Sohel Hs Srabon

Sohel Hs Srabon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sohel Hs Srabon, Photographer, Admiralty Road West, Singapore.

Tea Gardens Of Sylhet
25/12/2016

Tea Gardens Of Sylhet

Marina by at sand tower
18/08/2016

Marina by at sand tower

Singapore national day at marina by 09/08/2016
18/08/2016

Singapore national day at marina by 09/08/2016

সব মেয়েদের বলতে শুনি, “তোমরা ছেলেদেরজীবন কত্ত ভালো, ইচ্ছেমত ঘুরতে পারো,আড্ডা দিতে পারো স্বাধীনভাবে যা ইচ্ছাকরতে পারো, ক...
18/07/2016

সব মেয়েদের বলতে শুনি, “তোমরা ছেলেদের
জীবন কত্ত ভালো, ইচ্ছেমত ঘুরতে পারো,
আড্ডা দিতে পারো স্বাধীনভাবে যা ইচ্ছা
করতে পারো, কোন বাধানিষেধ নেই। আর
আমরা মেয়েদের বেলায় যত নিয়ম-কানুন”

আজ কিছু কথা বলি, তা পড়ে হয়তো
ছেলেদের জীবন সম্পর্কে আপনার ধারণা
পাল্টাতে পারে। স্বাধীনতা, আড্ডা, ঘুরাঘুরি
এগুলো ছেলেদের জীবন নয়। ছেলেদের
জীবন মানে একটা সংগ্রাম, একটা গল্প,
অনেক ত্যাগ। জন্মের পর থেকে ছেলেদের
মাথায় প্রতিষ্ঠিত হওয়ার বীজ ঢুকিয়ে দেয়া
হয়, প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজে
মর্যাদা থাকবে না, ভালো চাকরী পাওয়া
যাবেনা, কোন বাবা তার মেয়েকে বিয়ে
দিবেনা।

ছেলেরা পরীক্ষার খাতায় ফেল করলে তাকে
সংসারের হাল ধরতে হয়, আর মেয়েরা ফেল
করলে সহজ সমাধান তাদের বিয়ে দেয়া হয়।
মেয়েরা সুন্দরী হলেই তার জন্য রয়েছে
প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার। আর
ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য হল টাকা।
টাকা থাকলে তার জন্য রয়েছে হাজারো
মেহজাবিন, আর টাকা না থাকলে পাড়ার
সখিনাও ফিরে তাকায়না।

আজকাল টাকা ছাড়া “সুইটি বেবি” টাও পাশে
থাকেনা। বেবির জন্মদিন আসলেই দিতে হয়
হাজার টাকার গিফট, গিফট ছাড়া ভালোবাসা
জমেনা, রেস্টুরেন্টে একজন আরেক জনকে
খাইয়ে না দিলে প্রেম মাখো-মাখো হয়না।
আর এসব কিছুর জন্য দরকার টাকা, টাকার
জন্য দরকার জীবনে প্রতিষ্ঠিত হওয়া,
আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছেলেদের
করতে হয় অনেক অনেক সংগ্রাম।

আমাদের চারপাশের সমাজ মনে করে ছেলেরা
হল টাকার মেশিন, চাবি ঘুরিয়ে দিলাম আর
বের হবে রাশি রাশি টাকা। ছেলেদের সম্মান
হল টাকা, ভালোবাসার প্রকাশ হল টাকা।
টাকা নাই তো দাম নাই।

একটি ছেলেকে জন্মের পর থেকেই ত্যাগ
করতে হয়। ত্যাগ করতে হয় তার কিছু
অনুভূতি, সুপ্ত আনন্দ আর
স্বপ্নগুলোকে। সারাজীবন পড়াশুনা করে
চাকরী করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন
করে ছেলেরা। পরিশেষে ছেলের বউ খারাপ
আচরণ করলে নিজের ঘর ত্যাগ করতে হয়,
শেষ জীবনের আশ্রয় হয় তার বৃদ্ধাশ্রম,
আর একমাত্র সঙ্গী বলতে থাকে চোখের
জল। এভাবে সারাজীবন ছেলেরা শুধু ত্যাগ
করে যায় আপনমানুষদের জন্য, বিনিময়ে
কিছুই চায়না, যার জ্বলন্ত প্রমাণ আপনার
বাবা।

