Dutch life with Sharmin

Dutch life with Sharmin Hi! This is Sharmin Jahan. Welcome to my channel! I am an expat living in the Netherlands. information about Netherlands

18/06/2026

আমার কাছে এর কোন উওর নেই। আপনারাই উপর দেন প্লিজ 😁

18/06/2026
আমাকে ভালোবেসে আপনারা আমার সাথে যুক্ত আছেন সেই জন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। এত মানুষের আন্তরিকতা, ভালোবাসা পাওয়া এক...
17/06/2026

আমাকে ভালোবেসে আপনারা আমার সাথে যুক্ত আছেন সেই জন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। এত মানুষের আন্তরিকতা, ভালোবাসা পাওয়া একটা বড় ব্যাপার। আমি চেষ্টা করি আমার ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে কিছু ইনফরমেশন দিয়ে সবাই কে সাহায্য করতে। এই পেজটা মুলত সেই উদ্দেশ্যেই করা হয়েছিলো। গত কিছুদিন ধরে আমি নানান কাজের ব্যস্ততায় আপনাদের কিছু প্রশ্নের উওর দিতে পারিনি। চেষ্টা করবো খুব জলদি সময় বের করতে। তবে আমি বহুদিন পেজটায় আমার নিজের পারসোনাল বিষয়ে খুব একটা প্রশ্নের উওর দেই না। কারন আমি মনে করি আমি খুব সাধারণ মানুষ। হাইলাইটস করার মতো তেমন কিছু নেই।
তবে আজকাল কিছু মানুষের অতিব আগ্রহী হয়ে আমাকে
কটাক্ষ করাটা আমার কাছের বন্ধুদের ভালো লাগছে না। যদিও আমি সবার কথায় প্রভাবিত হই না। তারপরও মনে হচ্ছে যারা আমাকে ভালোবাসে তাদের কাছে এত পরিচয় দেয়ার মতো কিছু নেই। তারা আমার আদ্যপান্ত না জেনেি আমাকে ভালোবাসে।
যাই হোক আমার পরিচয় তবুও ছোট্ট করে দিচ্ছি।
আমার নাম শারমিন সবাই জানেন 😁
আমার পরাশোনা স্কুল-কলেজ বাড্ডা আলাতুনন্নেসা
স্কুল থেকে।
এরপরে ইংরেজি সাহিত্য নিয়ে পরেছি Manarat International University থেকে।
এরপরে MBA করেছি Daffodil International University থেকে। একই বছরে আমি নেদারল্যান্ডসে চলে আসি। কারন আমার হাসবেন্ডের জবের কারনে নেদারল্যান্ডসে আসতে হয়। আমার হাসবেন্ড পেশায়
সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি শাহজালাল ইউভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স নিয়ে পরেছেন।
আমার গ্রামের বাড়ি নিয়ে অনেকের খুব আগ্রহ 😁
আমার আর আমার হাসবেন্ড দু'জনের পরিবারের আগের জেনারেশন থেকেই আমরা ঢাকায় বসবাস। আমাদের নানা-দাদারা যেহেতু ঢাকায় বসবাসের শুরু তাই আমরা আসলে ঢাকা বলতে সাচ্ছন্দ্য বোধ করি। তবে আমাদের দুজনের গ্রামের বাড়ি মাদারীপুর। সেখানের ডিটেইলস
জিজ্ঞেস করলে আমরা বলতে পারিনা তাই অনেক সময় বিরক্ত হই এইসব প্রশ্নে 😜 কারন আমাদের বাবা-দাদারা সেসব ভালো বলতে পারবেন।
আর নেদারল্যান্ডসে আমাদের সংসারের ২ ছেলের বাবা মা আমরা। আমাদের ডাচ্ পাসপোর্ট হয়েছে। নেদারল্যান্ডসে আমরা একটা তিনতলা বাড়ি কিনেছি। বাচ্চারা ডাচ্ স্কুলে পরাশোনা করছে।
কিন্তু আমি পারসোনালি নিজেকে বাংলাদেশি বলি আর আমার ছেলেরা জন্মসূত্রে ডাচ্ তবে তারাও জানে তারা বাংলাদেশি। এই পরিচয় টা আমার কাছে বেশি আপন।
সবচেয়ে জিজ্ঞেস করা হয় আমি এখানে কি কাজ করি। আমার কাজ করার প্রয়োজন হয় না কারন আল্লাহর রহমতে আমাদের সংসার চলে যায়। তাই আমরা চাই বাচ্চাদের জন্য সময়টা পার করতে। আমার হাসবেন্ড বুকিং ডট কম নামের কোম্পানিতে ফুল টাইম জব করেন আর আমি বাচ্চাদের কে সময় দেই। আমাদের প্রথম প্রায়োরিটি বাচ্চাদের কে সুস্থ সুন্দর ভাবে বড় করা। তবে পাশাপাশি আমি কিছু একটা নিয়ে ব্যস্ত আছি। খুব জলদি সেই পরিচয় টা আপনাদের কে জানাবো। আপাতত থাক।

17/06/2026

একটা সংসার কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কে সবার আগে আগে চলে???

আচ্ছা ওনাকে কি কোন ভাবে নায়িকা বানানো যায় না? কোন পরিচালক এই সুযোগ টা হাতছাড়া কইরেন না প্লিজ।
16/06/2026

আচ্ছা ওনাকে কি কোন ভাবে নায়িকা বানানো যায় না?
কোন পরিচালক এই সুযোগ টা হাতছাড়া কইরেন না প্লিজ।

16/06/2026

নেদারল্যান্ডসে গরমের দিন গুলো স্বপ্নের মতো লাগে 😁

14/06/2026

নেদারল্যান্ডসে মিঠু পেয়ে গেলাম

নেদারল্যান্ডসে একটা মজার ঐতিহ্য আছে।প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর যারা পাশ করে, তারা নিজেদের স্কুল ব্...
14/06/2026

নেদারল্যান্ডসে একটা মজার ঐতিহ্য আছে।
প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর যারা পাশ করে, তারা নিজেদের স্কুল ব্যাগ বাড়ির সামনে ডাচ পতাকার সঙ্গে ঝুলিয়ে রাখে। ব্যাগ ঝুলানো মানেই—“হ্যাঁ, আমি পাশ করেছি!”
এটা দেখে প্রতিবেশী, বন্ধু আর আত্মীয়রা সহজেই বুঝতে পারে যে বাসার ছেলে বা মেয়ে পরীক্ষায় সফল হয়েছে। এরপর শুরু হয় অভিনন্দন আর শুভেচ্ছার পালা।
অনেক বছরের পড়াশোনা আর পরিশ্রমের পর এই ছোট্ট উদযাপনটা শিক্ষার্থী ও তার পরিবারের জন্য সত্যিই অনেক আনন্দের একটি মুহূর্ত।
আমাদের দেশেও যদি এমন একটা নিয়ম থাকত, তাহলে কি আপনিও নিজের স্কুল ব্যাগটা বাইরে ঝুলিয়ে রাখতেন? 😊

Adres

Amsterdam

Website

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer Dutch life with Sharmin nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Delen