21/05/2026
এখনও এমন এক দেশ আছে, যেখানে উই ওয়ান্ট জাস্টিস বলে বিচার চাইতে হয়, উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তা-ঘাট বন্ধ করে প্রতিবাদ করতে হয়। নিঃসন্দেহে, এ দেশের আইন ও প্রশাসনিক কাঠামো নেই ।
কেন মানুষকে উই ওয়ান্ট জাস্টিস বলতে হবে? এমন দৃষ্টান্তমূলক বিচার প্রতিষ্ঠা করা উচিত, যা দেখে মানুষ অপরাধ করতে ভয় পাবে।
সবচেয়ে কষ্টের বিষয় হলো—অপরাধেরও যেন আলাদা আইন আছে। আইন যদি সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়ের জন্য হয়, তাহলে সেই আইন কীভাবে অপরাধীর পক্ষ নেয়? কেন একজন ভুক্তভোগীকে বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হয়, আর অপরাধী নানা ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়?
আজ মানুষ বিচারহীনতায় হতাশ। যদি প্রতিটি অপরাধের দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার হতো, তাহলে হয়তো সমাজে এত অন্যায়, এত নৃশংসতা বারবার ঘটত না।
মানুষ শুধু একটি জিনিসই চায়সবার জন্য সমান আইন এবং সত্যিকারের ন্যায়বিচার।