Just Click

Just Click It's not my profession it is just my passion. I own a camera and like just to clicking....

09/27/2022
09/27/2022
Who don't love flowers?Do you?
01/24/2017

Who don't love flowers?
Do you?

12/09/2016
ধনিরা আজ গরিব বলে........! আমার নাচতে ইচ্ছা করছে।। দুর্ভাগ্য নাচতে জানিনে!যাহোক, মওকা.....মওকা!
03/31/2016

ধনিরা আজ গরিব বলে........! আমার নাচতে ইচ্ছা করছে।। দুর্ভাগ্য নাচতে জানিনে!
যাহোক, মওকা.....মওকা!

03/07/2016

কন্টিনিউয়াস শুটিং:(Continuous Shooting)

প্রায় সব ক্যামেরাতেই Continuous Shooting বা Continuous Firing
মোড আছে। এই মোড সিলেক্ট করে শাটার বা টান ধরে
থাকলেই এক সাথে অনেক গুলো ফটো তুলে ফেলে। সাধারণত
কোন একশান সিকোয়েন্স, মনে ঘটতে থাকা কোন কিছুর
ফটো তুলতে বেশ উপকারী।
যেমন –ছোট বাচ্চাদের ফটো তুলতে এই
কন্টিনিউয়াস শুটিং খুব ভালো কাজ দেয়।

03/07/2016

সূর্যাস্ত এবং সিলুইট ফটোগ্রাফি: (Silhouette)

