Dreamy Diaries By Priya

Indicazioni Contatta l'azienda

Dreamy Diaries By Priya Video Creator.....👩‍💻

Assalamualaikum.
Thanks For Joining This Little Page.🫰🌸

22/04/2026

বাঙালির আবেগ -ভর্তা ভাত।😋♥️



17/04/2026

Allah ho Akbar. 🤍🤲



🤱 সন্তান জন্মের পর মায়ের শরীরের অজানা পরিবর্তন:-মাতৃত্বের পর মায়ের শরীরে ঘটে যাওয়া কিছু বিস্ময়কর ও অদৃশ্য পরিবর্তন নিচ...
16/04/2026

🤱 সন্তান জন্মের পর মায়ের শরীরের অজানা পরিবর্তন:-
মাতৃত্বের পর মায়ের শরীরে ঘটে যাওয়া কিছু বিস্ময়কর ও অদৃশ্য পরিবর্তন নিচে তুলে ধরা হলো:

🧠 মস্তিষ্কের পরিবর্তন (Matrescence):
🔹 নতুন পরিস্থিতিতে মায়েদের মস্তিষ্ক আরও তীক্ষ্ণ ও সংবেদনশীল হয়ে ওঠে।
🔹 শিশুর নিরাপত্তা ও আবেগ বোঝার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়।
🔹 এই পরিবর্তনগুলো মায়ের ব্যক্তিত্বে স্থায়ী প্রভাব ফেলে।

🦴 হাড়ের ক্যালসিয়াম ক্ষয়:
🔹 বুকের দুধের মাধ্যমে শিশুর পুষ্টি জোগাতে মায়ের হাড় থেকে ক্যালসিয়াম ব্যয় হয়।
🔹 এর ফলে শরীর অনেক সময় দুর্বল লাগে বা পিঠে-কোমরে ব্যথা হতে পারে।
🔹 সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে শরীর এটি ধীরে ধীরে পুনরুদ্ধার করে।

💔 মানসিক অবস্থা (Baby Blues):
🔹 হরমোনের প্রভাবে প্রথম কয়েকদিন হালকা মন খারাপ হওয়া স্বাভাবিক।
🔹 তবে বিষণ্ণতা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

🫀 হৃদযন্ত্রের স্বাভাবিক হওয়া:
🔹 গর্ভাবস্থায় হার্টকে অনেক বেশি কাজ করতে হয়।
🔹 প্রসবের পর হৃদযন্ত্র আবার আগের ছন্দে ফিরতে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন।

🧬 শরীরে সন্তানের কোষ:
🔹 গবেষণায় দেখা গেছে, সন্তানের কিছু কোষ আজীবন মায়ের শরীরে থেকে যায়।
🔹 এই কোষগুলো মায়ের অভ্যন্তরীণ ক্ষত নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে।

💛 মাতৃত্ব মানে মায়ের শরীর ও মনের আমূল পরিবর্তন। এই সময়ে মায়ের প্রতি ভালোবাসা, ধৈর্য এবং বাড়তি যত্ন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

এখন আমি যদি বলি বাংলাদেশের উপজেলা লেভেলে হেপাটাইটিস, এইচআইভির তোয়াক্কা না করে, একই সুই ও সুতা দিয়ে সকল কা *টা ছেঁড়া রোগী...
15/04/2026

এখন আমি যদি বলি বাংলাদেশের উপজেলা লেভেলে হেপাটাইটিস, এইচআইভির তোয়াক্কা না করে, একই সুই ও সুতা দিয়ে সকল কা *টা ছেঁড়া রোগীর সেলাই দেয়া হয়। আপনি কি অবাক হবেন?

একটা ২০০-৩০০ টাকার সুতার দাম কি একজন CLD/HIV রোগীর চিকিৎসা খরচের চেয়ে বেশি? দরকার পড়লে রোগী ভিক্ষা করে/ জমি বেচে হলেও সুতা কিনবে। শুধু গরীবির দোহাই দিয়ে একই সুই-সুতা দিয়ে সেলাই দিয়ে তাদের স্বাস্থ্য ঝুকিতে ফেলার অধিকার আমাদের কে দিয়েছে?

