AIM EXAMS

AIM EXAMS All your Neeeds in one place

05/06/2020

আজ বিশ্ব পরিবেশ দিবসে সবার কাছে রূপক দার এই আহ্বান ,,,
সময় এবার পরিবেশ এর
চলুন আমরা সবাই একসাথে মিলে পরিবেশকে সুস্থ রাখি

 #প্রচেষ্টা এবার   এর মাধ্যমে* রাজ্য সরকার ঘোষিত “ প্রচেষ্টা “ প্রকল্পের চূড়ান্ত রূপরেখা* # # দরখাস্ত কিভাবে করবেনঃ১) আব...
04/05/2020

#প্রচেষ্টা এবার এর মাধ্যমে

* রাজ্য সরকার ঘোষিত “ প্রচেষ্টা “ প্রকল্পের চূড়ান্ত রূপরেখা*

# # দরখাস্ত কিভাবে করবেনঃ

১) আবেদনকারীকে শুধুমাত্র #অনলাইনে প্রচেষ্টা (Prachesta app) অ্যাপ দ্বারা আবেদন করতে হবে। অফলাইনে কোনো আবেদন পত্র গৃহীত হবে না।
#প্রচেষ্টা অ্যাপ টি গুগল প্লে স্টোর থেকে সম্ভবত আগামী সোমবার (04/05/2020) পরে ডাউনলোড করা যাবে।।

২) নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে ।
৩) ভোটার কার্ডের নং, ডিজিটাল রেশন কার্ডের নং এবং আধার কার্ডের নং দিতে হবে ।
৪) ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে ।
৫) মোবাইল নং দিতে হবে ।
৬) ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম, Account নং এবং IFSC কোড সতর্কতার সাথে ঠিকভাবে পূরণ করতে হবে ।
৭) ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের ক্যান্সেল চেক বা ব্যাঙ্কের Account বই এর প্রথম পাতা যেখানে নাম, Account নং এবং IFSC কোড ইত্যাদি আছে- এই চারটি ডকুমেন্ট লাগবে।
# # একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধু মাত্র একজন আবেদনকারীর জন্যই প্রযোজ্য।

** কারা এবং কিভাবে এই প্রকল্পের সুবিধা অর্থাৎ এককালীন ১০০০ টাকা পেতে পারেন ?

১) যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ।
২) যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ।
৩) পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকার পেনশন প্রকল্প যেমন- বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমতাভাতা ইত্যাদী এবং সামাজিক সুরক্ষা যোজনা ( SSY ) প্রকল্পের এবং MGNREGA (১০০ দিনের কাজ) প্রকল্পের সুবিধা পান না শুধুমাত্র তেমন ব্যাক্তি ই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
৪) পরিবারের মধ্যে শুধুমাত্র একজন ই দরখাস্ত করতে পারবেন । ( পরিবার= স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানগণ )।

৫) জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট শহরাঞ্চলে এস. ডি. ও এবং গ্রামাঞ্চলে বি. ডি. ও , কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার যারা দরখাস্ত গ্রহণ করবেন, তারা পরীক্ষা ও যাচাই করবেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতপক্ষে কাজ হারিয়েছেন কিনা, তার অন্য কোন আয়ের উৎস যদি না থাকে এবং আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত কিনা ইত্যাদি ।
৬) উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর তারা যদি মনে করেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত তাহলে, তার দরখাস্ত বিবেচিত হবে ।
৭) বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করবার জন্য রাজ্য সরকারের “ প্রচেষ্টা “ প্রকল্পের লিঙ্কে আপলোড করা হবে ।
ওয়েবসাইট- prachestawb.in

৯) সবশেষে নোডাল ডিপার্টমেন্ট হিসাবে শ্রমদপ্তর দরখাস্তকারীদের প্রদত্ত ব্যাঙ্কে ঐ অর্থ সরাসরি পাঠিয়ে দেবে ।

