08/05/2024
আমি কে? - মুসলিম, বাংলাদেশি।
Trying to represent Islam: -
ইসলাম অমুসলিমদের সাথে কেমন ব্যবহার করতে বলে?
ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সহানুভূতি প্রদর্শন এবং অমুসলিমদের প্রতি ন্যায্যতা নিশ্চিত করতে এবং তাদের অধিকারকে সম্মান করতে উৎসাহিত করে। কুরআন বলে যে মুসলমানরা অন্যদের জন্য অনুস্মারক এবং কাউকে তাদের বিশ্বাস গ্রহণ করতে বাধ্য করতে পারে না (28:56)। উপরন্তু, ইসলামে প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করার পরামর্শ দৃঢ়ভাবে দেওয়া হয়।
মুহাম্মদ (সা.) মক্কা জয় করার পর কী করেছিলেন ?
৬২৯ সালে মুহাম্মদ (সা.) মক্কা জয় করার পর, সেখানকার অধিবাসীদের সঙ্গে তার আচরণ ছিল ক্ষমাশীল। তিনি মক্কাবাসীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাননি যারা পূর্বে মুসলমানদের ক্ষতি করেছে; বরং তিনি মক্কার জনগণের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন যারা ইসলাম গ্রহণ করেছিল। তিনি তাদের নিরাপত্তা নিশ্চিত করেছিল এবং শান্তি প্রতিষ্ঠা করেছিল।
এতদিন তো মুসলিমরা নির্যাতিত ছিল?
ভাই আমার জানামতে মুহাম্মদ ( সা.) এর চরিত্র, তার আচার, ব্যবহার, আখলাক দেখেই মানুষ তার প্রতি বেশি আকৃষ্ট হত। সুতরাং আপনি যদি সত্যি ই ইসলামের প্রচার, প্রসার ঘটাতে চান এটাই আপনার মুক্ষম সুযোগ মানুষের প্রতি ক্ষমাশীল হওয়ার, মানুষের ন্যায্যতা নিশ্চিত করার, অমুসলিমদের নিরাপরতা দেওয়ার।
অবশ্যই আজকের বিজয় বাংলাদেশের জন্য অনেক বড় বিজয়। এটাকে আমাদের সর্বস্ব দিয়ে উৎযাপন করা উচিত। কিন্তু অন্যদের প্রতি হামলা চালিয়ে, সরকারি সম্পদ নষ্ট করে, পুলিশ পুড়িয়ে, অমুসলিমদের প্রতি নির্যাতন করে, কিংবা সাধারণ মানুষের ক্ষতি করে নয়। চলুন সত্যিকারের স্বাধীনতার পেছনে কাজ করি যেখানে পূর্বের কোনো শকুনেরা আর ফিরে আসতে না পারে, যেখানে মানুষ ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে।
(আমি কোনো ইসলামিক স্কলার না।)
's achieve true independence.