mow sultana -মৌ

mow sultana -মৌ আমি মৌ সুলতানা । “আমাকে বুঝতে হলে বাহিরটা না, ভেতরটা দেখতে হবে। কারণ আমি show-off করি না, আমি real—আর আমার real হওয়ার পেছনে আছে সততা আর অটুট বিশ্বস্ততা।”

08/09/2026

মানুষের আচরণ,উপস্থিত বুদ্ধি, বা ভালোবাসার লেভেল ৫০% নির্ভর করে তার জেনেটিক ভাবে, বাকী ৫০% শৈশব, তার পারিবারিক শিক্ষা,একাডেমিক শিক্ষা, ও সামাজিকতার উপরে।

একটা মানুষ কে তখনই মানুষ বলা যায় যখন তার ভিতরে মানবিক শিক্ষা পরিপূর্ণ থাকে।
আর মানবিক শিক্ষার বীজ পরিবার থেকে বপন হয়।
যদি কারো ভিতর সেই বীজ টা ই না থাকে তাইলে যতই শিক্ষিত হোক ভাল মানুষ হতে পারবে না।
তার কাছে সমাজ ভাল কিছু পাবে না।
সমাজ এ এর নোংরামি ছড়িয়েই যাবে।

কাক যতই ময়ূর এর লেবাস পরুক কাক কাক ই থাকবে।
চেষ্টা ও পরিশ্রমের ফলে অনেকই নিজের অতীত এর দশা পরিবর্তন করে।
কিন্তু ওই মানুষের ভিতরের মানুষ টা কখনোই পরিবর্তন হয় না।
ভিতরের মানুষ এর আচরণ বুদ্ধি সব ই থাকে আগের মতোই।

তাই আপনি যাদের সাথে বন্ধুত্ব,ভালোবাসা,জীবন সঙ্গী করবেন ভেবে থাকেন না কেনো।
অবশ্যই তার বংশ মর্যাদা সম্পর্কে ভালভাবে জেনে নেয়ার চেষ্টা করুন।
তাদের আভিজাত্য সম্পর্কে জানার চেষ্টা করুন।শুধু বাড়ি গাড়ি গয়না থাকলেই সে আভিজাত্য পূর্ণ মানুষ না।

আভিজাত্য থাকে রক্তে,আভিজাত্য বুঝা যায় মানুষের আচরণে,
তাই কে কি বলল কে আপনাকে কি ভাবলো সেটা চিন্তা না করে নিজের দিকে তাকান।
আপনার নিজেকে নিজেই বিবেচনা করুন নিজেই নিজেকে কত টা সন্মান করবেন।

আর নিজের প্রতি যদি নিজের সন্মান না থাকে তাহলে আপনি জীবনে একজন বার্থ মানুষ।

Parul Akter

08/09/2026

ভালোবাসা কেবল হঠাৎ জন্ম নেওয়া কোনো আবেগ নয়, এটি একটি চর্চা, এক ধরনের মানসিক দক্ষতা।
সাইকেল চালানো কিংবা গান গাওয়ার মতো ভালোবাসতেও শিখতে হয় আত্মসংযম, ধৈর্য, মন দিয়ে শোনা এবং অন্যের অনুভূতিকে বোঝার ক্ষমতা।
সঙ্গীর রাগ, অভিমান কিংবা খামখেয়ালিপনার আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকে ভয়, অনিশ্চয়তা কিংবা অপূর্ণ কোনো প্রয়োজন।

সেই প্রকাশ্য আচরণের বাইরে গিয়ে অন্তর্নিহিত অনুভূতিটিকে বুঝতে পারাও ভালোবাসার পরিণত রূপ।
ভালোবাসা শুধু অনুভব করার বিষয় নয়, প্রতিদিন একটু একটু করে ভালোবাসতে
শেখারও বিষয়। ❤️💛

সময় মত নিজের সকাল পূরণ করার সামর্থ্য অর্জন করায় জীবনের সেরা সফলতা। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কে কি বলল,কে কি ভাবলো কার...
08/09/2026

সময় মত নিজের সকাল পূরণ করার সামর্থ্য অর্জন করায় জীবনের সেরা সফলতা।
আমার ব্যক্তিগত জীবন নিয়ে কে কি বলল,কে কি ভাবলো কার দুঃখ হলো কার আনন্দ হল আমার কিছুই যায় আসে না।
আমি সব সময় ভাবি আমি নিজেকে কি দিতে পেরেছি, এবং আমি মানুষের জন্য কি করতে পেরেছি।
চেষ্টা করেছি চোখের সামনে পড়া অযোগিতা করার নানাভাবে এবং সারা জীবন আমি সেটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
তাই আমার ব্যক্তিগত জীবন নিয়ে যাদের মাথা ব্যথা আমার জন্য দোয়া করেন হিংসা করবেন না আমাকে নিয়ে সমালোচনা করবেন না কারণ আপনার সমালোচনা বা আপনার হিংসা কোনটাই আমার উপরে প্রভাব ফেলে না।

07/09/2026

আমার মনে হয়, একসময় প্রত্যেক নারী এমন একটি পর্যায়ে পৌঁছায়, যেখানে সে আর রাগ করে না; বরং মানুষকে চিনতে শিখে। তখন কারও আচরণ তাকে সহজে ভেঙে দিতে পারে না, কারণ সে মানুষকে আগের চেয়ে অনেক স্পষ্টভাবে দেখতে শেখে।

সেই সময় তার কথার চেয়ে নীরবতা বেশি বদলে যায়, পথ বদলে যায়; অগ্রাধিকার বদলে যায়। সে আর কাউকে বোঝানোর চেষ্টা করে না; শুধু নিজেকে বদলে নেয়। আর এই নীরব পরিবর্তনের নামই হলো পরিপক্বতা, আত্মসম্মান এবং মার্জিত ব্যক্তিত্ব।