ছোটবেলা থেকে ছেলেদের কাঁদতে নিষেধ
করা হয়, কারণ ছেলেদের চোখের জলের
মূল্য অনেক আর সেটা যদি প্লে-গার্লরা
তাহলে কষ্ট দেয়ার আগে হাজারবার
ভাবতো। জন্মের পর থেকে কখনো ছোট
ভাই-বোন, কখনো পরিবার, কখনো
গার্লফেন্ড, কখনো জীবন সঙ্গিনীর জন্য
মনের সবটুকু দেয়ার চেষ্টা করে ছেলেরা।
তবুও কেউ তাদের মনের ভালোবাসা দেখেনা,
দেখে তার যোগ্যতা, আর সেটা হল ব্যাংক
ভর্তি টাকা।

সকল ছেলেদের উদ্দেশ্যে একটি কথা, শুধু
শুধু প্রেম নামক মরীচিকার পিছনে ছুটে সময়
নষ্ট না করে নিজের ক্যারিয়ার গড়ো,
কারণ, ছেলেদের প্রেম করার জন্য স্মার্ট,
হ্যান্ডসাম হতে হয়। কিন্তু বিয়ে করার
জন্য টাকাওয়ালা হতে হয়, স্মার্ট নয়।
আর মেয়েদের ক্ষেত্রে, স্বামী কিউট-
হ্যান্ডসাম হোক বা না হোক সেটা কোন
ফ্যাক্ট নয়, তার টাকা থাকলেই হয়। হাজার
হোক, শপিংয়ে গিয়ে সিরিয়ালের দামি দামি
শাড়ি কিনে পাশের বাসার ভাবির সাথে প্রতি
যোগিতায় নামতে হবেনা...

তাই ভাইয়েরা আমার অনেক সময় নষ্ট
করেছো, আর নয়, নিজের জন্য ভাবো,
পরিবারের জন্য ভাবো, ভবিষ্যৎ জীবন
সঙ্গীর জন্য ভাবো, হেলায় সময় নষ্ট
করোনা যাতে পরে পস্তাতে হয়। পরিবার-
সমাজ-আপন জনের কাছে তোমার মূল্য
টাকা, টাকা নাই তো কেউ তোমাকে চিনবে
না।....,,,,,,'''''',,,, সোহেল হোসেন সাগর

মাঝে মাঝে তোর হাত টা ধরতে ইচ্ছে করে।কিন্তু সাহস হয়না।মাঝে মাঝে তোর সাথে হাঁটতে ইচ্ছে করে,কিন্তু কখনই সুযোক হয়না।মাঝে ম...
12/07/2016

মাঝে মাঝে তোর হাত টা ধরতে ইচ্ছে করে।
কিন্তু সাহস হয়না।
মাঝে মাঝে তোর সাথে হাঁটতে ইচ্ছে করে,
কিন্তু কখনই সুযোক হয়না।
মাঝে মাঝে তোর কবিতার সিক্ত নীলাম্বরী হতে ইচ্ছে করে,
কিন্তু বলতে পারি না।
তুই তো জানিস,আমি বড্ড ভীতু।
তাই আমি পারিনি ইচ্ছে গুলোর কথা বলতে ।
সময় শুধুই ইচ্ছে গুলোকে চাপা দিয়ে রেখেছে সযত্নে,
কিন্তু মুছে দিতে পারেনি মন থেকে!
তাই আমি প্রতীক্ষায় থাকি।
কোন একদিন স্বপ্ন পূরন হবে.....

