25/08/2026
ক্লাস এইট-এর সেই বায়োলজি টিউশন থেকে শুরু হওয়া গল্পটা, অবশেষে ক্লাস ১২-এ এসে মনের ঠিকানা খুঁজে পেয়েছিল। আলাপনের গম্ভীর মেজাজ, দায়িত্ববোধ আর জয়িতাকে স্বাবলম্বী হয়ে ওঠার প্রতিটা পদে পাশে থাকার আশ্বাস—এটাই জয়িতার মন জিতে নিয়েছিল। অন্যদিকে, জয়িতার ছটফটে মিষ্টি স্বভাব আর আলাপনের প্রতিটি পরামর্শকে আপন করে নেওয়ার সহজতা ওদের রসায়নকে করে তুলেছে অনন্য। আজ ১০ বছরের ভালোবাসাকে সাক্ষী রেখে, নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়ে দুজনে বাঁধল জীবনের নতুন সুর
✿ We Capture Your Special Moments ✿
✿ For Booking ✿
✿ Call/Whatsapp: +917384830174