Tarek Rahman

Tarek Rahman 🇧🇩Bangladeshi living in Japan
MEXT Scholar (MA & PhD)
Photographer 📷

08/06/2026

It's only Monday 😎😊

07/06/2026

we keep this love in a photograph 😊 🤍

প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির ভয়ানক উত্তাল ঢেউ উপভোগ করতে হলে অবশ্যই যেতে হবে জাপানের  Shizuoka Prefecture  এর Izu City...
06/06/2026

প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির ভয়ানক উত্তাল ঢেউ উপভোগ করতে হলে অবশ্যই যেতে হবে জাপানের Shizuoka Prefecture এর Izu City তে অবস্থিত Jogasaki Coast-এ। প্রায় ৪০০০ হাজার বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে বের হওয়া লাভা সমুদ্রের বুকে এসে ঠান্ডা হয়ে তৈরি করেছিল এই রুক্ষ পাথুরে উপকূল। আজ সেই কালো পাথরের গায়ে উত্তাল ঢেউ বারবার আছড়ে পড়ে, যেন প্রকৃতি তার নিজস্ব ভাষায় এক অনন্ত গল্প বলে চলেছে। খাড়া পাহাড়, ঝুলন্ত সেতু আর দিগন্তজোড়া সমুদ্রের দৃশ্য মিলিয়ে জোগাসাকি এমন এক জায়গা, যেখানে দাঁড়ালে মনে হয় আপনি কোনো উপন্যাসের জীবন্ত পাতার মধ্যে হারিয়ে গেছেন।

📍Jogasaki Coast, Izu peninsula, shizuoka.
📸 DJI Mini 4 Pro & Canon R5 Mark II

06/06/2026

এটা কি কোনো লেক ? দেখতে হলে যেতে হবে??

জাপানে এখন পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় প্রিফেকচার হলো Nagano Prefecture। আমার কাছে মনে হয়, জাপানে যদি কখনও “প্রাকৃতিক স...
05/06/2026

জাপানে এখন পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় প্রিফেকচার হলো Nagano Prefecture। আমার কাছে মনে হয়, জাপানে যদি কখনও “প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী” ঘোষণা করা হতো, তাহলে নাগানো সেই মর্যাদার সবচেয়ে যোগ্য দাবিদার হতো।

একসময় প্রাচীন জাপানিরা রাজধানী Kyoto থেকে Tokyo যাতায়াত করতেন ঐতিহাসিক Nakasendo সড়কপথ ধরে। “নাকাসেনদো” শব্দের আক্ষরিক অর্থ হলো “পাহাড়ের ভেতর দিয়ে বয়ে চলা পথ”। এই পথের ধারে কয়েক কিলোমিটার পরপর ভ্রমণকারী ও ব্যবসায়ীদের বিশ্রামের জন্য গড়ে উঠেছিল অসংখ্য ঐতিহ্যবাহী জাপানি সরাইগ্রাম বা পোস্ট টাউন, আর ছবির এই গ্রামটি সেগুলোরই একটি।

মেঘলা দিনে এই পাহাড়ি পথ যেন অন্য এক জগতে রূপ নেয়। পাহাড়, বন আর কুয়াশার মিশেলে পুরো পরিবেশটাকে স্বর্গীয় মনে হয়। তাই সুযোগ পেলেই আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি এই অপূর্ব প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। ভাবছি, নাকাসেনদোর এসব ঐতিহাসিক গ্রাম নিয়ে আলাদা কয়েকটি পর্ব লিখব, যেখানে তাদের ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের গল্প তুলে ধরব।

📍Kiso Fukushima Juku, Nagano.
📸 DJI Mini 4 Pro

05/06/2026

আমার শৈশব এবং আমাদের গ্রাম। ভিডিওটা ২০২৫ সালে করা।

রূপকথার রাজ্য নাকি ক্যালেন্ডারে ছাপানো কোনো গ্রাম?চলেন এই গ্রীষ্মে সুন্দর এই গ্রামে ঘুরতে যাই।😜ভাবছি একটা Website বানাবো...
04/06/2026

রূপকথার রাজ্য নাকি ক্যালেন্ডারে ছাপানো কোনো গ্রাম?
চলেন এই গ্রীষ্মে সুন্দর এই গ্রামে ঘুরতে যাই।😜

ভাবছি একটা Website বানাবো এবং সেখানে আমার জাপান ভ্রমণের সকল স্মৃতিগুলো ছবি, ভিডিও এবং গল্প আকারে তুলে ধরব। Website এর নাম রাখবো "Japan Talk".

📍Atera Valley, Nagano.
📸 DJI mini 4 Pro

04/06/2026

জাপানের বিশ্বব্যাপী বিখ্যাত Avenue | Avenue of Metasequoia trees
📍Makino, Shiga.

**“বছরের যে ঋতুই আসুক না কেন, জাপান সবসময়ই ফুলের রাজ্য।”**📍Katahara Onsen, Gamagori.
01/06/2026

**“বছরের যে ঋতুই আসুক না কেন, জাপান সবসময়ই ফুলের রাজ্য।”**

📍Katahara Onsen, Gamagori.

Meet me where the sky turns warm. 🦅📸 Canon R5 Mark II📍Utsumi Beach.
31/05/2026

Meet me where the sky turns warm. 🦅

📸 Canon R5 Mark II
📍Utsumi Beach.

住所

Kariya-shi, Aichi
448-0001

ウェブサイト

アラート

Tarek Rahmanがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する