20/11/2022
'ঐন্দ্রিলা শর্মা' মেয়েটার কপাল ভালো একদিক দিয়ে, 'চলে যাওয়ার' আগে সে এমন একজন মানুষ কে পেয়েছিলো যে কখনো তাকে এক সেকেন্ড এর জন্য ও ছেড়ে যায়নি! 'আমি আছি তো' বলে কতো কথা মানুষ দেয়, কিন্তু আসলে তারা থাকেনা, কিন্তু সব্যসাচি ছিলো। কখনোই সে হাত ছাড়ে নাই, যতোটা সম্ভব শক্ত করেই ধরে রেখেছিলো।
খারাপ লাগতেছে সব্যসাচির জন্য। যাকে সে সবটা দিয়ে চেয়েছিলো, যার জন্য দিন রাত প্রতিটা সময় এক করে দিয়েছিলো, সেই মানুষ টা দুনিয়া ছেড়েই চলে গেলো! আর আসবে না! কখনো না! ভালোবাসা দিয়েও ফিরিয়ে আনা যাবেনা! চলে যাওয়া ই সত্য!