..............!!!!!!!!........সোহেল হোসেন সাগর

ভালবাসা ও ক্ষমাপ্রেক্ষাপট শীতের রাত, ৯টার মত বাজে। বাইরেপ্রচুরকুয়াশা।রাস্তায় মানুষজনের উপস্থিতি একদম-ই নেই।এমনি এক রাতে ...
11/07/2016

ভালবাসা ও ক্ষমা
প্রেক্ষাপট শীতের রাত, ৯টার মত বাজে। বাইরে
প্রচুর
কুয়াশা।রাস্তায় মানুষজনের উপস্থিতি একদম-ই নেই।
এমনি এক রাতে জনৈক বন্ধুর ফোন।
রিসিভ করেই
-দোস্ত কই তুই?
-বাসায়, কেন?
-দোস্ত বিশাল সমস্যা
-কি সমস্যা?
-ফোনে বলা যাবে না
-তো ফোন দিয়েছিস কেন?
-আরে তুই নিচে নাম। তোর বাসার নিচে দাড়ায়
আছি।
-এত রাতে কি করিস?
-আরে নাম না! বিশাল সমস্যা দোস্ত।
বন্ধুর বিশাল সমস্যার সংক্ষিপ্ত ভয়াবহতার আচ পেয়ে
বাসার নিচে নামলাম। বন্ধুকে দেখেই প্রথমে শক
খাবার মত
অবস্থা হল। যে ছেলে সামান্য পাশের বাসায়
গেলে ফেইস
ওয়াশ দিয়ে দু'বার মুখ ধুয়ে, ইস্ত্রি করা জামাকাপড়
পড়ে
বের হয় সে ছেলে আজ জরাগ্রস্থ। ইস্ত্রি করা
জামাকাপড়
দূরে থাক, শীতের রাতে নিজেকে কোনরকম
বস্ত্রাবৃত করে
এসেছে । বুঝলাম সমস্যা সিরিয়াস।
জিজ্ঞাসা করলাম কি হয়েছে?
সে আহত গলায় বলল, 'রাগ করেছে!'
-তোর গার্ল-ফ্রেন্ড?
-তাছাড়া আর কে করবে?
-কি বলেছে সে?
-আর যোগাযোগ রাখবে না।
-কেন?
-আমি মজা করেই বলেছিলাম তোমাকে আর
ভালবাসি না
-ও আচ্ছা
-ও আচ্ছা মানে? সমস্যার সমাধান কি?
-বাসার সামনে গিয়ে কান ধরে উঠবস করবি দু'বার।
দেখবি
সব ঠিকঠাক
-ওই কি কস? ছিঃ ছিঃ
-যা, বাড়ি যা তাহলে
-ও দোস্ত এমন করিস ক্যান? করব উঠবস।
-হুম, যা এখন বাড়ি যা
-কি বলিস দোস্ত? এখন-ই চল। কান ধরব!
-ওই এত রাতে! কি বলিস? সম্ভব না। কালকে!
জনৈক বন্ধু কাঁদো কাঁদো গলায় বলল, 'প্লিজ চল না
আজকেই যাই। কাল গেলে দেরী হয়ে যাবে। চল না
দোস্ত!'
বুঝলাম কান না ধরলে ছেলের ঘুম হবে না রাতে।
অগত্যা
যেতেই হল অত রাতে।
শীতের রাত , চারিদিকে ঘন কুয়াশা বৃষ্টির মত
পড়ছে।
কুয়াশায় আবৃত একটা শহর। আমরা দাঁড়িয়ে আছি আমার
বন্ধুর গার্ল-ফ্রেন্ডেরএকদম বাসার সামনে। চারতলা
বাসার
দু'তলায় তারা থাকে।দুতলার বারান্দা থেকে
রাস্তার
পথচারীদের স্পষ্ট দেখতে পাওয়া যায়।
তাকে বারবার ফোন দেওয়া হচ্ছে, সে রিসিভ
করছে না।
ফোনের ডিসপ্লেতে পুনঃপুন ভেসে ওঠা 'no answer'
দেখে আমার মেজাজও কুয়াশাময় হতে লাগল।
অবশেষে ছত্রিশবার রিং হবার পর বালিকা ফোন
ধরল।
ধরেই ধমকের সুরে বলল 'কি ব্যাপার? ফোন দিয়েছ
কেন?
তোমাকে না ফোন দিতে নিষেধ করেছি।'
বলেই ফোনটা কেটে দিল। এদিকে আমার বন্ধুর