প্রধানমন্ত্রী গরীব কল্যান যোজনা । করোনার জেরে গোটা দেশ লকডাউন | বন্ধ উৎপাদন, লাটে উঠেছে ব্যবসা |এই পরিস্থিতিতে যাতে কোনর...
10/04/2020

প্রধানমন্ত্রী গরীব কল্যান যোজনা ।

করোনার জেরে গোটা দেশ লকডাউন | বন্ধ উৎপাদন, লাটে উঠেছে ব্যবসা |এই পরিস্থিতিতে যাতে কোনরকম খাদ্যসংকট, অর্থাভাব দেখা না দেয়| বিশেষ করে দুস্থদের কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ গ্রহণ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন | বৃহস্পতিবার অর্থমন্ত্রী 1 লক্ষ 70 হাজার কোটি টাকার খাদ্য সুরক্ষা প্রকল্পের ঘোষণা করেন

প্রধানমন্ত্রী গরীব কল্যান যোজনা । মাথাপিছু 5 কিলো চাল অথবা গম এবং এক কিলো ডাল দেওয়া হবে করোনার জেরে গোটা দেশ লকডা.....

09/04/2020

NSOU BDP সম্পূর্ণ বিনামূল্যে !! BDP সাজেশন 2020 !!

BDP Suggestions 2020 || BDP Suggestions Download in PDF Format

https://youtu.be/kYrtXFv4evk

করোনা ভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা জোরদার করার জন্য চিকিৎসক / নার্স / প্যারামেডিকে...
07/04/2020

করোনা ভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা জোরদার করার জন্য চিকিৎসক / নার্স / প্যারামেডিকেল এবং অন্যান্যরা যারা পরিষেবা প্রদান করতে ইচ্ছুক তাদের কাছে দরখাস্ত আহ্বান জানানো হচ্ছে | COVID-19 এর সম্পর্কিত দায়িত্ব অনুসারে পারিশ্রমিক পাবেন আপনারা |

কোরোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। আর এই মহামারির ফলে যে, সারা বিশ্ব জুড়ে একটি অর্থনৈতিক সঙ্কট দেখ...
05/04/2020

কোরোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। আর এই মহামারির ফলে যে, সারা বিশ্ব জুড়ে একটি অর্থনৈতিক সঙ্কট দেখা দেবে, সেটা সবাই বুঝে গেছে। এবং তার ফল ও আমাদের দেশে পড়বে।
কোরোনা ভাইরাসের ফলে, আমাদের রাজ্য অর্থনৈতিক সঙ্কটাবস্থার মধ্যে। এরই মধ্যে আজ রাজ্য সরকার নোটিস দিয়ে জানিয়ে দিল অর্থনৈতিক কারনে, যেসমস্ত জিনিষ গুলো বাতিল ৩০/০৬/২০২০ পযর্ন্ত আপাতত বন্ধ রাখা হল। তারপর রাজ্য সরকার তার সুবিধা মত আবার চালু করবে। জেনে নিন -

*করোনা ভাইরাস : কিছু খুঁটিনাটি তথ্য* 👇👇👇বিশ্বজনীন মহামারীর আকার ধারণ করে জনমানবের অন্যতম ত্রাসের কারণ হয়ে উঠেছে করোনা ভা...
03/04/2020

*করোনা ভাইরাস : কিছু খুঁটিনাটি তথ্য* 👇👇👇

বিশ্বজনীন মহামারীর আকার ধারণ করে জনমানবের অন্যতম ত্রাসের কারণ হয়ে উঠেছে করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই করোনা ভাইরাস সংক্রমণকে “প্যানডেমিক” আখ্যা দিয়ে দিয়েছে। বিশ্ব অর্থনীতি, পর্যটন থেকে শুরু করে বাণিজ্য, উৎপাদন সমস্ত কিছুর উপর এক বিশাল ছাপ ফেলেছে এই সংক্রমণ।

দেখে নেওয়া যাক একনজরে এই করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত কিছু আপডেটেড তথ্য –

