2026/11/04
🇯🇵 জাপানের হাসপাতালে মাতৃত্বকালীন যত্নের এক অপূর্ব অভিজ্ঞতা।💗 এটি আমার দ্বিতীয় প্রেগন্যান্সির সময় হাসপাতালে থাকা অবস্থায় খাবারের কিছু ছবি। 🥹❤️ এখানকার খাবারের মেনুতে ছিল স্বাদের এক নতুন ভাণ্ডার, যেখানে মা ও শিশুর পুষ্টির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হতো। সুস্বাদু সালাদ, পুষ্টিকর ভাত, স্যুপ, ফলমূলসহ নাম জানা-অজানা নানা রকমের বাহারি খাবার। প্রতিটি খাবারই ছিল সুন্দরভাবে পরিবেশিত। 🍱🥗
আমার প্রথম প্রেগন্যান্সির সময় খাবারগুলো খেতে প্রথম প্রথম একটু কষ্ট হতো। তবে শেষের দিকে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তাই দ্বিতীয় প্রেগন্যান্সিতে খাবার নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি।❤️ তবে কিছু খাবার ছিল, যেগুলো একেবারেই খেতেই পারিনি!😪
সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, আমার দুইটি প্রেগন্যান্সিতেই জাপানের হাসপাতাল থেকে অনেক যত্ন, আন্তরিকতা ও সুন্দর ব্যবহার পেয়েছি। মাতৃত্বের এই বিশেষ সময়ে এমন যত্ন পাওয়া সত্যিই অনেক আনন্দের। এই সুন্দর অভিজ্ঞতাগুলোর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। আলহামদুলিল্লাহ! 🤲🏻❤️
© Jannatul Ferdaus Mumu
📍𝐉𝐚𝐩𝐚𝐧
বিঃদ্রঃ ⚠️ দয়া করে কেউ অনুমতি ছাড়া এই পেইজের কোনো ছবি/ভিডিও নিজ নামে চালিয়ে দেবেন না।ধন্যবাদ।✨