পশ্চিমবঙ্গ শিল্পী সুরক্ষা সংগঠন

  • Home
  • India
  • Tamluk
  • পশ্চিমবঙ্গ শিল্পী সুরক্ষা সংগঠন

পশ্চিমবঙ্গ শিল্পী সুরক্ষা সংগঠন সাংস্কৃতিতে ঐক্যবদ্ধতা

26/08/2026

আগামী ৩০ শে আগস্ট হাওড়া জেলায় এক বিরাট জনসভা আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ শিল্পী সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি

#পশ্চিমবঙ্গ_শিল্পী_সুরক্ষা_সংগঠন

পূর্ব মেদিনীপুরে অপসংস্কৃতিমূলক নাচের বিরুদ্ধে সোচ্চার ‘পশ্চিমবঙ্গ শিল্পী সুরক্ষা সংগঠন’। বিশেষ সংবাদদাতা, নিমতৌড়ি: গ্র...
02/08/2026

পূর্ব মেদিনীপুরে অপসংস্কৃতিমূলক নাচের বিরুদ্ধে সোচ্চার ‘পশ্চিমবঙ্গ শিল্পী সুরক্ষা সংগঠন’।

বিশেষ সংবাদদাতা, নিমতৌড়ি: গ্রামেগঞ্জে দিন দিন বেড়ে চলা ‘অপসংস্কৃতিমূলক’ নাচের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিল ‘পশ্চিমবঙ্গ শিল্পী সুরক্ষা সংগঠন’। আজ, রবিবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি এলাকায় সংগঠনের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মঞ্চে কুরুচিকর নাচ বন্ধ করা এবং সুস্থ সংস্কৃতির পরিবেশ ফিরিয়ে আনা।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক নির্মল কুমার খাঁড়া, দক্ষিণবঙ্গ যাত্রা সংগঠনের সম্পাদক অলক প্রামানিক, দক্ষিণবঙ্গ যাত্রা সংগঠনের সভাপতি নন্দদুলাল মাল এবং ‘ধানক্ষেত’ পত্রিকার সম্পাদক ফনিভূষণ পাত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
পশ্চিমবঙ্গ শিল্পী সুরক্ষা সংগঠনের সভাপতি বাবলু বেরা জানান, বিভিন্ন অঞ্চলে চড়া টাকার বিনিময়ে যে কুরুচিকর ও অপসংস্কৃতিমূলক নাচ পরিবেশন করা হচ্ছে, তার প্রতিবাদ করতেই এই সংগঠনের জন্ম।
সভাপতি বাবলু বেরা ও সংগঠনের সম্পাদক অমিত জানা উভয়েই অভিযোগ করেন, মূলত নদীয়া জেলা থেকে আগত নাচ এর দলগুলোই এই ধরনের পরিবেশনার মূলে রয়েছে। বর্তমানে ‘নদীয়া জেলার ড্যান্সার’ বলতেই মঞ্চে একধরনের কুরুচিকর চমক বা অপসংস্কৃতির আবহ তৈরি করা হচ্ছে বলে তাঁরা দাবি করেন।
আগামী দিনে যাতে রাজ্যজুড়ে এই ধরনের অশ্লীল বা অপসংস্কৃতিমূলক অনুষ্ঠান সম্পূর্ণ বন্ধ করা যায়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। প্রশাসন এ বিষয়ে উপযুক্ত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটে পূর্ব মেদিনীপুর জেলা সবসময়ই যে কোনো প্রতিবাদের অগ্রভাগে থেকেছে। অপসংস্কৃতির বিরুদ্ধে নিমতৌড়ির এই প্রতিবাদী সুর কি তবে রাজ্যজুড়ে কুরুচিকর নাচের ইতি টানবে? এখন দেখার, প্রশাসনের পদক্ষেপের পর গ্রামের মঞ্চগুলোতে সুস্থ সংস্কৃতি কতটা ফিরে আসে। অবশ্য নন্দকুমার এর বিধায়ক নির্মল কুমার খাঁড়া এ ধরনের অনুষ্ঠানের অপসংস্কৃতিমূলক ড্যান্সের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবেন বলে জানিয়েছেন।

পশ্চিমবঙ্গ শিল্পী সুরক্ষা সংগঠন

Address

ময়না : নিমতৌড়ি : তমলুক : পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
Tamluk

Telephone

+919679877084

Website

Alerts

Be the first to know and let us send you an email when পশ্চিমবঙ্গ শিল্পী সুরক্ষা সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পশ্চিমবঙ্গ শিল্পী সুরক্ষা সংগঠন:

Shortcuts

Share