**করোনা ভাইরাস কী? কোথা থেকে এল ?*

লাতিন শব্দ করোনার অর্থ “ক্রাউন” বা “মুকুট “। ১৯৬০ সালে প্রথম এই ভাইরাস আবিষ্কৃত হয়, মূলত সংক্রমিত ব্রঙ্কাইটিস ভাইরাস হিসাবে। মূলত স্তন্যপায়ী ও পক্ষী প্রজাতির দেহে এই গ্রুপ অব ভাইরাস সংক্রমিত হয়। এই করোনা ভাইরাসের সংক্রমণের ফলে মূলত SARS, MERS, COVID -19 সংক্রমণ বা রোগ হয়। সম্প্রতি এই ভাইরাসের যে প্রকারটি সবথেকে বেশি সংক্রমিত হচ্ছে তার নাম দেওয়া হয়েছে COVID – 19।

***এটি শরীরে কী ধরনের সমস্যা তৈরি করে ?*

করোনা ভাইরাস মূলত শ্বাসনালী বা শ্বাসযন্ত্র সংক্রমণকারী ভাইরাস। স্বাভাবিকভাবেই এই ভাইরাস সংক্রমিত হলে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা, কাশি, সর্দি হয়। সাধারণ ভাইরাল সংক্রমণে যে সমস্যাগুলি হয়, অনেকটা সেইরকম সমস্যা এই ভাইরাসের ক্ষেত্রে হয় বলেই, চটজলদি বুঝে ওঠা মুশকিল দেহে নির্দিষ্ট ওই ভাইরাস সংক্রমিত কিনা। অবশ্য প্রাণী বিশেষে এর সংক্রমণ ভিন্ন হয়। যেমন গরু বা শুয়োর প্রাণীতে এই ভাইরাস সংক্রমিত হলে তাদের ডায়েরিয়া দেখা দেয়।

***কীভাবে ছড়াচ্ছে ?***

করোনা ভাইরাস হল Respiratory Tract Infectious একরকম RNA ভাইরাস । অর্থাৎ এই ভাইরাসের মধ্যে জেনেটিক মেটিরিয়াল রয়েছে। যার ফলে এ বংশবৃদ্ধি করতে পারে। যেহেতু এই ভাইরাসে শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটে তাই হাঁচি-কাশি থেকে এই ভাইরাস অন্যের দেহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এই ভাইরাসের প্রোটিন স্পাইক কোষের ভিতরে ঢুকতে সাহায্য করে।

***কতগুলি দেশ ও অঞ্চল ক্ষতিগ্রস্ত ?***

অ্যান্টাকর্টিকা বাদে প্রায় পৃথিবীর সব মহাদেশে এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত পৃথিবীর ১২৭টি দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

***কোথা থেকে এই করোনা ভাইরাস সংক্রমণ ২০১৯-২০২০ শুরু ?***

মধ্যচিনের উহান শহরে প্রথম এই ভাইরাসের ব্যাপক সংক্রমণের প্রভাব পরে। ২৩ জানুয়ারি, ওই শহরে সমস্ত পরিবহণ বন্ধ করে দেওয়া হয়। চিনের বাইরে প্রথম ফিলিপাইন্সে করোনা সংক্রমণে মৃত্যু ঘটে। ৩০ জানুয়ারি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) বিশ্বব্যাপী “হেলথ এমার্জেন্সি” ঘোষণা করে। গত ১১ মার্চ, ২০২০ হু এটিকে “প্যানডেমিক” বলে ঘোষণা করে।

***সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ?***

এই সংক্রমণের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত চিন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, স্পেন, ফ্রান্স, জার্মানি ও আমেরিকা।

***কীভাবে পরীক্ষা করা হয় ?***

হু(WHO)বেশ কিছু প্রটোকল তৈরি করেছে এই সংক্রমণ পরীক্ষা করার জন্য। যার মধ্যে সবথেকে বেশি গ্রহণযোগ্য মূলত reverse transcription polymerase chain reaction (rRT-PCR) । নাকের ভেতরের অংশ, গলা, থুতু স্যাম্পেল থেকে এই সংক্রমণ পরীক্ষা করা হয়। ফল আসতে কয়েক ঘন্টা থেকে ২ দিন লাগতে পারে।

