05/08/2023
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদরের মহকুমার গড়বেতা-১ সমষ্টি উন্নয়ন ব্লকের একটি শহর। এটি শিলাবতী নদীর তীরে অবস্থিত। বাংলায ভাষায় গড় শব্দের অর্থ নালা বা খাল। পূর্বের শহরের সীমানা একটি ছোট খাল দ্বারা ঘিরে ছিল।
বাঙলার গ্রান্ড ক্যনিয়নের ইতিহাস :-
আজকের গড়বেতা ও বগড়ী অঞ্চল একদিন বকদ্বীপ নামে খ্যাত ছিল। এটা এক প্রাচীন জনপদ। যদিও এ কাহিনীর সত্যতা জানা যায়নি, মহাভারতের যুগে জঙ্গলাকীর্ন এই জনপদে অনার্যদের বাস ছিল। রাক্ষসরাজ বকাসুর ছিলেন এই জনপদের রাজ। এই বকাসুর নিহত হয়েছিলেন ভীমের হাতে। সেই সময় পঞ্চপান্ডব ছদ্মবেশে একাচক্রনগরে বসবাস করতেন বলে অনকেই উল্লেখ করেছে। জানতে পারা যায় এই একাচক্র নগর আজকের একাড়িয়া গ্রাম। গড়বেতা ও বগড়ী পরগনাকে নিয়ে বিভিন্ন সময়ে অনেক লেখক বিভিন্ন গ্রন্হ লিখেগেছেন। যেমন হিড়ম্ব রাক্ষস বাস করতেন হিড়ম্বকবনে যেখানে হিড়ম্বকে বধ করে হিড়িম্বাকে বিবাহ করেন। অনেকে বলেন হিড়িড়গেড়্যা জঙ্গল সেদিনের হিড়ম্বক বন। এখানে প্রাচীন মন্দির দেখতে পাওয়া, যেমন মাসর্ব্বমঙ্গলার মন্দির। এখানে প্রতিদিন অন্নভোগ রান্না হয়। আছে দ্বাদশ সিবালয় মন্দির। বগড়ীর মাইতা গ্রামে কৃষ্ণ রাইজীর মন্দির, যে মন্দির দর্শনে এসেছিলেন মা সারদা। একদিন সারা বাঙলা জুড়ে যে বোস নাঙ্গল খ্যাতি অর্জন করেছিল সেই বসু পরিবারের বাসভূমী এখানেই।
গড়বেতার বুকে বসে গড়বেতার ইতিহাস লিখেছেন সাংবাদিকও গবেষক শ্রী তারাশংকর ভট্টাচার্য, বকদ্বীপ খ্যাত শ্রী মতিলাল বিশ্বাস, শালফুল গ্রহণ্ত প্রনেতা শ্রী প্রবোধ চন্দ্র সরকার , বগড়ী রাজ্যের ইতিহাস লিখেছেন গৌরীপদ চ্যাটার্জী প্রাক্তন অধ্যক্ষ গড়বেতা কলেজ
দ্রষ্টব্য স্থানগুলি:-
মা সর্ব্ব মঙ্গলার মন্দির , দ্বাদশ সিবালয় মন্দির , কৃষ্ণ রাইজিউর মন্দির ,জগন্নাথ দেবের মন্দির ,বাবা বসন্ত রায়ের মন্দির, গনগনীর খাদ (বাঙলার গ্রান্ড ক্যনিয়ন)
বিঃদ্রঃ - গুগল ও নানান তথ্য অনুসন্ধানে লেখা।।
Garbeta,west midnapur Tourest Kolkata STA Travel Biography Compas Travel Expo Travel