20/10/2026
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর! বিচার ব্যবস্থা নিয়ে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠেছে।
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি বাংলাদেশের কূটনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও বিচার ব্যবস্থা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ১৪ অক্টোবর ২০২৬ তারিখে সৌদি আরবের মক্কা নগরীতে নজরুল ইসলাম বাসির ও সুইটি আখতার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি আরবের ইতিহাসে বিবাহ-বহির্ভূত সম্পর্ক (ব্যভিচার) বা এই ধরণের অনৈতিক অপরাধের জন্য আগে কোনো বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই। সাধারণ নিয়মে এই ধরণের অপরাধের সাজা হিসেবে চাবুক মারা, কারাদণ্ড বা দেশান্তর করার মতো শাস্তি দেওয়া হয়। কিন্তু এবার সরাসরি মৃত্যুদণ্ড দেওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং আইন বিশেষজ্ঞদের মধ্যে বিচারকদের এই অসীম বিচারিক ক্ষমতা ও সাজার মাত্রা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
১৯৭৭ সালের ১৫ জুলাই। সৌদি আরবের রাজপরিবারের সদস্য রাজকন্যা মিশাল বিনতে ফাহাদ আল সৌদ এবং তার প্রেমিক খালেদ আল-শায়ের মুহালালকে ব্যভিচারের অভিযোগে জেদ্দার একটি গাড়ি পার্কিং এলাকায় প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
এই সত্য ঘটনা অবলম্বনে এই ট্র্যাজিক ঘটনাটি নিয়ে ব্রিটিশ পরিচালক ও সাংবাদিক অ্যান্টনি থমাস ১৯৮০ সালে একটি ড্রামা-ডকুমেন্টারি বা তথ্যচিত্র-মুভি তৈরি করেন, যার নাম ছিল
Death of a Princess
এ ঘটনাটি নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন তৈরি করেছে
https://youtu.be/f-8YyXceZd8?is=C69bWPv8vE3KbNVY