15/09/2026
বহি বিশ্বে ভালোবাসার নিদর্শন হিসেবে কোনো সেতু বা রেলিংয়ে তালা ঝুলিয়ে (Love Lock) চাবিটি নদীতে ফেলে দেওয়ার রোমান্টিক প্রথাটির ইতিহাস কমপক্ষে ১০০ বছর পুরোনো এবং এটি প্রথম শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪-১৯১৮) সময় ইউরোপের সার্বিয়া (Serbia) দেশে।
***
পরবর্তীতে সার্বিয়ার এই স্থানীয় প্রথাটি বহু দশক ধরে কেবল ওই অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। তবে ২০০৬ সালে ইতালীয় লেখক ফেদেরিকো মোচিয়া (Federico Moccia) তার বিখ্যাত রোমান্টিক উপন্যাস 'হো ভোগলিও দি তে' (Ho Voglia di Te - I Want You) প্রকাশ করার পর এটি বিশ্বব্যাপী একটি ট্রেন্ডে রূপ নেয়। বইটির গল্পে (এবং পরবর্তীতে ২০০৭ সালের চলচ্চিত্রে) নায়ক-নায়িকা রোমের ঐতিহাসিক পন্তে মিলভিও (Ponte Milvio) সেতুতে একটি তালা ঝুলিয়ে চাবিটি টাইবার নদীতে ফেলে দেয়। এই দৃশ্যটি অনুপ্রাণিত হয়ে প্রথমে পুরো ইতালি এবং ২০০৮ সালের দিকে ফ্রান্সের প্যারিসসহ সমগ্র বিশ্বে এই প্রথাটি তুমুল জনপ্রিয়তা লাভ করে।🤍💫