05/06/2026
Collected
অন্য ধর্ম ও পুরো পৃথিবী মনে করে আমরা শূকর খাই না কারণ তা হারাম।
তাই যখনই কুরবানি আসে বা ইসলাম ধর্মকে কটাক্ষ করতে হয়, তখন নানা ধর্মের মানুষ ও পৃথিবী শূকরের ছবি ব্যবহার করে মুসলিমদের ভয় দেখাতে চায়।
আর এটা সম্পূর্ণ দোষ মুসলিমদের। শূকর নিয়ে যুগ যুগ ধরে অনেক ভুল ধারণা মুসলিমরাই ছড়িয়েছে। কেন মুসলিমরা শূকর খায় না, শূকর হারাম কেন, তাই আজকে বলবো।
শূকরকে নিয়ে মুসলিমরা এত লাফালাফি করে দেখেই অন্যরা এত সুযোগ পায়। শূকরকে নিয়ে মুসলিমদের ছড়ানো অনেক ভুল ধারণা রয়েছে, যেটাকে বলে ইসলাম ধর্মকে বিকৃত করা।
প্রতিটি মুসলিমের দায়িত্ব ইসলাম ধর্মকে সহজ ধর্ম হিসেবে উপস্থাপন করা, কিন্তু আমরা আল্লাহ দেওয়া সব বাণীর পেছনে নিজেদের মতো করে একটা লেজ লাগিয়ে দিই।
যেমন -শূকরের নাম মুখে নিলে নাকি ৪০ দিন নাপাক থাকে, শূকরের ছবি দেখলেও নাকি নামাজ-কালাম হয় না।শুকর ধরলেও বা দেখলেই নাকি ঈমান নষ্ট হয়ে যায়।
সবার আগে বলি, শূকরের ছবি দেখলে বা শূকরের নাম নিলেই যে আপনি অপবিত্র হয়ে যাবেন, এটা একটা কুসংস্কার। শূকরও আল্লাহর সৃষ্টি প্রাণী। আল্লাহই বানিয়েছেন।
তাহলে আমরা কেন খাই না শূকর?
আপনি কি সাপ খান? আপনি কি বিচ্ছু খান? আপনি কি সিংহ খান? আপনি কি বাঘের মাংস খান? আপনি কি কুমির খান? আপনি কি নেকড়ের মাংস খান?
এগুলোর মাংস দুই-একটা কালচার বাদে কোনো দেশের মানুষই খায় না। কেন? কারণ এগুলো মাংসাশী প্রাণী। তারা অন্য প্রাণী মেরে ওই প্রাণীর পচা মাংস ও রক্ত খায়।
ঠিক সাপ, সিংহ, বাঘের মতোই আমরা শূকর খাই না। কারণ শূকরের খাবারের তালিকায়ও এমন কিছু খাবার থাকে যা শূকরের দেহে জীবাণু সৃষ্টি করে, যেমনটা সিংহের শরীরে সৃষ্টি করে। তাই যখন আমরা এই সকল প্রাণী খাই, তাদের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে নানান ধরনের রোগ সৃষ্টি করে।
এর সবচেয়ে বড় প্রমাণ— কয়দিন পর পর চীনে নানা ধরনের ভাইরাসের উৎপাত হয়। কেন? কারণ তারা মাংসাশী প্রাণী বেশি খায়।
আর কুরআন হাদিসে তৃণভোজী প্রাণী খাওয়ার নির্দেশ দিয়েছে। যেমন গরু, ভেড়া, মুরগি, ছাগল, হরিণ। যে কোনো তৃণভোজী প্রাণী হালাল। যাদের গায়ে কোনো জীবাণু নেই। আর যে কোনো মাংসাশী প্রাণী হারাম আমাদের জন্য, কারণ তারা অন্যান্য প্রাণী মেরে খায় আর তাদের রক্তে-মাংসে জীবাণু থাকে।
তাই দোষ শুধু শূকরের না। দোষ সব মাংসাশী প্রাণীরই। শূকর আমরা খাই না, ঠিক যেভাবে আমরা সাপ খাই না, বাঘ খাই না, সিংহ খাই না, কুমির খাই না।
বেপারটা খুবই সহজ। তাই নেক্সট টাইম থেকে মনে রাখবেন শূকরকে আমরা ঘৃণা করি না, আল্লাহর সৃষ্ট কোনো জীবকেই আমরা ঘৃণা করি না।
আমরা শূকরকেও ভালোবাসি!
কিন্তু আমরা শূকরের মাংস খাই না। কারণ আমরা সিংহ, বাঘ, হায়না, নেকড়ে -এ ধরনের শিকারি প্রাণীর মাংসও খাই না। শূকর (pork animal) হলো omnivore, অর্থাৎ এটি প্রায় সব ধরনের খাবারই খায়। 🌾 শস্যদানা (ভুট্টা, গম, যব)🌱 ঘাস ও বিভিন্ন গাছপালা🪱 পোকামাকড়, কেঁচো, ছোট প্রাণী 🗑️ খাবারের উচ্ছিষ্ট ও আবর্জনা (খামারের শূকরের ক্ষেত্রে খুব সাধারণ)🦴 কখনও কখনও মৃত প্রাণীর অংশও খায় (scavenger আচরণ)
আল্লাহ এই ধরনের প্রাণী খেতে নিষেধ করেছেন, যাতে আমরা সুস্থ থাকি।
“তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যে জন্তুর উপর আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে।”
— Qur'an
সংগৃহীত@