সূর্যাস্তের আগের কিছু সময় ছবি তোলার জন্যে চমৎকার একটা সময়। এই সময় চারপাশ
রঙ রূপে পরিপূর্ন থাকে। মনোরম প্রকৃতির ছবি থেকে শুরু করে
অনেক কনসেপচুয়াল ছবি তোলা যায় এই সময়। সানসেট এর ছবি
কমবেশি আমরা সবাই তুলি। কক্সবাজারে গিয়ে সূর্য হাতে
নিয়ে ছবি তোলেনি এমন মানুষ পাওয়া কঠিন। আমি এখানে
চেষ্টা করব এই টাইপ ছবি কিভাবে আরও ভাল করা যায় তা
নিয়ে আলোচনা করতে। ধাপে ধাপে আলোচনা করব। আশা
করি বুঝতে তেমন কোন সমস্যা হবে না।
১, সময়ঃ
সিলুইট (Silhouette) তোলার জন্যে সময়টা খুবই গুরুত্বপূর্ন।
চাইলে সারাদিনই কমবেশি সিলুইট (Silhouette) তোলা যায়
কিন্তু সেরা সময় হচ্ছে সূর্যাস্তের আগের ৩০-৪৫ মিনিট। এই
সময়টাতে সূর্যের নরম লালচে আভায় চমৎকার ছবি তোলা
সম্ভব। আজকাল স্মার্টফোনের যুগ। প্রায় সবাই এখন
স্মার্টফোন ইউস করে। স্মার্টফোনের জন্যে অনেক এপস আছে
যেগুলো আপনাকে সূর্যাস্তের সঠিক সময় বলে দেবে। আর যদি
সেটা সম্ভব না হয়, তবে মাগরীবের আজানের সময়টা জেনে
নিন। তাতেও আপনি সঠিক সময় পাবেন।
২. ক্যামেরা মূডঃ
সূর্যাস্তের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর রঙের বাহার এক এক
এক্সপোজারে এক এক রকম লাগে। আপনি যদি ক্যামেরার
যেকোন অটো মুড বা এপারচার প্রায়রিটি মুডে ছবি তোলেন
তবে আপনার ক্যামেরা ওভার এক্সপোজড ছবি দেবে। সবচেয়ে
ভাল হয় শাটার প্রায়রিটি/এক্সপোজার প্রায়রিটি মুডে
ছবি তুললে। আপনার ক্যামেরায় এটা Tv হিসেবে চিহ্নিত
করা থাকবে। একই ছবি কয়েকটা এক্সপোজারে তুলুন। পরে
দেখবেন এক একটা আলাদা রঙের বাহার ছড়াচ্ছে।
৩. ক্যামেরা সেটিংসঃ
এবার আসুন অন্যান্য সেটিংস গুলায়। যেহেতু সিলুইট
(Silhouette) তোলার সময় শাটার স্পিড অনেক বেশি পাওয়া
যায়, সেহেতু ISO ১০০ তেই রাখুন। আপনার যদি লম্বা ২০০মিমি
+ একটা লেন্স থাকে এবং আপনি যদি বিশাল একটা গোল
সূর্যের ছবি তুলতে চান, তবে এপারচার ৮-১২ এর মধ্যে রাখুন।
এতে আপনি সূর্যের চারপাশে ভাল ফিনিশিং পাবেন।
ল্যান্ডস্কেপ এর সিলুইট (Silhouette) তুলতে চাইলেও আমি
বলবো সেইম এপারচার ব্যাবহার করুন। কিন্তু আপনি যদি
সামনে কোন সাবজেক্ট রেখে তাকেই ছবির কেন্দ্রবিন্দু
করতে চান, তবে আপনি এপারচার ৪-৫.৬ ব্যাবহার করতে
পারেন।
৪.এবার বলছি সিলুইট (Silhouette) তোলার সবচেয়ে বড় কৌশল,
হোয়াইট ব্যালেন্স। সিলুইট (Silhouette) তুলতে হোয়াইট
ব্যালেন্স কখনোই অটো রাখবেন না। যেহেতু সূর্যাস্তের
ছবি যত ওয়ার্ম হবে ততই সুন্দর হবে, সুতরাং হোয়াইট
ব্যালেন্স ক্লাউডি বা শেড ব্যাবহার করুন। চমৎকার ওয়ার্ম
টোন পাবেন। ছবি অতি কালারফুল হবে।
৫.খুটিনাটিঃ
মূল বিষয়গুলো প্রায় সবই আলোচনা করে ফেলেছি। এবার কিছু
খুটিনাটি। কোন সাবজেক্ট নিয়ে সিলুইট (Silhouette) তুলতে
গেলে চেষ্টা করুন সাবজেক্টের পেছনে পূরোটাই আকাশ
রাখতে। যদি গাছপালা বা দালানকোঠা থাকে, তবে
আপনার সাবজেক্ট তার সাথে মিশে সব কাল হয়ে যাবে।
চেষ্টা করুন উচু কোন স্থানে ছবি তুলতে। যেমন উচু রাস্তা,
দালানের ছাদ, ফ্লাইওভার ইত্যাদি। তাতে আপনি
সাবজেক্টের
পেছনে খোলা স্পেস পাবেন। ছবি তোলার সময় চারপাশ
দেখুন। সূর্যাস্তের আগে চারিদিক বিচিত্র রূপ ধারন করে। এক
এক এঙ্গেলে এক এক রকম ছবি পাবেন।
এবার বাস্তবতার কথা বলি। অনেক ক্ষেত্রেই ভাল সিলুইট
(Silhouette) পাবেন না। হয়ত আকাশ থাকবে মেঘলা। কিংবা থাকবে বৃষ্টি।
আশাহত হলে হবে না।
পরের দিন আবার বের হন। ধন্যবাদ।

03/07/2016
03/07/2016

Star Trail Photography:

