অনুভূতির ক্যানভাস।

অনুভূতির ক্যানভাস। Inner peace is gained by doing good.

ক্ষমতার লোভে কিছু ভদ্রলোক আগে আধা পাগল ছিলেন 😵‍💫, এখন পুরোপুরি পাগল 🤪: এতে তাদের সমস্যাটা কমেছে নাকি বেড়েছে? 🤔 বোঝা মুশক...
27/03/2026

ক্ষমতার লোভে কিছু ভদ্রলোক আগে আধা পাগল ছিলেন 😵‍💫, এখন পুরোপুরি পাগল 🤪: এতে তাদের সমস্যাটা কমেছে নাকি বেড়েছে? 🤔 বোঝা মুশকিল।

​দর্শনের দৃষ্টিতে 🧐, এই রূপান্তরটা আসলে জটিল। 🤯


দর্শনের ভাষায়, এদের সমস্যা আসলে "বেড়েছে"। কারণ, আধা পাগল অবস্থায় তাদের মধ্যে অন্তত 'মানুষ' হওয়ার সম্ভাবনাটুকু বেঁচে ছিল।
পুরোপুরি পাগল হওয়া মানে সেই সম্ভাবনার চূড়ান্ত বিনাশ।

সক্রেটিস বা প্লেটোর দর্শনে 'সুশাসন' ও 'বিবেক' অঙ্গাঙ্গীভাবে জড়িত।
ক্ষমতার লোভে যারা পুরোপুরি পাগল হয়ে যায়, তাদের নৈতিক অস্তিত্বের মৃত্যু ঘটে।

• ​তাদের সমস্যা কমেছে এই অর্থে যে, তারা এখন নির্লজ্জ ও বেপরোয়া।

• ​তাদের সমস্যা বেড়েছে এই অর্থে যে, তারা এখন মানবিক গুণাবলী হারিয়ে কেবল একটি 'ক্ষমতা-ভোগী যন্ত্রে' পরিণত হয়েছে।

এই তত্ত্ব এখন সর্বত্রই বিরাজমান।

05/03/2026

😊

04/03/2026

বিয়োজন পদ্ধতি...
আমরা সাধারণত ভাবি জীবনে নতুন কিছু 'যোগ' করলে আমরা সুখী হব, কিন্তু প্রকৃতপক্ষে শান্তি আসে অপ্রয়োজনীয় জিনিস 'বিয়োগ' করলে।

04/03/2026

ভুল থেকে শিক্ষা না নিলে,ভুলের পুনরাবৃত্তি থেকেও শিক্ষা নেয়া হয় না।
এজন্যই বুজি ভুলগুলো বারংবার হচ্ছে...!

যখন আমরা মনের ভার নামিয়ে রাখি,
তখন আমাদের অস্তিত্ব হালকা হয়ে যায়।
এই হালকা হওয়াই হলো মুক্তির প্রথম ধাপ।

ভারমুক্ত মানুষ যখন চলে, তখন তার প্রতিটি পদক্ষেপ হয় স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্ত।
​তাই সামনের দিকে এগিয়ে যেতে হলে আগে নিজেকে প্রশ্ন করতে হয়—আমি যা বয়ে বেড়াচ্ছি তা কি আমার শক্তি, নাকি আমার শিকল?
সেই শিকল বা ভারমুক্ত হওয়াই হলো
জীবনের আসল গতি।

03/03/2026
একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল। সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলল...
27/02/2026

একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল। সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলল। এদিকে হীরা চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে হুলুস্থুল কাণ্ড বেধে গেল!

রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। গণনা করে জ্যোতিষী বলল, হীরার টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলছে।

সেনাপতি হীরা উদ্ধারের জন্য ঢেঁড়া পিটিয়ে পুরস্কার ঘোষণা করল। এরপর এক শিকারী রাজসভায় এসে বলল, সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে।

শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হলো তখন দেখতে পেল, হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে। আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর বসা যেন সে সিংহাসনে বসে আছে।

শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট চিরে হীরার টুকরো বের করে রাজার হাতে তুলে দিল।

রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে?

শিকারী মৃদু হেসে জবাব দিল, এটা খুবই সহজ মহারাজ! মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদা ভাবে বসে ছিল।

নীতিকথা: হঠাৎ অর্থাগমে স্বজন বা বন্ধু-বান্ধব ভুলে গেলে ধ্বংস সন্নিকটে।

22/02/2026

আর্মির রদবদল! ভারতের জন্য সুখবর!!

আজকে আর্মিতে বড় রদবদল হয়েছে। এর মধ্যে ২ টা রদবদল থেকে কিছু ইংগিত পাওয়া যায় কি হচ্ছে আসলে। ড. ইউনুসকে যিনি ইন্ডিয়ার বলয় থেকে বাইরে নিয়ে যাবার বিভিন্ন সামরিক পরামর্শ দিচ্ছিলেন, সেই পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত করে সরিয়ে দিয়েছে!

আর ভারতের দিল্লীতে দূতাবাসে চাকরী করা ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমানকে মেজর জেনারেল র‍্যাংকে প্রমোশন দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে!

হিসাব পরিষ্কার, একদিকে এন্টি ইন্ডিয়ান অফিসারকে সরিয়ে দেয়া ও আরেকদিকে প্রো-ইন্ডিয়ান ভারতীয় দূতাবাসে কাজ করা, ভারতের সাথে সুসম্পর্ক রাখা অফিসারকে দূতাবাস থেকে আইনা গুরুত্বপূর্ন পদে প্রমোশন দিয়ে বসানো!!!

কাহিনী বুঝা যাইতেছে??!!

এখন দেখতে হবে যে, তুরষ্কের সাথে যেই প্রাথমিক সামরিক চুক্তিগুলা ইউনুস সরকার করে গেছিল, সেগুলা বাস্তবায়িত হয় কিনা (এর মধ্যে ড্রোন কারখানা স্থাপন, অটোকার নির্মান সহ সামরিক বিদ্যুৎ প্ল্যান্ট নির্মান ও ছিল)? ভারত কিন্তু তুর্কি-বাংলা সামরিক চুক্তির মারাত্নক বিরুদ্ধে!

27/01/2026
27/01/2026

Address

Tauranga

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতির ক্যানভাস। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share