07/09/2026

বয়স শুধু ক্যালেন্ডারের পাতায় বাড়ে,
মনের বয়স যেন কখনো না বাড়ে। 🌸
জীবনের হাজার ব্যস্ততা, দায়িত্ব আর অভিজ্ঞতার ভিড়েও
মনের সেই ছোট্ট শিশুটাকে বাঁচিয়ে রেখো—
যে অল্পতেই হাসে, ছোট্ট আনন্দে খুশি হয়,
কারণ ছাড়াই দুষ্টুমি করে, আর নিঃস্বার্থভাবে ভালোবাসে।

বয়স বাড়ুক, কিন্তু মানুষের ভেতরের শিশুসুলভ সরলতাটা যেন আজীবন বেঁচে থাকে। 🤍✨ Parul Akter

সম্পর্কে টান থাকতে হয়, মায়া থাকতে হয়, টেনে টেনে সম্পর্ক হয় না ।শুভ সকাল
07/09/2026

সম্পর্কে টান থাকতে হয়, মায়া থাকতে হয়, টেনে টেনে সম্পর্ক হয় না ।
শুভ সকাল

06/09/2026

টাকায় সুখ মিলে না
কথাটা হয়তো কেউ ভরা পেটে লিখছে আর আমরা খালি পেটে সেটা পড়ছি পার্থক্য এখানেই ।

06/09/2026

একসঙ্গে চললে, এক সঙ্গে বেড়ালে, একসাথে ছবি তুললে, একসঙ্গে খেলেই বন্ধু হওয়া যায় না। বড়জোর পরিচিতের চেয়ে কিছুটা বেশি বলা যেতে পারে।

সম্পর্ক এখন যদিও কারো কারো কাছে শুধুই লেনদেন। লাভ হলে সম্পর্ক, লাভ না থাকলে সম্পর্ক এগোয় না। যতক্ষণ নিজের লাভ দেখবে, ততক্ষন কাছে ভিড়বে...

নেগেটিভ ও অতি চালাক মানুষ থেকে সব সময় দূরে থাকা ভালো। তখন দেখবেন আপনার কাজের সময় বেড়ে গেছে। ফুরফুরে লাগছে! আপনার খুশী ও আনন্দে থাকার সময়টা বেড়ে যাবে।

এরা আপনার জীবনে কোন স্মাইল দিতে পারবে না। এরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিষকে পৃথিবী মনে করে অথচ আপনার পৃথিবী সীমাহীন !

একটু পাগল ও একটু বোকারা ভালো বন্ধু হতে পারে, হৃদয়ের কাছাকাছি আসতে পারে – কারণ তারা কথায় কথায় অতোটা বৈষয়িক হয় না, স্বার্থপরতা একটু কম বোঝে, সম্পর্ককে গুরুত্ব দেয়।

বন্ধু মানে বিশ্বাস ও আস্থা। যে আপনার ভুল গুলো ঠিক করে দেয়ার জন্য কানে কানে বলবে, সবার সামনে আপনাকে ছোট করে নয়। যে দুদিন আগে আপনার সাথে দেখা হলেও মনে হয় কত বছর দেখা নাই...আবার অনেক বছর পর দেখা হলেও মনে হবে কিছুই বদলায় নাই...

আমার কাছে বন্ধুত্ব মানে যার কাছে গেলে ফুরুৎ করে সময় চলে যায় বা যার সাথে সময় কাটাতে, আড্ডা দিতে ভালো লাগে খুশী লাগে এবং বন্ধুত্ব মানে হল বাড়তি কিছু দায়িত্ব - দুঃসময়ে পাশে থাকা...!

Parul Akter

মানব জীবনে স্বাধীনতার স্বাদ টাকার মাধ্যমেই আসে। যখন আপনি আপনার প্রয়োজনমতো সকল চাহিদা পূরণ করতে পারবেন এখনই আপনি পূর্ণ স...
06/09/2026

মানব জীবনে স্বাধীনতার স্বাদ টাকার মাধ্যমেই আসে। যখন আপনি আপনার প্রয়োজনমতো সকল চাহিদা পূরণ করতে পারবেন এখনই আপনি পূর্ণ স্বাধীন।
মৌলিক চাহিদা বলতে আমরা জানি, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা ও চিত্ত বিনোদন।
আপনি যখন আপনার প্রয়োজনমতো এগুলোর সবগুলো পূরণ করতে পারবেন তখনই আপনি সম্পূর্ণ স্বাধীন একজন মানুষ।

05/09/2026

যার কাছে শান্তি মিলে তার সাথে স্থায়ী হওয়া যায় না।” পৃথিবীতে মানুষ দখলের কোনো শক্তি নেই। কারো মন ও মনোযোগ পাওয়ার তৃষ্ণা নিয়ে বেঁচে থাকা যেন এক অভিশাপ। অধিকার নেই তবুও আসক্তি! নামহীন একটা অস্পর্শ্য মানসিক টান আমাদের মুক্তি দেয় না, আবার বন্দিও রাখে না। জীবনের গতিপথে মাঝামাঝি এমন এক জায়গায় এনে ছেড়ে দেয়-যা হতে পালাতে গিয়ে দেখি, সে পথের কোনো শেষ গন্তব্যই নেই। ৬০ বছর গড় আয়ুর এই জীবনে সবথেকে বড় পরাজয় তো এই, যাকে সবচেয়ে বেশি নিজের করে চেয়েছি তাকে কখনোই নিজের করে পাওয়া হবে না।

Address

Kathmandu
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when mow sultana -মৌ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share