Ak.Azad Bhuiyan

Ak.Azad Bhuiyan Make life is Beautiful

26/05/2026
26/05/2026

আমি তোমাকে শুধু ভালোবাসি না,
আমি তোমাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি...!
দিনের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত,
যেখানে থাকি না কেন আমার মাথার ভিতর, আমার মনে, আমার শ্বাসে তুমি লেগে থাকো নিঃশব্দে।
কখনো চেষ্টাও করে হয় না,
তুমি পাশে নেই,
তবুও মনে হয় তোমার উপস্থিতিটা আমি চারপাশে ঘুরে বেড়াচ্ছি..
তোমার ছোট ছোট কথা,
তোমার হাসি,
তোমার অভিমান সবকিছু আমার ভিতরে এমনভাবে জায়গা করে নিয়েছে যে,
আমি চাইলে এগুলো থেকে বের হতে পারি না, আর যদি পারতাম,
বের হতেও চাই না...!
তুমি আমার প্রতিটা চিন্তার শুরু,
আর প্রতিটা রাতের শেষ ভাবনা....!
তুমি না থাকলেও,
তোমার স্মৃতি গুলো আমার পাশে সারাক্ষণ
ঘুড়ে বেড়ায়...!❤️‍🩹🥹

25/05/2026

তুমি খোঁজ নাও না ইচ্ছে করে,
আর আমি নেই না অধিকার নেই বলে..///
একসময় তুমিই ছিলে আমার দিন শুরুর কারণ,
আর আজ তোমার খবর নেওয়ার সাহসটুকুও আমার নেই। সবচেয়ে বেশি কষ্ট হয় এটা ভেবে যে, আমি
তোমাকে ভুলতে পারিনি, অথচ তোমার কাছে আমি হয়তো কবেই অতীত হয়ে গেছি। নিজের মনকে সান্ত্বনা দিতেই আজ আমি চুপ থাকি, কারণ ভয় হয়, যদি জানতে পারি তুমি সত্যিই আমায় ভুলে গেছো।
অধিকার নেই জানি, তবুও দূর থেকেই তোমার ভালো থাকার দোয়া করি। কোনো অভিযোেগ নেই, শুধু জেনে রেখো, কেউ
একজন ছিল, যে অধিকার না থাকলেও শেষ পর্যন্ত তোমাকেই ভালোবেসে গেছে।ভালো থেকো, প্রিয়...!🥺💔🌸
#লেখক_kalam 🖋️

অনেক'বার ভেবেছি ফিরে আসবো, সব ভুলে আবার আগের মতো হবো-কিন্তু প্রতিবারই তোমার দেওয়া কষ্টগুলো আমাকে থামিয়ে দিয়েছে। একটা সময়...
23/05/2026

অনেক'বার ভেবেছি ফিরে আসবো, সব ভুলে আবার আগের মতো হবো-কিন্তু প্রতিবারই তোমার দেওয়া কষ্টগুলো আমাকে থামিয়ে দিয়েছে। একটা সময় ছিল যখন তোমার জন্য সবকিছু ছেড়ে দিতে পারতাম-আর আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে ফিরে যাওয়ার ইচ্ছেটুকুও নেই। কারণ কিছু ভাঙন আর জোড়া লাগে না, কিছু দূরত্ব আর কমে না। তাই এবার সত্যিই শেষ-না কোনো অপেক্ষা, না কোনো comebacki তুমি হয়তো বুঝবে না এখন, কিন্তু একদিন ঠিকই বুঝবে-তুমি এমন একজনকে হারিয়েছো, যে সত্যি করে শুধু তোমাকেই ভালোবাসতো.!!😅💔🌸
#লেখক_kalam 🖋️

💔:আজ কই তুমি? কই তোমার সেই ভালোবাসা?.. তোমাকে ভালোবাসার ভাগ্য হইলো, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হইলো না, আজ বুঝতে পারলাম ...
23/05/2026

💔:আজ কই তুমি? কই তোমার সেই ভালোবাসা?.. তোমাকে ভালোবাসার ভাগ্য হইলো, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হইলো না, আজ বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতটা নিষ্ঠুর খেলায় ফেলে দিতে পারে। আমি সবসময় ভেবেছিলাম তুমি আমার হবে, আমি তোমাকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে রাখব। কিন্তু বাস্তবতা হলো তুমি ছিলে শুধু আমার স্বপ্নের মানুষ, আমার হাসির আসল কারণ, আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার!..
অথচ সেই উপহারটাকে আমি কোনোদিন আমার হাতে পাইনি। ভালোবাসার মতো অমূল্য একটা অনুভূতি আমি পেয়েছি, কিন্তু সেই ভালোবাসার শেষ পরিণতি আর পাইনি। হয়তো আল্লাহর ইচ্ছাই এমন ছিলো তুমি আমার হবে না, কিন্তু তোমাকে ভালোবাসার সৌভাগ্যটা যেন কেবল আমার ভাগ্যেই লিখে দিলেন।
তুমি আমার পাশে থাকো বা দূরে থাকো, আমার জীবনে তুমি সবসময়ই থেকে যাবে। কারণ ভালোবাসা শুধু পাওয়ার নাম না, ভালোবাসা মানে হলো কাউকে নিঃস্বার্থভাবে চিরদিনের জন্য ভালোবাসতে পারা। হয়তো আমি তোমার কাছে কোনোদিন নিজের মানুষ হয়ে উঠতে পারব না, কিন্তু আমার হৃদয়ে তুমি চিরকাল নিজের জায়গা করে নিয়েছো। তোমাকে ভালোবাসার
এই অনুভূতিটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আর সেই সৌভাগ্য নিয়েই আমি বাঁচব আজীবন...!💔😓

