Misty Radhar Dusto Kanai

Misty Radhar Dusto Kanai Welcome to my page.everyone like my page.

01/11/2025
💁🏾‍♂️_*শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ গোপালের শরীরের তাপকে দূর করতে ২১ দিন পর্যন্ত চন্দন লাগিয়েছিলেন। তার ফলে গোপালের তাপ দূর ...
10/05/2022

💁🏾‍♂️

_*শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ গোপালের শরীরের তাপকে দূর করতে ২১ দিন পর্যন্ত চন্দন লাগিয়েছিলেন। তার ফলে গোপালের তাপ দূর হয়েছিল। যদি আমরা গোপালকে শীতল করতে পারি তাহলে আমরাও শীতল হব। আর যদি শ্রীকৃষ্ণকে শীতল না করি অর্থাৎ সুখী না করি তাহলে আমরা ভবদাবাগ্নিতে পুড়তেই থাকবো।*_

*চন্দনের মাহাত্ম্য ও গুনাগুণ হচ্ছে– ১. শীতলতা প্রদান, ২. শ্রী বা সৌন্দর্য্য বৃদ্ধি করে এবং ৩. সুগন্ধ ছড়ায়।*

_*➤শীতলতাঃ এ জগতে সবচেয়ে শীতল বস্তু হচ্ছে কর্পূর। কিন্তু কর্পূরের চেয়েও শীতল বস্তু হচ্ছে চন্দন। সেজন্য ভগবানকে কর্পূরের সাথে চন্দন মিশিয়ে প্রলেপ দেওয়া হয়। কিন্তু চন্দনের চেয়ে কোটি গুণ সুশীতল হচ্ছে চন্দ্রের কিরণ। এর ফলে মানুষের মনের সমস্ত তাপ দূর হয়ে যায়।*_

_*সাপের যখন অনেক বেশি বিষ জমা হয়ে যায় তখন সে সেই বিষের জ্বালা থেকে শীতল হওয়ার জন্য চন্দন গাছের সাথে জড়িয়ে থাকে। কিন্তু বিষয় বিষ, সাপের বিষ থেকেও কোটিগুণ জ্বালাময়। সেখান থেকে বাচার উপায় হচ্ছে নিজের শরীরে শ্রীভগবানের প্রসাদী চন্দন লেপন। শীতল হৃদয়ে ভগবদ্ভক্তি উদিত হয়।*_

_*➤শ্রী বৃদ্ধিঃ শ্রাবণের জল ভরা মেঘের মত কৃষ্ণের শ্যাম বর্ণে চন্দন লেপনের ফলে তার সৌন্দর্য বর্ধিত হয়। ভগবানের সৌন্দর্য দেখে ভক্তের পারমার্থিক শ্রী বৃদ্ধি পায়। ঠিক যেমন কৃষ্ণের সৌন্দর্য দেখে ব্রজগোপীকাদের শ্রী বৃদ্ধি পেয়েছিল।*_

_*➤সুগন্ধঃ চন্দন যেমন নিজের গন্ধ দিয়ে সমস্ত বনকে সুগন্ধিত করে ঠিক তেমনি একজন শুদ্ধ ভক্ত তাঁর ভক্তির প্রভাবে অন্য ব্যক্তিকেও শুদ্ধ ভক্তে পরিণত করে।*_

_*শ্রীভগবানের শরীর সচ্চিদানন্দম এবং ত্রিগুণের অতীত। তাতে কোনো তাপাদি থাকতে পারে না। তবে ভগবানের এই ধরনের লীলার উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তিকে তার সেবা দিয়ে তার সুনাম বৃদ্ধি করা। তাকে কৃতার্থ করা এবং ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া। শুদ্ধ ভক্তদের ক্ষেত্রে ভক্তের আনন্দ বিধান করা এবং জগৎবাসীকে সেই কথা শ্রবণ করিয়ে উদ্ধার করা।*_

*জয় শ্রীল প্রভুপাদ!*
*চন্দন যাত্রা মহোৎসব কী.... জয়!🙌🏾*
*________________^^________________*

08/05/2022
02/02/2022

https://youtu.be/BFESdQHt1R4

নৃসিংহ আরতি, সুমধুর সুরে, ভজনটি শুনুন আর আমাদের চ্যানালটি সাবস্ক্রাইব করুন,,,
ভজনটি শুনার জন্য উপরের ↑ লিংকটিতে ক্লিক করুন,,

25/09/2021

Address

Nabadwip
741313

Alerts

Be the first to know and let us send you an email when Misty Radhar Dusto Kanai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Misty Radhar Dusto Kanai:

Share