***ভ্যাকসিন বা প্রতিষেধক আছে কি ?***

নির্দিষ্ট কোনও ভ্যাকসিন বা মেডিসিন এই করোনাকে সম্পূর্ণ বিলুপ্ত করার জন্য তৈরি হয়নি। তবে কোরিয়ান ও জাপানি কিছু প্রতিষ্ঠান কয়েকটি অ্যান্টিভাইরাস তৈরি করেছে। কয়েকটি প্রদেশে এগুলি গ্রহণযোগ্য হলেও পৃথিবীর সর্বত্র গ্রহণযোগ্য নয়। গবেষণার মাধ্যমে সম্পূর্ণ প্রতিষেধক তৈরি করতে এখনো একটা বছর লাগবে বলে জানা গিয়েছে। করোনা হলে সেরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তুলনামূলক মৃত্যুসম্ভাবনা এরকম:

এবোলা ২৫.৯০%, বার্ড ফ্লু ৫০%, সার্স ৯.৬%, ডেঙ্গু ১%, করোনা ভাইরাস ১-২% (চিনে মৃত্যুহার প্রায় ২.৫%)। ক্রমশ পরীক্ষা-নিরীক্ষা-চিকিৎসা-সচেতনতার উন্নতির ফলে মৃত্যুহার‌ও কমছে। সাধারণত শিশু থেকে ১৮ বছরের নিচর বয়সীরা আক্রান্ত হয় না, হলেও নিদেন ফ্লু জাতীয় পর্যায়ে হতে পারে।
ইবোলা, সার্স-এর পর বিশ্বব্যাপী সর্ববৃহৎ সংক্রমণ হিসাবে ক্ষতি করে চলেছে করোনা। সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সতর্কতা এই বিশ্বব্যাপী মহামারীকে প্রতিরোধ করতে পারবে বলেই সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছে।

শেষ পাওয়া খবর পর্যন্ত সারা বিশ্বে ১৭৬ টি দেশে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। এই ভাইরাস সংক্রমিত হয়েছে 1,033,210 জন মানুষের শ...
03/04/2020

শেষ পাওয়া খবর পর্যন্ত সারা বিশ্বে ১৭৬ টি দেশে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। এই ভাইরাস সংক্রমিত হয়েছে 1,033,210 জন মানুষের শরীরে। প্রাণ গিয়েছে 54,442 হাজার মানুষের। এর মধ্যে সারা পৃথিবীতে এবং সর্বোপরি আমাদের দেশেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাধিক তথ্য ছড়াচ্ছে যা অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর বা সম্পূর্ণ অবাস্তব। এরকম বেশ কিছু বিষয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কিছু সঠিক নির্দেশিকা প্রকাশ করেছে, যেগুলি সর্বস্তরের মানুষের মধ্যে অবগত হাওয়া দরকার। দেখে নেওয়া যাক এক নজরে –

আবেদনপত্র পাঠানোর ইমেইল আইডি ( Email ID ) :- covid19volunteers.wb@gmail.comCall for volunteer | Corona Control Room Nos ...
03/04/2020

আবেদনপত্র পাঠানোর ইমেইল আইডি ( Email ID ) :- [email protected]

Call for volunteer | Corona Control Room Nos : 2357-1075, 2357-1083, 2357-3636

Address

Babuijore
Suri
731125

Opening Hours

Monday 7am - 8:30pm
Tuesday 7am - 8:30pm
Wednesday 7am - 8:30pm
Thursday 7am - 8:30pm
Friday 7am - 8:30pm
Saturday 7am - 8:30pm
Sunday 7am - 8:30pm

Telephone

+918116172166

Website

Alerts

Be the first to know and let us send you an email when AIM EXAMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AIM EXAMS:

Share