ফটোগ্রাফির সবচেয়ে আকর্ষনীয় বিষয়গুলোর মধ্যে স্টার
ট্রেইল অন্যতম। রাতের মেঘমুক্ত ঝকঝকে আকাশ স্টার
ট্রেইলের জন্য আদর্শ। এসময় মেঘমুক্ত আকাশে তারা গুলোকে
উজ্জ্বল দেখা যায়, আমাদের চোখে ধরা না পড়লেও অনবরত এরা
স্থান পরিবর্তন করছে। তাদের চলার এই পথটি ক্যামেরা দিয়ে খুব
সহজেই ধরে রাখা যায়। আর এটিকেই মূলত স্টার ট্রেইল বলে। এর
জন্য আপনার কিছুটা সময় এবং ধৈর্য এর প্রয়োজন।
অনেকের কাছেই এটি তোলা অনেক কষ্টের মনে হলেও
বাস্তবে এটি খুব সহজ। শহরের আলোমুক্ত এলাকা পাওয়া যায়না। বাইরে
এধরনের ছবি ভালো করে তোলা গেলেও যাদের বাইরে যাবার
সুযোগ নেই তারা বাসার ছাদে এমনকি ঘরে বসেও ছাদের দিকে
ক্যামেরাটাকে তাক করে তুলে ফেলতে পারেন।
আমি এখানে মূলত বেসিক স্টার ট্রেইল নিয়ে আপনাদের সাথে
আলোচনা করব। স্টার ট্রেইল এর পুরো কাজটি করতে হবে লং
এক্সপোজারে।
স্টার ট্রেইল তুলতে হলে আপনার ক্যামেরাটিকে উত্তরের
আকাশের দিকে সেট করুন। এদিকে সেট করলে আপনি সবচেয়ে
বেশি তারা বিশেষ করে সেন্টার পয়েন্ট পাবেন। এখানে যে
ব্যাপারগুলো হতে পারে। তারাগুলো স্পাইরালি ঘুরবে নাকি ডায়াগনালি।
এক্ষেত্রে আপনি SkySafari appটি ব্যবহার করে দেখতে পারেন
আপনার স্মার্ট ফোনে। এটি আপনাকে বিভিন্ন তারার অবস্থান জানতে
সহায়তা করবে।

স্টার ট্রেলের জন্য মুলত যা লাগবেঃ
১> ক্যামেরা ও লেন্স
২> ট্রাইপড
৩> সাটার রিলিজ ক্যাবেল অথবা ইন্টারভেলোমিটার
৪> সফটওয়্যার

১> ক্যামেরা ও লেন্স
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্যামেরা। ফুল ফ্রেম ক্যামেরা হলে
ভালো। এক্ষেত্রে নয়েজ আসার সম্ভাবনা কম থাকে। ক্রপ বডি
হলেও চলবে।
লেন্সের ক্ষেত্রে ওয়াইড এঙ্গেল সাথে ওয়াইড এপার্চার হলে
ভালো হয়।

২> ট্রাইপড
এক্ষেত্রে ক্যামেরা এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল
ট্রাইপড। নিম্নমানের ট্রাইপড ব্যবহারে বাতাসে এটি নড়ে গেলে
আপনার ছবিটি নষ্ট হয়ে যেতে পারে। ভালো ট্রাইপড ব্যাবহার করাটা
খুবই জরুরী।

৩> সাটার রিলিজ ক্যাবেল অথবা ইন্টারভেলোমিটার
আপনি সাটার রিলিজ ক্যাবেল ব্যবহার করতে পারেন। এটি ব্যাবহার করবেন
যেন ক্যামেরার ঝাঁকুনি যেন না হয়। সাথে ইন্টারভেলোমিটার ব্যাবহার
করলে ভালো হয়। সেইক্ষেত্রে আপনি কতগুলো ছবি তুলবেন
কতক্ষণ সময় ব্যায় করে, সব সেট করে দিতে পারবেন। এটা না
থাকলে সময়ের হিসাবটা ম্যানুয়ালি করতে হবে।

৪> সফটওয়্যার
ADOBE PHOTOSHOP CS5 হলে ভালো। CS6 হলে আরও ভালো। Star
Tracer ফাকা জায়গা পূরণ করার জন্য ভাল।
স্টার ট্রেইল মূলত দুইভাবে তোলা যায়।