অবস্থা
শোচনীয় পর্যায় অনেক আগেই পার করে ফেলে এখন
বিপদসীমায় এসে ঠেকেছে।
মেয়েকে আবার ফোন লাগানো হল। চতুর্থবারে সে
ফোন
রিসিভ করল। আমার বন্ধু কাঁদোকাঁদো গলায় বলল, 'একটু
বারান্দায় আসো না?'
তার এতটা মায়াময় কন্ঠ আগে কখনো শুনি নি। ইচ্ছে
করছিল নিজেই বারান্দায় গিয়ে দাঁড়াই।
অতঃপর জগতের অন্যান্য মেয়েদের মতই রাগ অভিমান
পর্ব
হাল্কা করে মেয়ে বারান্দায় এসে দাঁড়াল।
বারান্দায় এসেই
বড়সড় ধাক্কা খেল। তার বাসার নিচে দাঁড়িয়ে
দুটো মানুষ
সাইজের গরু। যাদের খেয়েদেয়ে কাজ করার মত কিছু
নেই
জন্য এই হাড় কাঁপানো শীতে বাইরে দাঁড়িয়ে
আছে। বন্ধুকে
ইশারা করলাম। সে কান ধরল, ফোন কানে লাগানোই
ছিল। কান ধরে ওঠাবসা করতে করতে বলল, 'তুমি ক্ষমা
না
করলে আমি এরকম ওঠাবসা করতেই থাকব।'
মেয়ের বুঝতে কিছুটা সময় লাগল, কি চলছে। তারপর
ফিক
করে হেসে দিল। এরপর হাসতে হাসতে গড়াগড়ি
খাবার মত
অবস্থা। জগতের অন্যান্য প্রেমিকার মতই সেও
প্রেমিকের
কাছে নিজেকে সমর্পণ করল।
আমি পকেটে হাত দিলাম। ফোনটা বের করলাম। নাহ!
ফোন বা মেসেজ কিছুই নেই। কিছু মানুষ আশায় বুক
বেধে
থাকে, জানে পূরণ হবে না সেগুলো। তবুও হঠাত করে
অসম্ভব কিছু একটা ঘটে যাবে এই আশায় থাকে।
ভালো থাকা ব্যাপারটা খুব অদ্ভুত। কাউকে ভাল
থাকতে
বলার অর্থ সে জীবন থেকে চলে যাচ্ছে। কিছু স্মৃতি
রেখে
যাচ্ছে। রাত শেষে সেই স্মৃতিগুলো ঘুম কেড়ে
নিবে।
'ভালো থেকো' এই ছোট্ট কথায় অনেক বড় সত্য
লুকিয়ে
আছে। ওপাশের মানুষটা আর কখনো খোজ নিবে না।
রাতে
বাসার বাইরে থাকলে অস্থির হবে না। সে একটা
কথার
মাধ্যমেই অনেক দূরে চলে গেছে, অনেকটাই দূরে।
বারান্দায় দাঁড়িয়ে মেধা। সে হাসছে। কান ধরে
দাঁড়িয়ে
নিলয়। সে বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে।
পাশে
দাঁড়িয়ে আমি যার বাম পাশে বিশাল শূন্যতা
সৃষ্টিকারী
মানুষটা একবার কান ধরার অভাবেই চলে গেছে। হয়ত
সে
আজ একটা মেসেজ দিত, 'এত রাতে বাইরে কি কর?
বাসায়
যাও।'
কুয়াশায় আবৃত একটা শহর। ঘুমিয়ে অধিকাংশ
নগরবাসী।
ল্যাম্পপোস্ট-এর মৃদু আলোয় একটা অস্পষ্ট অবয়ব
ভেসে ওঠে। সে কান ধরে দাঁড়িয়ে আছে......!
----- সোহেল হোসেন সাগর

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে এখন রাস্তা তৈরিতে রডের পরিবর্তে বাঁশ এর ব্যবহার!
20/06/2016

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে এখন রাস্তা তৈরিতে রডের পরিবর্তে বাঁশ এর ব্যবহার!

