15/12/2021
#ঋণী...
তখন ইলেভেনে পড়ি । মাধ্যমিকে ভালো রেজাল্ট করে নতুন স্কুলে ভর্তি হয়েছি । বাড়ি থেকে স্কুল অনেকটা দুরে । হোস্টেলে রেখে পড়ানোর মতো সামর্থ্য বাড়ির নেই । তাই অগত্যা একটা পুরনো সাইকেল নিয়ে আধঘন্টার পথ পাড়ি দিয়ে স্কুলে পৌঁছতে হয় । সেদিনটার কথা বেশ মনে আছে । বাবার সঙ্গে মাঠে কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে । কোনোরকমে নাকে মুখে গুঁজে খেয়ে হন হন করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি । কিছুটা পথ আসার পর হঠাৎ পেটটা যেন মোচড় দিয়ে উঠল । ও কিছু না ভেবে সাইকেল চালাতে চালাতে ব্যথাটা যেন অসহ্যের পর্যায়ে চলে গেল । নিতান্ত বাধ্য হয়ে সাইকেলটা কোনোরকমে গাছে ঠেকিয়ে রাস্তার ধারের বড় বাড়িটার রোয়াকে শুয়ে পড়লাম । তারপর আর কিচ্ছু মনে নেই । জ্ঞান হতেই দেখলাম ...
...
গ্রামীন হাসপাতালের বেডে ,
হেডমাস্টার স্যার আমার বেডের সাথেই দাঁড়ানো , আর সাথে আমার বিজ্ঞান বিভাগের কমবেশি সকলেই দুরে দরজা দিয়ে আমার দিকেই তাকিয়ে ,
আমি স্যারের দিকে তাকিয়ে একটু ভয়ে ভয়ে "স্যার " বলতেই ,
আহা !! একদম কিছু বলো না , চুপ করে শুয়ে থাকো তুমি , সামান্য একটু শরীর খারাপ করেছে তোমার , অল্প কদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে তুমি , কথাগুলি বলতে বলতেই আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন আমার নতুন স্কুলের সবচেয়ে বজ্র কঠিন , নিয়মানুবর্তিতা , গুরুগম্ভীর সেই মানুষটি যাকে দেখলেই স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে মাস্টার , দিদিমনিরাও একটু ভীত সন্ত্রস্ত হয়ে যান বটে ।
পেট ব্যাথাটা কমেনি , সেরকমই মনে হলো ,
ক্লাসের কেউ আর স্যারের জন্য ভেতরে ঢোকার সাহস করে নি , স্কুলে ভর্তি হওয়ার সময় মাধ্যমিকে আমার রেসাল্ট দেখে স্যার আমার মাথায় হাত দিয়ে বলেছিলো ,
বিজ্ঞান নিয়েছো , নতুন স্কুল , নতুন পরিবেশ , নতুন বিদ্যালয় , আর এই নতুনের মধ্যেই " তোমাকে বড় হতে হবে , নিজের মতো করে এক নতুন পরিচিতি বানাতে হবে "
পারবে তো ??
স্যারের পায়ে হাত দিয়ে প্রনাম করে মাথা নিচু করেই স্যার কে বলেছিলাম " আপানি আশীর্বাদ করুন স্যার , যেন আপনার কথা রাখতে পারি , আমি ভয় পেলেও স্যার কোথাও যেন আমাকে ভালোবাসতেন , এ কথা বুঝতাম ,
আর্থিক অবস্থা খারাপ হওয়ার দরুন , স্যার কে আলাদা করে বলতে হয়নি , রসায়ন , পদার্থবিদ্যা , গণিত তথা জীববিদ্যা সব বই স্যার আমায় জোগাড় করে দিয়েছিলেন , এই সব ছাইপাশ চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ,
দীপু ও দীপু , মা আর বাবা তখন আমার বেডের সামনে , মা এর দুচোখ জলে ভর্তি , আর বাবা বেশ উদ্বিগ্ন , ওদের সামনে মেকি " বীরপুরুষ " সাজতেই হলো পাছে আমার গরীব জীর্ন মা বাবা যাতে আর ও না ভেঙে পড়ে ,
আমি ঠিকই আছি মা , একটু পেট ব্যথা , তা ছাড়া হেডস্যার আছেন , তোমরা ওত চিন্তা করো না ,
প্রায় ঘন্টা খানেক মা বাবা ছিলো , তখন রাত আটটা , হেড স্যার আমার বেডের পাশে
কেমন আছো দীপু ?
