23/05/2024
অত্যন্ত গরুত্বপূর্ন তথ্য !
দেশে ছুটিতে গিয়ে পর্তুগালের রেসিডেন্ট কার্ড হারালে করণীয়|
পর্তুগাল থেকে দেশে গিয়ে রেসিডেন্ট যদি হারিয়ে যায় তাহলে প্রথমেই নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে কার্ড হারিয়ে যাওয়ার জিডি করতে হবে |
জিডি কপিটি উকিল দিয়ে নোটারি, ইংলিশ ট্রান্সলেশন করে পরে পররাষ্ট্র ও আইন বিচার মন্ত্রণালয়ের এস্টেটাশন করে | SEF র এই [email protected] ইমেইল আপনি পর্তুগালের বাহিরে আছেন এবং রেসিডেন্ট কার্ড হারিয়ে গেছে লিখে নিছে নাম, জন্ম তারিখ , কার্ড নম্বর দিয়ে এই জিডি কপি pdf করে সেন্ড করতে হবে| এরপর SEF ফিরতি ইমেইল লস্ট রেজিস্টার নাম্বার সহ আপনাকে ইমেল দিবে|
এখন ইন্ডিয়ার ভিসা লাগিয়ে এই ইমেইলএর কপি , জিডি কপি ও পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া যেতে হবে| সরাসরি ইন্ডিয়া পর্তুগাল এম্বাসি তে উক্ত ডকুমেন্টগুলো নিয়ে হারিয়ে বা চুরি হয়ে যাওয়া ডকুমেন্ট সার্ভিস আবেদন করতে হবে|
এরপর পর্তুগাল এম্বাসি আপনাকে পর্তুগালে Entry Pass বা আপনার পাসপোর্ট ভিসা লাগিয়ে দিবে যাতে পর্তুগালে ঢুকতে পারেন|পর্তুগালের ঢুকার পর SEF এর কল সেন্টারে কল করে রেসিডেন্ট কার্ড লস্ট বলে নতুন কার্ড আবেদনের date নিতে হবে|এরপর সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট নিয়ে নির্ধারিত দিনে SEF এ গেলে নতুন কার্ড ইস্যু করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে ।
Copy post