Aniket Mitra

Aniket Mitra Artist

linktr.ee/aniketmitra

My next release as a Concept Artist.It all started with Dil Bechara. I never imagined that journey would lead me here.Ov...
01/08/2026

My next release as a Concept Artist.

It all started with Dil Bechara. I never imagined that journey would lead me here.

Over the years, I've had the privilege of working alongside the production designer mavericks Da and Da on some incredible films. What began as work slowly turned into something much more. Endless conversations, creative madness, impossible deadlines, constant learning, plenty of laughter, and a bond that has only grown stronger with time.

Both of you have influenced the way I look at cinema, design, and storytelling. Every project has left me a better artist than the one who started it.

Here's to another world we've had the joy of creating together.

Much love. Cheers!!! ❤️

01/08/2026

মা মাসীমারা বাড়িতে সিরিয়াল দেখতে দেখতে‌ যখন সিরিয়ালের চরিত্রদের দুঃখ কষ্ট নিয়ে চোখের জল ফেলে—সেই মা মাসীমাদের নিয়ে খিল্লি করা পাবলিকরা সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করছে 'দেখেছ মুশাফির ক্যাফের ওই মেয়েটা কি পাজি, কত বড় রেডফ্ল্যাগ' ইত্যাদি ইত্যাদি।

এই ছেলেমেয়েগুলোকে দেখলে জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করে বাবা হয়তো মোবাইল ফোনটা ভালো ব্যবহার করতে পারেন না, মা হয়তো সিরিয়ালের চরিত্রদের সাথে একাত্মতা বোধ করেন - তাতে তোমার এত ফাটে কেন।

কই যখন তুমি ড্রাগনের ডিম পাড়া দেখ, লুসিফারের লুচ্চামি দেখ, প্রোফেসরের জোচ্চুরি দেখ, স্কুইড গেমের মতো বোগাস কনসেপ্টে নেচে ওঠো তখন তো বৃদ্ধ মানুষগুলো সোশ্যাল মিডিয়ায় তোমাদের নামে রোস্ট করে না।

থাকুক না ওরা ওদের ছোট্ট ছোট্ট আনন্দগুলো নিয়ে। আর তোমরা তোমাদের সোকলড 'শিক্ষিত' বিনোদন নিয়ে।

চোখের পাতায় রোদ লাগলে, তুমি পাশ ফিরো।আগলে রাখবো তোমায় প্রিয়, ইতি - সুপারহিরো।
30/07/2026

চোখের পাতায় রোদ লাগলে, তুমি পাশ ফিরো।
আগলে রাখবো তোমায় প্রিয়, ইতি - সুপারহিরো।

30/07/2026
Next!
30/07/2026

Next!

The Ramayana Trailer.This is where the EPIC BEGINS. 🏹 Namit Malh...

29/07/2026

শ্রীকৃষ্ণ নিজের প্রাইম টাইমে তৎকালীন সমাজের চোখে জ়েন জি ছিলেন। অত কম বয়সে কংসের চুলের মুঠি ধরে পিটিয়ে ছিলেন। কালিয়ার মতো ত্যাদড় সাপকে চাবকে সোজা করে দিয়েছিলেন। একদিকে যেমন গোকুলকে রক্ষা করছেন। অন্যদিকে গোকুলের লোকজনের পিছনে লেগে উত্যক্ত করে ছেড়ে দিচ্ছেন।

যশোদার কাছে রোজ কমপ্লেইন আসছে। যশোদা অসহায় হয়ে ছেলেকে ঠ্যাঙাচ্ছে। সেই ছেলেই আবার ফাঁকতালে গিয়ে বকাসূরকে সাবাড় করে আসছে।

এহেন ক্যারেক্টার, দ্বাপর যুগের 'জ়েন জি' না হয়ে যায় না!

এই ছবিটা আমার বড় প্রিয়। বছর তিন চারেক আগে পহেলগামের কাছে এক পাহাড়ি গ্রামের নির্জন নীহারিকার মতো একটা ছোট্ট রেস্তোরাঁ।...
26/07/2026

এই ছবিটা আমার বড় প্রিয়। বছর তিন চারেক আগে পহেলগামের কাছে এক পাহাড়ি গ্রামের নির্জন নীহারিকার মতো একটা ছোট্ট রেস্তোরাঁ। খাবারের অনেক রকমারি না থাকা সত্ত্বেও পরিবেশটা ছিল ভীষন শৌখিন। মাথার ওপর জ্বলতে থাকা আলোর বৃত্তে যেন আমরা খুঁজে পেয়েছিলাম অনেক হারানো মুহূর্তদের।

আমরা দোতলায় একটা জানালার পাশে বসেছিলাম। সেই জানলার কাঁচ পেরিয়ে দেখা যাচ্ছিল একটা গ্রামের বাজার। কয়েকটা ছোটখাটো দোকান। একটা দুটো ফলের ঝুড়ি নিয়ে বসে থাকা মানুষ, কিছু পশমের তৈরি পোশাকের দোকান ইত্যাদি। সারাদিন ঘোরাঘুরির পর যখন এই রেস্তোরাঁয় গিয়ে পৌঁছলাম তখন সন্ধ্যা পার হয়ে রাতের গান শুরু হয়ে গিয়েছে।

দোকানগুলোতে ধীরে ধীরে নিভছে আলো। বন্ধ হচ্ছে দোকানীদের কাঠের পাল্লা। আমরা খুব নীচু স্বরে গল্প করছি। আমরা দুজনে একে অপরের সাথে কথা বলতে ভালোবাসি। পছন্দের বিষয় অবশ্যই ভ্রমণ। তার মধ্যে ফুটে ওঠে এমন অনেক বিষয় যা হয়ত তাৎক্ষণিকভাবে খুবই সাধারণ মনে হলেও যখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করি , মুখে ফুটে ওঠে হাসি। যে হাসিতে ভেজাল নেই। ভালোবাসা প্রমাণ করার তাগিদ নেই। আছে শুধুই একসাথে পৃথিবী দেখার ইচ্ছে আর অফুরন্ত সময়।

ছবিটা তুলেছিলাম জানালার কাঁচে ফোনটা ঠেস দিয়ে দাঁড় করিয়ে। ক্যামেরা মিথ্যে বলে না। ছবিতে আমাদের একটা কমন ভালোলাগা ধরা পড়েছিল, দ্ব্যর্থহীন ভাষায় যাকে বলে — বন্ধুত্ব!

Address

Mumbai

Alerts

Be the first to know and let us send you an email when Aniket Mitra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category