Explore With JSK

Explore With JSK hello guys this is Jafor Khan. Follow along for some epic adventures-activities-stories......
Hope y

06/12/2025

পশ্চিম এবং মধ্য কাছাড়ের মানুষ বহু বছর ধরে বারাক নদীর এক অপ্রয়োজনীয় বাঁকের কারণে কষ্টে ভুগছে। শিলচরে যেতে সময়, খরচ এবং ঝুঁকি সবকিছুই বাড়ে।

গানিরগ্রাম-রাজনগর সেতুটি হলে শিলচরের পথ সাত থেকে আট কিলোমিটার কমে যাবে। এতে ছাত্রছাত্রী, রোগী, কৃষক, শ্রমিকসহ সবাই উপকৃত হবে। সেতুটি পশ্চিম কাছাড়কে তারিণীপুর থেকে শ্রীকোণা সরাসরি ভারতমালা করিডোরের সঙ্গে যুক্ত করবে এবং শিলচর মেডিকেল কলেজ, আসাম বিশ্ববিদ্যালয় এবং এনআইটি শিলচরের সঙ্গে যোগাযোগ দ্রুত হবে।

উল্লেখযোগ্য যে বরাকভ্যালি খুব শিগগিরই ভারতের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সরকার এই অঞ্চলে বড় বিনিয়োগ করছে। এই সেতুটি সেই ভবিষ্যৎ উন্নয়নের জন্যও অপরিহার্য।

ডিপিআর প্রস্তুত হয়েছে এবং সার্ভে চলছে। এখন দরকার সরকারের লিখিত অনুমোদন।
মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা মহাশয় বর্তমানে বারাক ভ্যালি সফর করছেন তাই এই দাবিটি উনার কাছে স্পষ্টভাবে তোলা উচিত।

এই সেতুটি শুধু একটি প্রকল্প নয়। এটি পশ্চিম কাছাড়ের উন্নয়ন, নিরাপত্তা এবং ন্যায্য সুযোগের দরজা খুলে দেবে।

CMO Assam
Himanta Biswa Sarma
District Administration Cachar
Kaushik Rai
Krishnendu Paul
Kamalakhya Dey Purkayastha

18/06/2025

🔴 শিলচর-কালাইন সড়কের ভাঙারপার সেতু ভেঙে পড়ার পর বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় চরম বিপর্যয়!

বর্তমানে এই অঞ্চল থেকে বাইরে যাওয়ার একমাত্র বিকল্প রাস্তাও রয়েছে সংকটে। এই ভিডিওতে আমরা তুলে ধরছি সেই বিকল্প সড়কের বাস্তব অবস্থা।

📹 ভিডিওতে জানতে পারবেন –
🛣️ এখন কোন রাস্তায় চলছে যান চলাচল
📍 বিকল্প রুট ও তার বর্তমান অবস্থা

🤝 এই উদ্যোগে আমাদের সাথে রয়েছে Explore With JSK – যারা এই ইস্যু নিয়ে একটি সহজবোধ্য গ্রাফিক্যাল বিশ্লেষণ প্রকাশ করেছে।

👇 ভিডিওটি দেখুন, শেয়ার করুন, এবং বরাকের এই সংকটময় পরিস্থিতি সবার কাছে পৌঁছে দিন।

13/03/2025

Silchar-Kalain Road is undergoing a significant transformation under the Assam Mala Project, implemented by PWD Assam. This infrastructure upgrade aims to enhance connectivity, ensure safer travel, and boost regional development.

গতকাল রাজ্যের কেবিনেট বৈঠকের পর যে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই হিসেবে বরাকের তিন জেলা যথাক্রমে কাছাড়, করিমগঞ্জ ও হাই...
01/01/2023

গতকাল রাজ্যের কেবিনেট বৈঠকের পর যে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই হিসেবে বরাকের তিন জেলা যথাক্রমে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার যে সব এলাকা সংযোজন ও বিয়োজন হয়েছে সেটা ম্যাপ এর মাধ্যমে দেখে নিন। আজ থেকেই শুরু হতে যাচ্ছে রাজ্যের বিভিন্ন সমষ্টির সীমা নির্ধারণের কাজ, তাই এর ঠিক প্রাক মুহূর্তে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন জেলার সীমান্ত পুনর্গঠন করার বিজ্ঞপ্তি জারি করে।

বরাকের তিন জেলার কিছু অংশকে যে ভাবে যোগ বিয়োগ করা হয়েছে তাতে অনেকেই স্তম্ভিত, কারন এর আগে বরাক নদী তিন জেলার সীমানা নির্ধারণ করেছিল, কিন্তু নূতন বিজ্ঞপ্তি অনুসারে নদী পেরিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে, যার ফলে বিশেষ করে কাছাড়ের অংশের যেসব এলাকা করিমগঞ্জ ও হাইলাকান্দির সাথে যোগ করা হয়েছে তাতে ভৌগোলিক দিক দিয়ে অনেক সমস্যার সম্মুখীন হবেন উক্ত এলাকার বাসিন্দারা, কারন জেলা সদরে যেতে হলে বরাক নদী পার হয়ে যেতে হবে এবং বরাক নদী পার হতে গেলে কাছাড়ের গেমন সেতু হয়ে পার হয়ে তারপর পুনরায় নিজ জেলার সদরে যেতে হবে।