১. এক এক্সপোসারে।
২. অনেকগুলো ছবির স্ট্যকিং।

ফিল্ম যুগের ফটোগ্রাফাররা প্রথম পদ্ধতি অবলম্বন করত।
এক্ষেত্রে ক্যামেরা সেটিংসটা এরকম রাখবেনঃ
সাটার স্পিড কে বাল্ব মোডে নিয়ে যতক্ষণ ধরে স্টার ট্রেইল
তুলতে চান ততক্ষণ ধরে সাটার চেপে বসে থাকবেন। আপনার সাটার
রিলিজ রিমোট ব্যবহার করতে পারেন। সময় ৩০ মিনিট থেকে শুরু
করে ৬-৭ঘন্টাও নিতে পারেন।
এপারচার এর ভ্যালু যত কম রাখা যায় তত সুবিধা। যেমনঃ f/2.8, f/3.5 ইত্যাদি।
এপারচার ওয়াইড রাখলে বেশি আলো ঢুকতে পারবে ফলে
আই.এস.ও কম রাখতে পারবেন।
আই.এস.ও এ প্রথম পদ্ধতি এর ক্ষেত্রে ১০০ রাখবেন।
বর্তমানে এটি অনুসরণ করা হয়না। প্রথমতঃ দূর্ঘটনাবশত আপনার ক্যামেরার
সামনে কোন প্রয়োজনের বহিরের অতিরিক্ত আলোর কণা এসে
পড়লে আপনার পুরো ছবিটি নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয়তঃ
আপনার ক্যামেরাটা যদি একবার একটুও কেঁপে যায় তাহলেও আপনার
পুরো ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। তৃতীয়তঃ এধরণের পদ্ধতি
অবলম্বন করলে আপনার ছবিতে প্রচুর নয়েজ আসার আশঙ্কা
রয়েছে।
বর্তমানে ফটোগ্রাফাররা দ্বিতীয় পদ্ধতিটি অবলম্বন করেন।
এক্ষেত্রে ক্যামেরা সেটিংসটা এরকম রাখবেনঃ
সাটার স্পিড ৩০ সেকেন্ড।
এপারচার আগের মতই।
আই.এস.ও এর নির্দিষ্ট কোন ভ্যালু নেই। ১০০ থেকে বাড়িয়ে
বাড়িয়ে আপনাকে দেখতে হবে আপনি যে পরিবেশে ছবি
তুলবেন ঐখানে কতটুকুন আলো দরকার। কয়েকটি টেস্ট সট
নিবেন। যত কম আই.এস.ও রাখা যায় নয়েজ আসার সম্ভাবনা তত কম।
এবার সাটার রিলিজ রিমোট থাকলে সেইটিতে সময় নির্ধারণ করে দিন।
৩০ মিনিট থেকে ৫/৬ ঘন্টা। প্রতিটা ছবি ৩০সেকেন্ড করে। রিমোট
না থাকলে ক্যামেরা সেটিংসে সিঙ্গেল সট থেকে মাল্টি সট অথবা
বার্স্ট মোড সিলেক্ট করুন। এবার সাটার রিলিজের বাটন টিকে কোন
কিছু দিয়ে চেপে ধরে রাখার ব্যবস্থা করুন। এক্ষেত্রে রাবার ব্যান্ড
এর কৌশলটি বেশ জনপ্রিয়। কোন ছোট বস্তুকে রাবার ব্যান্ড দিয়ে
আটকাতে পারেন। এভাবে আটকানোর পরে উপরের সময়ের মত
ছবি তোলা শুরু করে দিন।
এবার আপনার ছবি তোলা শেষ হল। দেখা গেল, ৫০-৫০০ এর অধিক ছবিও
হয়ে যেতে পারে। প্রসেসিং নিয়ে অনেকেই ভয় পান! দেখুন
কত সহজে শিখিয়ে দেই!
প্রথমে সবগুলো ছবি একটি ফোল্ডারে নিন। এতে কাজ সহজ হবে।
এডোবি ফটোশপ ওপেন করুন। এরপর নিচের পদ্ধতি অনুসরণ করুন।
File>> Scripts>> Load files into stack
এবার ছবিগুলো সিলেক্ট করে দিন। Attempt to automatically align
source images এ ক্লিক করুন। ওকে করুন। এবার অপেক্ষা করুন লোড
হওয়ার জন্য! লোড হয়ে গেলে সবগুলো ছবি শিফট ধরে
সিলেক্ট করুন। উপরে ব্লেন্ডিং মোড Normal এ দেয়া আছে।
Lighten/ Screen সিলেক্ট করুন। একবারে না হলে আলাদা করে ছবি
ধরে ব্লেন্ডিং মোড Lighten/ Screen করুন।
ব্যাস! হয়ে গিয়েছে। এবার যেকোনো একটি ছবির নামের উপরে
Right Click করে Flatten Image অথবা Merge layers এ ক্লিক করুন। এবার
ছবি সেভ করুন।
এভাবেই খুব সহজে আপনি স্টার ট্রেইল তুলতে পারবেন।

Address

Atlantic City, NJ

Website

Alerts

Be the first to know and let us send you an email when Just Click posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category