কাঁদতে কাঁদতে আমিও ঘুমিয়ে পড়ি, এরকম বহু রাত এসেছে আমার জীবনে। রাত গভীর হলে পৃথিবীটা কেমন যেন নিঃশব্দ হয়ে যায়, চারপাশের স...
23/05/2026

কাঁদতে কাঁদতে আমিও ঘুমিয়ে পড়ি, এরকম বহু রাত এসেছে আমার জীবনে। রাত গভীর হলে পৃথিবীটা কেমন যেন নিঃশব্দ হয়ে যায়, চারপাশের সব শব্দ থেমে যায়, শুধু বুকের ভিতরের অদ্ভুত একটা শূন্যতা তখন আরও বেশি জেগে ওঠে। মানুষ ভাবে আমি হয়তো ঠিক আছি, স্বাভাবিক আছি, হাসছি, কথা বলছি, কিন্তু কেউ জানে না রাত হলেই আমি কতটা ভেঙে পড়ি। বালিশে মুখ লুকিয়ে কতবার যে তোমার কথা মনে করে চোখের পানি ফেলেছি, তার হিসাব আমি নিজেও জানি না।
প্রিয় মানুষটার অভাব মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। সে পাশে না থাকলেও তার স্মৃতি ঠিকই পাশে বসে থাকে। তোমার বলা ছোট ছোট কথাগুলো, তোমার হাসি, অভিমান, যত্ন-সবকিছু রাতের অন্ধকারে একসাথে এসে আমাকে ঘিরে ধরে। তখন মনে হয়, তুমি নেই ঠিকই, কিন্তু তোমাকে ভুলে থাকার ক্ষমতাও আমার নেই।
অনেক রাত গেছে যেখানে আমি শুধু আকাশের দিকে তাকিয়ে থেকেছি আর মনে মনে আল্লাহকে বলেছি- "যাকে এতটা ভালোবেসেছিলাম, তাকে আমার ভাগ্যে রাখলেন না কেন?" কিছু প্রশ্নের উত্তর হয় না, কিছু মানুষকে চাইলেও নিজের করে রাখা যায় না। তবুও মানুষ ভালোবাসে, অপেক্ষা করে, কষ্ট পায়, আবারও সেই মানুষটার স্মৃতিতেই বেঁচে থাকে।
আজও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ফোনটা হাতে নেই, যদিও জানি তোমার কোনো মেসেজ আসবে না। তবুও অদ্ভুত একটা আশা বুকের ভিতর বেঁচে থাকে। কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে কখনো পুরোপুরি ছাড়তে শেখায় না।
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মানুষগুলো আসলে খুব ক্লান্ত হয়। তারা কাউকে হারানোর কষ্ট বুকের ভিতর চেপে রেখে প্রতিদিন বাঁচার অভিনয় করে যায়। আর আমি সেই মানুষগুলোরই একজন, যে এখনো প্রিয় মানুষের স্মৃতি বুকে নিয়ে প্রতিটা রাত পার করে দিচ্ছে নিঃশব্দে...😅🥺🌸
#লেখক_Kalam🖋️

'ভালোবাসার সবচেয়ে বড় অসহায়ত্ব-চোখের সামনে তাকে হারিয়ে যেতে দেখা, তবু একটুও থামাতে না পারা...হাত বাড়ালেই ছোঁয়া যায়, তবু ছ...
23/05/2026

'ভালোবাসার সবচেয়ে বড় অসহায়ত্ব-চোখের সামনে তাকে হারিয়ে যেতে দেখা, তবু একটুও থামাতে না পারা...
হাত বাড়ালেই ছোঁয়া যায়, তবু ছোঁয়ার অধিকার নেই...
নাম ধরে ডাকতে ইচ্ছে করে, তবু ডাকার অনুমতি নেই...
এই যে দাঁড়িয়ে থাকা-দেখছি সে দূরে সরে যাচ্ছে, আর আমি স্থির...
কারণ ভালোবাসা থাকলেই অধিকার জন্মায় না সবসময়...
কখনো কখনো ভালোবাসা চুপ করে থাকতে শেখায়, নিজের ভেতরেই ভেঙে পড়তে শেখায়, তবু সামনে হাসিমুখ রাখতে হয়...
সবচেয়ে কষ্টের মুহূর্তটা হয়তো তখনই-যখন সে আরেক জীবনের দিকে হাঁটে, আর তুমি তার পথের ধুলোরও কেউ নও...
ভালোবাসা তাই সবসময় পাওয়া না, কখনো কখনো সেটা শুধু ছেড়ে দেওয়ার নিঃশব্দ সাহস...
আর এই সাহসটাই সবচেয়ে বেশি অসহায়ত্ব...😅💔
#লেখক_কালাম🖋️

Address

Khimki

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ak.Azad Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category