অথচ এসব জিনিস সাংবাদিকরা দেখবে না!
©️


কার দোষ দিবো?🙂
13/04/2026

কার দোষ দিবো?🙂




12/04/2026

Main ladki Beautiful.☺️



ডা. কামরুল হাসান, যে মানুষটি ৩০ লাখ টাকার সার্জারি করেন মাত্র ২ লাখ টাকায়।আর এই ২ লাখ টাকার এক টাকাও তার নিজের পকেটে যায়...
12/04/2026

ডা. কামরুল হাসান, যে মানুষটি ৩০ লাখ টাকার সার্জারি করেন মাত্র ২ লাখ টাকায়।

আর এই ২ লাখ টাকার এক টাকাও তার নিজের পকেটে যায় না। এটা শুধু আনুষঙ্গিক খরচ ,সার্জারিটা তিনি করেন সম্পূর্ণ বিনামূল্যে।

২০০৭ সাল থেকে শুরু করে গত ১৭ বছরে তিনি ২০০০-এরও বেশি কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্পূর্ণ ফ্রিতে করেছেন।
শুধু এখানেই শেষ না।

রোগীদের ফলোআপের জন্যও তিনি কোনো ফি নেন না। তার নিজের হাসপাতাল ,“সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (CKD)” , এ রোগ নির্ণয়ের জন্য কোনো টাকা লাগে না। ভর্তি রোগীদের খাবারের জন্যও দিতে হয় না এক টাকাও।

সপ্তাহে ৭ দিনের মধ্যে ৬ দিনই তিনি কোনো না কোনো সার্জারিতে ব্যস্ত থাকেন।

তার হাসপাতালের ৪৫০ জন কর্মীর মধ্যে প্রায় ২০০ জনের থাকার ব্যবস্থা করেছেন তিনি নিজেই। এমনকি এই স্টাফদের প্রতিদিন ৩ বেলা খাবারও দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে।

যখন তাকে জিজ্ঞেস করা হয় ,যে সার্জারির জন্য বিদেশে ৩০–৫০ লাখ টাকা লাগে, আর দেশেও যেখানে অন্তত ১০–১৫ লাখ টাকা খরচ হয় ,সেখানে তিনি কেন কোটি কোটি টাকা ছাড় দিয়ে এসব কাজ বিনামূল্যে করছেন?
তিনি উত্তর দেন ,
তিনি তার কাজটাকে একটা ‘ইবাদাত’ বানাতে চান। দুনিয়াতে এর কোনো প্রতিদান তিনি আশা করেন না।

ঠিক এমন একজন মানুষের কাছেই দীর্ঘদিন ধরে চাওয়া হচ্ছিল চাঁদা।

শুরুতেই বলেছি ,হাসপাতালের স্টাফদের খাবারও ফ্রিতে দেওয়া হয়। তাই প্রতিদিনের খাবার কেনা হয় সবচেয়ে কম দামে, ভালো মান বজায় রেখে। এই সুযোগেই নজর পড়ে যুবদল নেতা মঈন উদ্দিন মঈনের। খাবার সরবরাহের টেন্ডারটা অনেকটা জোর করেই নিয়ে নেয় সে। প্রথমে সমস্যা না হলেও, পরে সে খাবারের দাম বাড়াতে শুরু করে ,প্রতি কেজিতে অতিরিক্ত ১১–১২ টাকা পর্যন্ত রাখা হয়। ফলে ৮ হাজার টাকার খাবার হয়ে যায় ১০ হাজার টাকা।

এই অনিয়মের কারণে তার টেন্ডার বাতিল করা হয়। এরপর থেকেই শুরু হয় চাঁদা দাবি, ভয় দেখানো, এবং বিভিন্ন অজুহাতে হাসপাতালের উপর চাপ সৃষ্টি।