সর্ম্পক নষ্ট করে ছোট্ট জিনিসগুলো.......ছোট্ট অভিমান,ছোট্ট কষ্ট,ছোট্ট অপূর্ণতা,ছোট্ট অবহেলা,দিনের পর দিন এগুলো জমতে জমতে ...
10/06/2016

সর্ম্পক নষ্ট করে ছোট্ট জিনিসগুলো.......
ছোট্ট অভিমান,
ছোট্ট কষ্ট,
ছোট্ট অপূর্ণতা,
ছোট্ট অবহেলা,
দিনের পর দিন এগুলো জমতে জমতে একসময় দূরত্বটা এতটাই বিশাল হয়ে দাঁড়ায় যে তখন আর বলতেও ইচ্ছে করে না____
"আমি তোমার অপেক্ষা করে ছিলাম"
কিংবা "আমি তোমাকে মিস করছি"!
কেউ যখন আপনার অভাব অনুভব করে না তখন তাকে ভালোবাসার কথা বলার মাঝেও কোথায় যেন একটা অপমান আছে। কষ্ট,অভিমান আর মন খারাপ মেশানো অপমান ।যে অপমানটাই সর্ম্পকের সুতো গুলোকে আলগা করে দেয় ।।
¥ভালোবাসা মানে আসলে কী??
¤ভালোবাসা মানে নিজের জীবন কারো সাথে ভাগ করে নেয়া । এই এক জীবনে যত
স্বপ্ন,
আনন্দ,
কষ্ট,
ইচ্ছে,
চাওয়া-পাওয়া
ও অপূর্ণতা আছে সেই সমস্ত কিছু কারো সাথে ভাগ করে নেয়া ।
ভালোবাসা মানে এই মূল্যবান জীবনটার মূল্যবান সময়টুকু কারো সাথে বিনিময় করা ।
"নিজের বাড়তি রয়ে যাওয়া সময়টা কাউকে দেয়ার নাম কখনো ভালোবাসা না ।নিজের জীবনের সবকিছু করার পর এক্সট্রা রয়ে যাওয়া সময়টুকু কারো সাথে কাটানোর নাম ভালোবাসা না ।" নিজের শর্তে সর্ম্পক রক্ষা করাটা কখনো ভালোবাসা না ।
¥ভালোবাসা সম্ভবত.........
নিজের আগে আরেক জনের কথা চিন্তা করতে পারা । যে ভালোবাসা আজকাল আর কোথাও মেলে না..........
অনেক কষ্টে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ মেলে, যে হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আপনার জন্য ।
সারা পৃথিবীর কাছে আপনি মূল্যহীন হতে পারেন,
সেই মানুষটির কাছে কিন্তু সবচাইতে মূল্যবান ।
"অনাদর আর অবহেলায় তাকে তিলতিল করে হারিয়ে ফেলার আগে একটু ভাবুন, সে একবার চলে গেলে আর ফিরে নাও আসতে পারে ।।

সাগর

নেশা ভরা এই চোখ হারিয়েছি তোমার মাঝেকত বর্ষা পেরিয়েছি তোমার পাওয়ার তরে :/ ,,, কি যেন এক ভয়ংকর আশংকা আজ :/ :/ ,,,, খেল...
04/06/2016

নেশা ভরা এই চোখ হারিয়েছি তোমার মাঝে
কত বর্ষা পেরিয়েছি তোমার পাওয়ার তরে :/ ,,,
কি যেন এক ভয়ংকর আশংকা আজ :/ :/ ,,,, 
খেলা করে যায় মনের অতল গভীরে

03/06/2016

Address

Admiralty Road West
Singapore
757444

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohel Hs Srabon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category