MouRup

MouRup There are moments when I wish I could roll back the clock and take all the sadness away, but I have the feeling that if I did, the joy would be gone as well.

মন থেকে চাওয়া প্রত্যেকটি সত্যিকারের ভালোবাসা পূর্নতা পাক।
23/01/2023

মন থেকে চাওয়া প্রত্যেকটি সত্যিকারের ভালোবাসা পূর্নতা পাক।

02/12/2022

অভিমানী 😭😭

নিষ্প্রাণ ও বিমূর্ত ছবির বর্ণিল দেয়াল ক্রমাগত বলে যায় এক বিষণ্নতার গল্প...😊
07/10/2022

নিষ্প্রাণ ও বিমূর্ত ছবির বর্ণিল দেয়াল ক্রমাগত বলে যায় এক বিষণ্নতার গল্প...😊

26/09/2022

তোমাকে তো সবসময় বলা হয়ে ওঠেনা যে— ভালোবাসি।
কয়েকশো কোটি মানুষ থেকে
এই একটা নিজের মানুষ
খুঁজে বের করা কি খুব সহজ, বলো?
তবুও যদি তুমি নিজে থেকে আমাকে খুঁজে নিতে,
আমি খানিকটা বিশ্রাম পেতাম অন্তত।

শেষ সাত বছরে তোমাকে কোথায় খুঁজিনি আমি!
শুধু পত্রিকায় বিজ্ঞাপন দেওয়াটাই বাকি ছিল।
কিভাবেই বা দিতাম!
ওরা তোমার ছবি, নাম, ঠিকানা— এসব চাইতো;
কোথা থেকে শেষ হারিয়ে গেছ—
এমনকি এটাও বলতে হতো!
এমন সব কঠিন কঠিন উত্তর
আমি কোন বই পড়ে দিতাম, বলো তো?
তাও যদি তোমাকে একবার দেখতে পেতাম কোথাও—
অন্তত ছবিটা ঠিক এঁকে দিতে পারতাম!
সেটাও হলো না।
সেখানে তোমার নাম, ঠিকানা তো বহু দূর!

শুধুমাত্র তোমার সঙ্গে একবার দেখা হওয়ার অভাবে—
সেই বিজ্ঞাপন আজও দিতে পারলাম না!
তাই তোমাকে খুঁজছি— প্রতিনিয়ত খুঁজছি।

জানি— কয়েকশো কোটি মানুষ থেকে
তোমাকে খুঁজে নিতে আমার হয়তো অনেক দেরি হয়ে যাবে!
কিন্তু আমি জানি— আমি পারব।
শুধু আমাকে একটু সময় দাও, কেমন?
এ জন্মেই আমাদের দেখা হবে— দেখে নিও।
🌸
প্রতীক্ষিত

26/09/2022
22/09/2022

-তুমি চলে যাবার পর,
অনেকেই আমাকে প্রশ্ন করেছে?
তুমি তাকে ছেড়েছো?
নাকি সে তোমাকে ছেড়েছে?
আমি বলেছি...
আমরা কেউ কাউকে ছাড়িনি
বরং ভালোবাসাই আমাদের ছেড়ে চলে গেছে। 💔😥

CHAMPIONS! 🇧🇩 🏆 Bangladesh beat Nepal by 3-1🔥 Congratulations Champ 💪
19/09/2022

CHAMPIONS! 🇧🇩 🏆

Bangladesh beat Nepal by 3-1🔥

Congratulations Champ 💪

18/09/2022

তোমাকে ভুলে যেতে দিব না।
আমি কসম খেয়ে বলছি, তোমাকে ভুলে যেতে দিব না।
তোমাকে ভুলতে দিব না আমাদের প্রথম আলিঙ্গনের কথা।
যেথায়-যেখানে-যেভাবে-ই তোমার প্রিয়তমাকে ছুঁতে যাও না কেন!
মনে পড়ে যাবে,
মনে পড়ে যাবে তোমার; এই আমারে-ই ঠোঁট।
জড়িয়ে-পেঁচিয়ে-চুলে-বুকে তোমার মুখ গোঁজানো সেসব মুহূর্ত।
সুদীর্ঘ চুম্বনের স্বাদ।
মৃত্তিকার নিদাঘ শ্রাবণের রাতে তোমার এই দেবীর স্নানের উৎসব।

আমি সত্যি বলছি, তোমার মনে পড়ে যাবে।
তোমার মনে পড়ে যাবে,
মন জুড়ে কত আরাধনা-সংকল্প-সংহিত-আকাঙ্ক্ষা শেষ রাতে ফোন কলে পালিয়ে যাবার সেসব কথোপকথন।
অচেনা রাস্তায় হাঁটতে হাঁটতে সোনালী রাতে জড়িয়ে ধরা।
শিশুদের মতো নানান ধরনের বায়না,
বাসায় ফেরার আগে চকলেটের আবদার।
অথবা কুয়াশায় অস্পষ্টভাবে মিলিয়ে যাওয়া তোমার সেই রহস্যময় প্রেমিকার কথা।

আমি সত্যি বলছি,
মনে হতে হতে তুমি দুমড়ে-মুচড়ে যাবে।
স্মৃতিরা কুড়ে কুড়ে খাবে তোমার ভিতর তোমার বাহির।
উঠতে-বসতে-খেতে-শুতে ঘরের আনাচে-কানাচে এমনকি একা রাস্তায় হাঁটতে হাঁটতে।
মনে পড়ে যাবে, যেখানে লুকিয়েছিলো আলো-আঁধার-জল-হাওয়া-আগুন,
স্বেচ্ছায় দিয়েছিলে প্রেমিকার নির্বাসন।
কিছুই ভুলতে পারবে না তুমি।

আমি তোমায় ভুলতে দিব না।
ভুলতে দিব না,
হৃদয়ের অন্ধকারে গন্তব্য ছাড়া চলছে যে ট্রেন! সেই ট্রেনের বয়স রেখা।
যে রেখায় সারি সারি পোকাদের অন্ধকার শ্বেতসার গমন।
তুমি জানতেও পারবে না, তোমার কাছাকাছি আমিও কখন কীভাবে চলে এসেছি চলতে চলতে।

অথচ বুকে অনন্ত পারাপারের পিপাসা জমা।

Address

Mirpur
1100

Alerts

Be the first to know and let us send you an email when MouRup posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MouRup:

Share