15/07/2022
জায়গাটি হল paschim phuguri tea garden (Mirik এর একটু আগে)
আমার প্রথম পাহাড়ে যাওয়া .. বরাবরই পাহাড়ের প্রতি অন্যরকম ভালোবাসা ছিল.. তবে বড়ো হবার সাথে সাথে ভালোবাসাটা যে নেশায় পরিনত হয়ে যাবে সেটা বুঝিনি.. সবসময় যেন মনে হয় চলে যাই পাহাড়ে, রোজকার ব্যস্ততা, রাগারাগি, মনখারাপ গুলো কে পিছনে ফেলে.. কিন্তু সেটা ভাবাটা যতই সোজা, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জন্য সেটা করা বেশ কঠিন । বাবা মা এর কাছে টাকা চাওয়ায় আবদার করতেও যেনো কিরকম খটকা লাগে। কারণ অনেকটাই বড়ো হয়েছি। কিন্তু শখ মেটাতেও তো হবে।আর নিজের কামানো বা জমানো অর্থে যদি কোনো শখ পূরণ করা যায় ,তবে তার মত আনন্দ আর কোথাও নেই। তাই আমিও পড়ালেখার পাশাপাশি tution করি সেখান থেকে জমিয়ে জমিয়ে একদিন পাহাড় ঘোরার মতো amount জমে গেলেই ,বাবা মার অনুমতি আর সাথে আর দু একজন আমার মতোই পাহাড়প্রেমী বন্ধুদের সঙ্গে নিয়ে চলে যাই আমার ভালোবাসা আমার পাহাড়ে। এরকম ভাবেই তিন বার যাওয়া হয়ে গেছে আমার, আবার যাবো টাকা জমলেই।
তোমরাও কিছু কিছু করে savings(tutionকরে বা pocket money থেকে) করে ঘুরতেই পারো তোমার প্রিয় জায়গায় তবে অবশ্যই বাবা মা র অনুমতি নিয়ে।
আমার একটি You tube channel আছে।এই কদিন হল open করেছি তাই আগে পাহাড়ে যাবার video কিছু share করতে পারিনি।এইবার গেলে কিভাবে গেলাম,কত খরচ হয়, কোথায় থাকি, কোথায় ঘুরি সব কিছুর detail একটা video তোমাদের জন্য(বিশেষ করে আমার মতো studentদের জন্য যাদের পাহাড়ে যাবার শখ কিন্তু ওই যে উপরে লেখা প্রশ্ন গুলোর জন্য যেতে পারে না)।
তার জন্য আমার channel টা subscribe করে রাখতে পারো,link 👇https://youtube.com/channel/UCOhJPhIdLu4etCRTax9lBnQ
আর আমার fb page টা ভালো লাগলে follow করে রাখতে পারো।
Thank you ❤️