05/04/2026
আপনার হয়তো খুবই কষ্ট হচ্ছে, কিন্তু দুনিয়াকে দেখাতে হবে আপনি ঠিক আছেন। তাই নাটক করুন ভালো থাকার।
যতই দিন যাবে, নিজেকে আরো কঠিন করে ফেলুন। নিজের কষ্টগুলো কখনোই অন্যের হাসি-হাসি-ঠাট্টা কিংবা আলোচনার খোরাক হতে দেবেন না। আবার এমনো হতে পারে আপনার দিকেই তাকিয়ে আছে আপনার পরিবার বা আপনার কাছের মানুষেরা। তাই ভেঙ্গে পড়বেন না, সামনে এগিয়ে যান। যতই খারাপ লাগুক, নিজেকে নিজেই ভালো থাকার কারণ দর্শান, ভালো থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, প্রতিটা প্রাণোচ্ছল হাসিমুখের পেছনেই লুকিয়ে আছে একটা অসুস্থ হৃদয়ের সুস্থ হবার লড়াই, বেঁচে থাকার লড়াই, বাঁচিয়ে রাখার লড়াই।