারি।

কিন্তু একজন প্রেমিকা/স্ত্রী ফুল পেলে যেভাবে খুশিতে আত্মহারা হয়, উচ্ছ্বসিত হয়, খুশিতে চোখের পানি জমে যায়...

এমনটা পৃথিবীর কোনো পুরুষের পক্ষেই হয়তো সম্ভব না!

সেজন্যেই আমার মনে হয়, আমি প্রেমিক কিংবা স্বামী হলে আমার ফুলের জন্য ফুল আনতাম 🌸❤️

আপনারা যারা প্রেমিক/স্বামী, তারা আপনার ফুলের জন্য ফুল নিয়ে যান, তারপর পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটা দেখেন, চোখ ফেরাতেই পারবেন না 🌸

দোলনচাঁপা 💐but a regret stayed no one ever brought it for me.🙂
07/05/2025

দোলনচাঁপা 💐
but a regret stayed no one ever brought it for me.🙂

বেলা অবেলায় তুমি আমার অপেক্ষা,,,, তোমার ভালোবাসা আমি শুকিয়ে যাওয়া বকুল থেকে খুজে পাই, তোমার ভালোবাসা আমি বৃষ্টি ভেজা বেল...
07/01/2025

বেলা অবেলায় তুমি আমার অপেক্ষা,,,, তোমার ভালোবাসা আমি শুকিয়ে যাওয়া বকুল থেকে খুজে পাই, তোমার ভালোবাসা আমি বৃষ্টি ভেজা বেলি ফুল গুজিয়ে রাখার ভিতরে খুজে পাই। তোমার ভালোবাসা আমি তোমার শরীরে সুন্দর ঘ্রানের এর মধ্যে খুজে পাই। তোমার ভালোবাসা আমি আমার জীবনের প্রতিটি ধাপে ধাপে খুঁজে পাই।

অনেকদিনই তো হয়ে গেল আমাদের আগের মতোন  কথা নেই, দেখা নেই, সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই। এতসব না থাকার মাঝেও যা আছে তা কেবল আম...
06/30/2025

অনেকদিনই তো হয়ে গেল আমাদের আগের মতোন কথা নেই, দেখা নেই, সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই। এতসব না থাকার মাঝেও যা আছে তা কেবল আমাদের স্মৃতি। যে-সব দু'জনে মিলে তৈরি করেছিলাম ভালোবেসে একদিন।

প্রচন্ড মন খারাপ নিয়ে হঠাৎ মাঝেমধ্যে স্মৃতির করিডোরে গিয়ে দাঁড়াই। ওখানে বিছানার নরম তোশকের নিচে পুরোনো শপিং ব্যাগের মতো ফেলে রাখা আছে ইনবক্সের কথোপকথন, খুনসুটি, আনন্দ বেদনার নানান গল্প আর হাসি মুখের রঙীন ছবি। অথচ তাদের আজ কোন নিজস্ব কোন ভাষা নেই, যা আছে তা কেবলই ঘন কুয়াশাময় শীতের রাতের কারণহীন ফুঁপিয়ে ওঠা গোপন কান্না।

আপনি কি জানেন, আকাশে আমরা যে নক্ষত্রদের দেখতে পাই সেগুলো তাদের পুরনো অতীতের প্রতিচ্ছবি! আজকাল আমাদের স্মৃতিগুলোকেও সেরকমভাবে অতীতের প্রতিচ্ছবি বলে মনে হয়। পুরোনো কনভারসেশন দেখলে আমি বিশ্বাস করতে পারি না এটা আমি! আপনার মেসেজগুলো দেখলে বিশ্বাস হয় না এটা আপনি! কী ভীষণ যন্ত্রণা হয় সে মুহূর্তে আপনি জানেন না! মা হীন সদ্য জন্ম নেওয়া একটা পাখির ছানার মতো আকাশের দিকে হা করে তাকিয়ে থাকি!

শীতের সময় কালো একটা শাল কাঁধে নিয়ে লবঙ্গ দিয়ে চা খেতে খেতে গোটা একটা সন্ধ্যা কাটিয়ে দেয়ার মত, আমরাও কী পারতাম না দু'জনে দু'জনের কাঁধে মাথা রেখে, এক থালা ভাতের গল্প বলতে বলতে গোটা একটা জীবন কাটিয়ে দিতে?

বর্ষার শুরুতে যখন ছাঁদে বেলি ফুল গুলো ফুটতে শুরু করেছিল, আপনার মনে আছে ভর দুপুরবেলা আপনি একটা ফুল নিয়ে আমার খোঁপায় গুঁজে দিয়েছিলেন!
আচ্ছা এতো ডেস্পারেট হওয়া মানুষ ও বদলায় কিভাবে?

অসুস্থ হয়ে যেবার হসপিটাল পর্যন্ত গেলাম। কি যত্নে পরম মায়ায় নিজের বুকের মধ্যে রেখে আমার চিকিৎসা করালেন মনে আছে?
হাতে ইনজেকশনের সুইয়ের সামান্য একটু রক্ত দেখে যেভাবে ছটফট করেছিলেন আমার সেই কথা এখনো মনে পড়ে। আপনার পড়েনা?