অবশ্য ভারতমালা প্রকল্পের কাজ বাস্তবে রুপান্তরিত হলে বাঘমারা-শিয়ালটেক ও মাদারপুর-ভাঙ্গা এলাকায় দুটি সেতু তৈরি হবে, তখন হয়তো উক্ত এলাকার লোকজন সামান্য লাভবান হবেন, তবে আগামী কয়েক বছর উনাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে কেননা বরাকের উত্তর পারে জনসংখ্যা সামান্য, তাই রাজনৈতিক ভাবে কতটুকু গুরুত্ব পাবেন সেটা নিয়ে প্রায় জনগনের মনে সন্দেহ রয়েছে। আবার অন্যদিকে কাছাড়ে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার যে অংশ যোগ হয়েছে সেগুলো অনেকটাই উন্নত, সেক্ষেত্রে এই এলাকার বাসিন্দারা সহজেই কাছাড়ের কাটিগড়া মহকুমার সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারবেন।

বরাক উপত্যকার ভাগ্যে জোটলো আরও একটি অভয়ারন্য। বড়াইল অভয়ারন্যের পর এবার বরাক ভুবন অভয়ারন্য। তবে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর...
22/07/2022

বরাক উপত্যকার ভাগ্যে জোটলো আরও একটি অভয়ারন্য। বড়াইল অভয়ারন্যের পর এবার বরাক ভুবন অভয়ারন্য।

তবে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং জৈব বৈচিত্র্যে সমৃদ্ধ বড়াইল অভয়ারন্য আজও পূর্ণ অভয়ারন্যের স্বীকৃতি পায়নি যার ফলে এই অভয়ারন্যের জৈব বৈচিত্র্য হুমকির সম্মুখীন। বড়াইল অভয়ারন্যকে বহু বছর আগে স্বীকৃতি দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি, হয়তো কাটিগড়া বিধানসভার মুষ্টিমেয় হাজার দুয়েক এবং কয়েকজন পরিবেশবিদ ছাড়া আর কেউই এই অভয়ারন্যের বিষয়ে তেমন অবগত নন।

এই অভয়ারন্য পূর্ণতা না পাওয়ার অনেক গুলো কারন রয়েছে, তার মধ্যে কয়েকটি...
✅ এই অভয়ারন্য ভৌগলিক দিক দিয়ে কাছাড়ের কাটিগড়া রাজস্ব চক্রের অধীনে রয়েছে কিন্তু আজ পর্যন্ত এই বৃহৎ বনাঞ্চল করিমগঞ্জ বন বিভাগের আওতায় রয়েছে, বড়াইল অভয়ারন্যকে কাছাড় বন বিভাগ অথবা নূতন একটি বন বিভাগ তৈরি করে এর আওতায় আনলে পূর্ণ রুপ দেওয়া সহজ হবে।
✅ জন প্রতিনিধিদের অবহেলা,
✅ স্থানীয় জনগণের একটা অংশ এই বৃহৎ বনাঞ্চলকে অভয়ারন্যের স্বীকৃতি দিতে বাধা প্রদান করে আসছে, কারন অভয়ারন্যের স্বীকৃতি পেলে সেই বনাঞ্চলের নির্দিষ্ট এলাকায় বসবাস করার অনুমতি থাকে না তাছাড়া বনাঞ্চলে প্রবেশে বাধা থাকে।
✅ পর্যটন বিভাগের পক্ষ থেকে পাব্লিসিটি করা হয়নি যেভাবে কাজিরঙ্গা, দীপর বিল, চক্রশীলা, নামবরের করা হয়।

প্রকৃতিকে রক্ষা করতে হলে আমাদের এই বনাঞ্চল সমূহকে রক্ষা করতেই হবে। বর্তমানের সরকার যেভাবে বনাঞ্চলকে রক্ষণাবেক্ষণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে অসম সরকারকে সাধুবাদ জানাচ্ছি।

বরাক ভুবন অভয়ারন্য এবং বড়াইল অভয়ারন্য উভয়ই যেন খুবই তাড়াতাড়ি পূর্ণাঙ্গ রুপ পায় তার জন্য বন বিভাগের মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

Parimal Suklabaidya

Borail Wildlife Sanctuary
Barak Bhuban Wildlife Sanctuary

   #বিকল্প_সড়ক   বরাকের লাইফলাইন ৬নং জাতীয় সড়কের মালিডর ও রাতাছড়া এলাকায় বাইপাস সড়ক সময়ের দাবি,✅ গুমড়ার পাইকান থে...
09/07/2022

#বিকল্প_সড়ক
বরাকের লাইফলাইন ৬নং জাতীয় সড়কের মালিডর ও রাতাছড়া এলাকায় বাইপাস সড়ক সময়ের দাবি,