ব্যথা টা যেন ও আরও বেড়েছে , তাও বললাম স্যার ঠিক আছি ,
না তুমি ঠিক নেই , তাই কাল শহরের হাসপাতালে তোমার ছোট্ট একটি অপারেশন হবে , অপারেশনের কথা শুনে মুখ , বুক শুকিয়ে গেলো ,
স্যার.....!!
" আপেন্ডিসাইটিস " আপ্যান্ডিক্স একটি নিষ্ক্রিয় অঙ্গ , সেটাই অপারেট করতে হবে , আমরা সবাই থাকবো , নিজেকে শক্ত করো , তুমি বড় মা বাবার একমাত্র ছেলে আর এটি খুব একটা মারাত্মক অপারেশন নয় তবে অবশই অপারেশন করতেই হবে ,
ব্যথায় কাতর ছিলাম , তাই টাকা পয়সার কথা আর স্যার কে বলিনি , বললে বকা ও হয়তো দিতেন , কারন শহরের নার্সিং হোমে রেখে চিকিৎসা এ আমার কাছে আকাশ কুসুম মাত্র । এই অপারেশনের টাকা ও স্যারের দেওয়া সে আর বুঝতে বাকি রইলো না ,
পরের দিন খুব ভোরে , একটি এম্বুলেন্স এ আমি , পাশে মা বাবা আর হেডস্যার ছিলেন ড্রাইভারের পাশের সিটে ....
তখন আমার ট্রলি ও টি এর দিকে , মা বাবা কে দেখছিলাম কিন্ত হেডস্যারের সেই স্নেহের পরশ আবার আমার মাথায় আলতো হাতের পরশ ,
ভয় পেও না , ঈশ্বর আছেন , শব্দগুলি মনে হৃদয়ে চুম্বকের মতো গেঁথে গিয়েছিলো , আর কিছু মনে নেই ..............
কদিন আই সি ইউ তে , ছিলাম, প্রায় সপ্তাহ খানেক পর আবার চোখ খুলে জ্ঞানে তাকালাম , মা বাবার প্রাণবন্ত হাসি , আমার ক্লাসের সকলেই প্রায় , কিন্ত সেই দেবতুল্য মানুষটি কে দেখতে পেলাম না
স্যার....... !!!
পাস থেকে অঙ্কুশ বললো , স্যারের ট্রান্সফার হয়ে গিয়েছে , এই মাত্র দুদিন আগে স্যার নতুন একটি স্কুলে জয়েন করেছেন , তোর জন্য কিছু বই , খাতা রেখে গিয়েছেন , বলেছিলেন তুই সুস্থ হলে তোকে দিয়ে দিতে ,
আজকালকার মতো সেসময় না ছিলো মোবাইল আর না অন্য কোন ও মাধ্যম , কিছু কিছু মানুষ জীবনে দেবদূত হিসেবে আসেন , স্যার হয়তো আমার কাছে তার চেয়ে অনেক বেশি , আজ আমি নিজে ও একজন শিক্ষক , কিছু ঋণ অপরিমেয় , কিছু মানুষ নমস্য , কিছু কথা আত্মজ , প্রনম্য এমন সেই কিছু মানুষ যারা বাস্তব স্বার্থপর পৃথিবীতে থেকেও ব্যতিক্রম , যারা গর্ব মনুষ্যত্বের , মানবতার আমি আমার " হেডস্যারের " কাছে আজীবন ঋণী.....
Credit goes to Deep Das.