01/06/2024
এক মে মাসেই কত বড় দুই অর্জন। এক দিকে Ashik Chowdhury এর বিশ্বরেকর্ড এর জন্য বাংলাদেশের পতাকা হাতে স্কাইডাইভ। আরেকদিকে Babar Ali এর পর্বতারোহণে বাংলাদেশের জন্য নতুন ইতিহাস সৃষ্টি।
দুইটা এত বড় অর্জনকে যত মানুষ গর্বের বিষয় হিসেবে উদযাপন করছে, মোটামুটি সমপরিমাণ মানুষ ব্যস্ত এটা আবিষ্কারের জন্য যে এইসব করে কি হয়। আরেক দল খুবই উদ্বিগ্ন যে টাকাগুলো সমাজসেবায় বা অন্য কোথাও ব্যবহার করা যেত।
মিট মিট করে জ্বলতে থাকা বাতির মত নিভু নিভু করে বেঁচে থাকতে থাকতে স্বপ্ন দেখতে ভুলে যাওয়া বা ভয় পাওয়া মানুষদের থেকে এর থেকে বেশী কিছু আশা করা যায় না। আশিক এবং বাবর দের এই দুঃহসাহসিক কাজগুলো যত বেশী পাগলাটে(!) মানুষরা করবে, দিনে দিনে ‘এইসব করে কি হয়’ এই ধরণের মানুষের সংখ্যা তত কমবে আর অর্জনগুলো উদযাপন করা এবং স্বপ্ন দেখা মানুষের সংখ্যা বাড়বে।
এই দেশে স্বপ্ন দেখে স্বপ্নের পিছনে ছুটে যাওয়া মানুষের সংখ্যা এমনিতেই অনেক কম। যে কোন কারো যে কোন দুঃসাহসিক কাজ যদি একজন মানুষকেও স্বপ্ন দেখতে শেখায় সেটাই দুঃসাহসিক কাজ করা পাগলগুলোর(!) সবথেকে বড় অর্জন।
আমাদের বাসায় গত ছয় দিন যাবত এই দুইজনের অর্জনের প্রমাণ হাতে নাতে প্রত্যক্ষ করছি।