✅ গুমড়ার পাইকান থেকে আন্তর্জাতিক সীমান্তবর্তী জালালপুর, বাইকুম পুঞ্জি হয়ে মেঘালয়ের উমকিয়াং সংযোগকারী একটি সড়ক রয়েছে,
✅ এই সড়কের বেশ কিছু অংশ ভারত বাংলাদেশ সীমান্তের দ্বায়িতে থাকা বিএসএফ বাহিনী সীমান্ত পাহারার কাজে ব্যবহার করেন, জনগন সেই সড়ক ব্যবহার করতে পারেন না,
✅ উল্লেখিত সড়কের বেশীরভাগ অংশ সমতলে রয়েছে, কিছুটা অংশে টিলা রয়েছে এবং মাঝারি পাহাড়ের অংশ, তবে ধসের আশংকা প্রায় নেই এই সড়কে,
✅ গুমড়ার পাইকান থেকে মেঘালয়ের উমকিয়াং এর বর্তমান সড়কের দূরত্ব ২৯ কিলোমিটার, কিন্তু জালালপুর হয়ে যে সড়ক রয়েছে সেই সড়কের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার, এক্ষেত্রে প্রায় ৭ কিলোমিটার দূরত্ব হ্রাস পাবে,
✅ বর্তমান ৬নং জাতীয় সড়কের মালিডর, রাতাছড়া ও ডনা এই সকল এলাকায় প্রায়ই ধস নামে আসে এবং যাতায়াত পরিষেবা বন্ধ হয়ে যায়, বাইপাস হলে সেই মারাত্মক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে,
✅ ভবিষ্যতে জালালপুর থেকে বাংলাদেশের কানাইঘাট, জৈন্তাপুর ও তামাবিল হয়ে পুনরায় ভারতের মেঘালয়ের ডাউকি স্থলবন্দর অবধি সমতলে দুই দেশের মধ্যে বন্ধুত্ব পূর্ণ চুক্তি করে একটি সড়ক (করিডোর) তৈরি করা যেতে পারে,
✅ প্রস্তাবিত এলাইনমেন্টে সড়ক নির্মাণ করা হলে ভবিষ্যতে জালালপুর সীমান্তে কাছাড় জেলার প্রথম আন্তর্জাতিক স্থলবন্দর গড়ে উঠার সম্ভাবনা বেড়ে যাবে।

বরাকের এই গুরুত্বপূর্ণ সড়ক ১২ মাস চালু রাখতে বরাকের তিন জেলার প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের উল্লেখিত বিষয় গুলো বিবেচনা করার অনুরোধ করছি। যুক্তিযুক্ত লাগলে জনগনের সুবিধার্থে মেঘালয় সরকার ও কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে উক্ত সমস্যার অতিসত্তর সমাধান করা দরকার।
ধন্যবাদ ।
জয় হিন্দ ।
District Administration Cachar
DC Karimganj
DC Hailakandi
Dr. Rajdeep Roy
CMO Assam
Ministry of Road Transport and Highways, Government of India
©®

23/06/2022

জয়নগর এলাকায় বেড়েছে নদীর জল, জলে রয়েছে প্রচন্ড স্রোত, শিলচর কালাইন সড়কের জাটিঙ্গা থেকে বালিঘাট পর্যন্ত স্থান ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে, জল বাড়লে বন্ধ হয়ে যেতে পারে যোগাযোগ।

18/05/2022

Road

জাটিঙ্গা মুখে ইএন্ডি বাধ ভেঙে শিলচর-কালাইন সড়কের উপর দিয়ে বরাকের জল প্রবেশ করছে, প্লাবিত হচ্ছে বৃহত্তর এলাকা।

📹 ইব্রাহীম বড়ভূঁইয়া

17/05/2022



কৃত্রিম বন্যার কবলে কালাইনের ঐতিহ্যবাহী S R College Road, ব্রাহ্মণগ্রামের বিভিন্ন স্থানে ড্রেন গুলো কাজ করছে না, কিছু ড্রেন অপরিকল্পিত ভাবে নির্মাণ করা হয়েছে তাই জল কাটছে না, কিছু স্থানে ড্রেন গুলো ভরাট করা হয়ে গেছে। বৃহত্তর কালাইন এলাকায় কৃত্রিম বন্যার পরিস্থিতি মোকাবিলা করতে হলে মাস্টার ড্রেনেজ প্রকল্প সময়ের দাবি। বৃহত্তর কালাইনের সবকয়টি নালা, খাল, ড্রেন চিহ্নিত করে সেগুলোর স্লোপ অনুযায়ী পুনরায় ড্রেজিং করে গভীরতা বৃদ্ধি করতে হবে। বৃহত্তর কালাইন অঞ্চলের সচেতন মহলকে সময় থাকতে বিষয়টিকে গুরুত্ব দেওয়ার অনুরোধ করছি।

Address

Silchar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore With JSK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explore With JSK:

Share