ডা. কামরুল হাসান একাধিকবার বিএনপির বিভিন্ন নেতার কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনো সমাধান আসেনি।
পরবর্তীতে বিষয়টি মিডিয়ায় আসার পর যুবদলের সভাপতি-সম্পাদকসহ অনেকে এসে তার সাথে দেখা করেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অন্যদিকে পুলিশ জানিয়েছে ,তাদের কাছে কোনো চাঁদাবাজির আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তবে শুক্রবার থানায় হাসপাতাল কর্তৃপক্ষ ও মঈন উদ্দিনের মধ্যে একটি সমঝোতা বৈঠক হয়েছে।

এখন প্রশ্ন হলো ,
এমন একজন মানুষের কাছ থেকেও কেউ কীভাবে চাঁদা দাবি করতে পারে?
চাঁদাবাজি কারও ক্ষেত্রেই গ্রহণযোগ্য না ,কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ধরে নিলাম এটা ঘটে। তবুও, ডা. কামরুল হাসানের মতো একজন মানুষের সাথে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আরও বড় প্রশ্ন হলো ,
যদি তিনি আগে থেকেই অভিযোগ জানিয়ে থাকেন, তাহলে সমাধান আসতে এত দেরি হলো কেন? কেন বিষয়টি মিডিয়ায় আসার পরেই নড়াচড়া শুরু হলো?

দিন দিন আমাদের বিচারব্যবস্থা যেন এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, যেখানে ন্যায়বিচার হবে কি না ,তা নির্ভর করছে কোনো বিষয়টা ভাইরাল হলো কি না তার উপর।

একজন মানুষ, যিনি হাজারো মানুষের জীবন বাঁচাচ্ছেন…তার কাছেও যদি চাঁদা চাওয়া হয় ,
তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

আর যদি বিচার পাওয়ার জন্য “ভাইরাল” হতে হয় ,
তাহলে আমাদের বিচারব্যবস্থা আসলে কতটা কার্যকর?

Never ever trust humans, another reminder of how dark humanity can be.💔
10/04/2026

Never ever trust humans, another reminder of how dark humanity can be.💔

বাগেরহাটে জাস্ট মজা করার জন্য কুকুরকে কুমিরের টোপ হিসেবে দেয়া হয়েছে। কুকুরটা এখন বেঁচে নেই। কুকুরটাকে নাকি পিঠে ক্ষত নিয়...
10/04/2026

বাগেরহাটে জাস্ট মজা করার জন্য কুকুরকে কুমিরের টোপ হিসেবে দেয়া হয়েছে। কুকুরটা এখন বেঁচে নেই। কুকুরটাকে নাকি পিঠে ক্ষত নিয়ে অসুস্থ ছিল। এমনিতেই ব্যাথায় কাতর কুকুরটাকে যে কুমিরের কাছে নিয়ে রেখেছে, তাকে নিশ্চয়ই কুকুরটা বিশ্বাস করেছিল। নইলে নিতে পারতো না। যাইহোক, একজনের কন্টেন্ট বানানো আর মজা করার জন্য যে তাকে নির্মমভাবে অনর্থক মরতে হবে, এটা সে বুঝেনি। বোকা কুকুর!

এই ঘটনা নিয়ে কেউ কি আইনি ব্যবস্থা নিচ্ছেন? অথবা ঐ ব্যক্তিকে দড়ি দিয়ে কুমিরের উপর ঝু/লিয়ে রাখার কাজ কেউ হাতে নিয়েছেন?

ভীষণ অসুস্থ হয়ে উঠছে মানুষ! ভীষণ পাষাণ হয়ে যাচ্ছে সামান্য মজা আর কন্টেন্টের রিচ বাড়াতে।

InshaAllah.☝️
10/04/2026

InshaAllah.☝️

Indirizzo

Alassio
Savona
17021

Sito Web

Notifiche

Lascia la tua email e sarai tra i primi a sapere quando Dreamy Diaries By Priya pubblica novità e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Dreamy Diaries By Priya:

Scelte rapide

Condividi