এত মায়া যত্নে রাখা একটা মানুষ চোখের সামনে কিভাবে দূরে চলে যায়?
কিসের জন্য ছেড়ে যাই আমরা! কেন আলাদা হই, সুখের জন্য? আচ্ছা বলুন তো কতটুকু সুখে আছেন আমাকে ছাড়া!

আমার এক প্রাক্তন বন্ধু বলেছিল, কাউকে মন থেকে বের করার জন্য তার দেয়া সব কষ্ট নিবা। কষ্ট নিতে নিতে একদিন দেখবা আর ভালোবাসা...
06/30/2025

আমার এক প্রাক্তন বন্ধু বলেছিল, কাউকে মন থেকে বের করার জন্য তার দেয়া সব কষ্ট নিবা। কষ্ট নিতে নিতে একদিন দেখবা আর ভালোবাসা নাই ☺️

আমি ভাবতাম, তোমার অভাব আমায় যেমন করে পোড়ায়, আমার অভাব'ও তোমাকে বোধহয় তেমন করে পোড়ায়। আমার জন্যে তুমি না কাঁদলেও, অন্তত আ...
06/27/2025

আমি ভাবতাম, তোমার অভাব আমায় যেমন করে পোড়ায়, আমার অভাব'ও তোমাকে বোধহয় তেমন করে পোড়ায়। আমার জন্যে তুমি না কাঁদলেও, অন্তত আফসোস হলেও করো। আমার মতোই হয়তো তোমার কোন কোন সন্ধ্যা দীর্ঘ হয়ে যায়, হয়ত আমার মত তুমিও ভীড়ের মাঝে আমার নাম শুনে থমকে দাঁড়াও, তুমিও হয়তো খেতে বসে আমার কথা মনে হলে মাখা ভাতে জল ঢেলে দাও , তোমারও হয়তো বুকের কোথাও ফাঁকা ফাঁকা লাগে আমাকে ছাড়া, তোমাকেও বোধহয় তাড়িয়ে বেড়ায় আমার অভাববোধ, তুমিও বুঝি বুঝতে পারো আমাদের একসাথে থাকাটা কত জরুরী।

হাজার কাটার পথ মাড়িয়ে আমি যে দুয়ারে এসে দাড়াতে চেয়েছি, কে জানত? সে দরজার ওপাশে আমার অপেক্ষায় কেউ ছিলোই না, কে জানতো শতশত বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিয়ে আমি যে হাতটা খুব শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম, সে হাতটা কখনো আমাকে শক্ত করে ধরেই রাখেনি! কালের বিবর্তনে আমি এতোটাই শক্ত করে হাতখানা ধরে রেখেছিলাম যে, উল্টো পাশের হাতখানা যে কখনো আমাকে ছুঁয়েই রাখেনি তা বুঝতে পারিনি। 🌸

মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো! সে শব্দ আমি কান পেতে শুনি।বাতাসে বারান্দার গাছের পাতায় সরসর শব্দ হয়, আম...
06/26/2025

মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো! সে শব্দ আমি কান পেতে শুনি।
বাতাসে বারান্দার গাছের পাতায় সরসর শব্দ হয়, আমার হৃদয় হু-হু করে উঠে।
আদিগন্ত বিস্তৃত শুণ্যতায় কি বিপুল বিষণ্নতাই না অনুভব করি। মনে হয় এই ভূবনে আমার মতো নিঃসঙ্গ কোনো মানুষ নেই।
আমি অসুস্থ হলে যে অস্থির হয়ে উঠবে, একমুঠো খাবার আমার মুখে পরম যত্নে তুলে দিবে। তার দু'হাতে আমার মুখখানা আলতো করে ছুয়ে বলবে "আমি আছি ভয় নেই" এসব ভাবতে ভাবতেই রাত গভীর হয়, ঝিঁঝি পোকার ডাক বাড়ে, আমি সেই আগের আমি হয়ে আকাশ দেখি। রাতের মেঘ গুলো উড়ে একপাশে জড়ো হয়, আর আমার চোখে বৃষ্টি ঝড়ে! মাঝে মাঝে দমকা হাওয়া বয়, আমার চোখের বৃষ্টি শুকিয়ে আসে, আমি তখনও ভাবি 'এই পৃথিবীতে যত্নের মানুষের বড় অভাব! এসব ভাবতে ভাবতেই জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গী আমায় ডাকে।
একদিন যার সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবেছি!
হয়তো একদিন সব মায়া ছেড়ে সঙ্গীর ডাকে সাড়া দিবো।
একাকিত্বের বোঝা থেকে নিজেকে মুক্ত করবো।

Address

Houston
Texas City, TX
77002

Alerts

Be the first to know and let us send you an email when দোলনচাঁপা - 𝘿𝙤𝙡𝙤𝙣𝙘𝙝𝙖𝙥𝙖 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দোলনচাঁপা - 𝘿𝙤𝙡𝙤𝙣𝙘𝙝𝙖𝙥𝙖:

Share