07/10/2022
পুজোয় মদ,মাংস,মেয়ে নিয়ে ফূর্তি করে এইসব পোস্ট করা অনেক সোজা,তখন পয়সার কোনও দাম নেই অথচ ব্রাহ্মণকে সামান্য ভোজ্য আর দক্ষিনা দেওয়ার সময় মানুষের ভয়ঙ্কর দারিদ্রতা চলে আসে।
একবার শুধু গোটা পুজোটা পঞ্চমী থেকে পিয়াঁজ,রসুন,আমিষ,নেশা ছাড়া কাটিয়ে, রোজ সকাল ৬ টা থেকে ৩ টে অবধি খালিপেটে একভাবে হাঁটু ভাঁজ করে বসে উচুস্বরে মন্ত্র পড়ে দেখুন শরীরের কিরম অবস্থা হয় সাথে আবার রোজ সন্ধেবেলার ১ ঘণ্টা ধরে আরতি তো আছেই, পুজোর কয়টা দিন স্বাভাবিক ছন্দে মজ মস্তি না করে পুজো করাটাকে মেন ফোকাসে রাখুন, পরিবারের মানুষ নিয়ে ঘুরে সময় কাটানোর ইচ্ছা উপেক্ষা করে দেখুন.... তবেই বুঝতে পারবেন গরীব ব্রাহ্মণদের কতটা কষ্ট,কতটা খাটনি হয়।🙂🙂