Manas Halder

Manas Halder *addiction to camera*

আর জানিনা কতরকমের জিহাদ দেখতে হবে। জমি জিহাদ, লাভ জিহাদ, জিম জিহাদ.. এবার সামনে এল করপোরেট জিহাদ। আসুন দেখা যাক, কি হয়ে...
15/04/2026

আর জানিনা কতরকমের জিহাদ দেখতে হবে। জমি জিহাদ, লাভ জিহাদ, জিম জিহাদ.. এবার সামনে এল করপোরেট জিহাদ। আসুন দেখা যাক, কি হয়েছিল, কিভাবে হয়েছিল টিসিএস নাসিকের "কর্পোরেট জিহাদ"।

মহারাষ্ট্রের নাসিক শহরে টিসিএসের বিপিও ইউনিটে ঘটে যাওয়া এই ঘটনা শুধু একটি যৌন হেনস্থার মামলা নয়। এটি একটি সুপরিকল্পিত, বহুস্তরীয় চক্রান্তের উদাহরণ যেখানে কর্মক্ষেত্রের ক্ষমতাকে হাতিয়ার করে হিন্দু মহিলা কর্মীদের উপর ধর্মীয় ও যৌন শোষণ চালানো হয়েছে।

টিসিএস নাসিকের বিপিও ইউনিটে মোট প্রায় ৩০০ কর্মী কর্মরত ছিলেন, যার মধ্যে প্রায় ৪০ জন মুসলিম কর্মী ছিলেন। ১৮ থেকে ২৫ বছর বয়সী হিন্দু মহিলা কর্মীরা ২০২২ সাল থেকে অর্থাৎ প্রায় ২ থেকে ৪ বছর ধরে এই নির্যাতনের শিকার হয়েছেন। মোট ৯টি এফআইআর দায়ের হয়েছে এবং ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন ৬ জন টিম লিডার এবং ১ জন এইচআর ম্যানেজার।

অভিযুক্তদের নাম: ড্যানিশ শেখ, তৌসিফ আত্তার, রাজা মেমন, শাহরুখ কুরেশি, শাফি শেখ এবং আসিফ আনসারি।

৬ ধাপের নিখুঁত মোডাস অপারেন্ডি। এই জিনিস জাস্ট এক দুজনের মাথা থেকে বেরোয় না, এর পেছনে রয়েছে অনেক দিনের প্রোগ্রাম, ট্যাকটিক্যাল অপারেশন ও ঢালাও ফাইন্যান্স এর যোগান। এবার এর ধাপগুলো দেখা যাক।

ধাপ ১। পরিকল্পনা ও টার্গেট নির্বাচন।

অভিযুক্ত মুসলিম কর্মীদের একটি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে তারা পরবর্তী হিন্দু মেয়েকে কীভাবে টার্গেট করা হবে তা পরিকল্পনা করত। এমনকি একটি মেয়েকে একসাথে ৩ জন মিলে টার্গেট করার ঘটনাও উঠে এসেছে, যেখানে কে কোন ভূমিকা নেবে তা আগে থেকেই ভাগ করে নেওয়া হত।

ধাপ ২। ক্যারিয়ারের লোভ দেখানো।

টিম লিডার ও এইচআর ম্যানেজারের পদের সুবাদে অভিযুক্তরা মহিলা কর্মীদের বেতন বৃদ্ধি, প্রমোশন এবং ভালো সুযোগের প্রলোভন দেখিয়ে কাছে টানত। এই ক্যারিয়ার ভিত্তিক ফাঁদটি ছিল প্রাথমিক দরজা। একবার মেয়েটি বিশ্বাস করলেই পরবর্তী ধাপ শুরু হত।

ধাপ ৩। উইকেন্ড ট্রিপের আড়ালে ফাঁদ।

অফিসের নামে রিসোর্ট বা ওয়াটার পার্কে নিয়ে যাওয়া হত। সেখানে ভেজা পোশাকে ছবি তোলা, শারীরিক ঘনিষ্ঠতা জোর করে স্থাপন করা এবং গোপনে ভিডিও বা ছবি তোলা হত, যা পরে ব্ল্যাকমেলের অস্ত্র হিসেবে ব্যবহৃত হত। এই পুরো প্রক্রিয়াটি ছিল সুচিন্তিত। একজনকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য।

ধাপ ৪। ব্ল্যাকমেল ও শারীরিক শোষণ।

আপোষকারী ছবি বা পরিস্থিতির ভয় দেখিয়ে ধারাবাহিক যৌন শোষণ চালানো হত। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে চাকরি হারানোর হুমকি দেওয়া হত, এমনকি তার পরিবারের সাথেও যোগাযোগ করার হুমকি দেওয়া হত। তৌসিফ আত্তার বিবাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন বলে অভিযোগ।

ধাপ ৫। ধর্মীয় চাপ ও ধর্মান্তরণের প্রচেষ্টা।

শারীরিক ও মানসিক শোষণের পর শুরু হত ধর্মীয় চাপের পর্যায়। অফিসের মধ্যেই নামাজ পড়তে এবং রোজা রাখতে বাধ্য করা হত। গরুর মাংস খেতে বাধ্য করা হত, এমনকি বেতন বৃদ্ধির বিনিময়ে। হিন্দু দেবদেবীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হত, হিন্দু ধর্মীয় প্রতীক ও আচারের বিরুদ্ধে ব্যঙ্গ করা হত।

ধাপ ৬। এইচআর নেটওয়ার্কের মাধ্যমে অভিযোগ দমন।

এই চক্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এইচআর ম্যানেজার নিজেই এই চক্রের অংশ ছিলেন। ফলে গত ৪ বছরে পীড়িতরা বারবার এইচআরে অভিযোগ জানালেও প্রতিবারই তা চাপা দেওয়া হয়েছে। এটি এই ঘটনাকে শুধু ব্যক্তিগত অপরাধ নয়, একটি সাংগঠনিক ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে।

এবার দেখা যাক, অভিযোগ কীভাবে সামনে এলো?

মহিলা কর্মীদের পোশাকে আচমকা পরিবর্তন, হিন্দু আচার অনুষ্ঠান থেকে সরে যাওয়া, রোজা রাখা শুরু করা এবং বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেখে পরিবারের সদস্যরা সন্দেহ করেন। পরিবারের চাপে এবং পরিস্থিতি অসহ্য হয়ে ওঠায় ৯ জন মহিলা ও ১ জন পুরুষ কর্মী পুলিশে অভিযোগ করেন।

মহিলা আন্ডারকভার পুলিশ অফিসার অফিসের ভেতরে পাঠানো হয়েছিল। প্রায় ৪০টি স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়, যেখানে অনুপযুক্ত আচরণের প্রমাণ মিলেছে। এসিপি ক্রাইম সন্দীপ মিটকের নেতৃত্বে এসআইটি গঠন করা হয়েছে। পুলিশ পীড়িতদের সাথে বিশ্বাস অর্জন করে তাদের মুখ খোলাতে সক্ষম হয়, এবং ন্যূনতম ৫০ এরও বেশি পীড়িত আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

টিসিএস কর্তৃপক্ষ অভিযুক্ত সকলকে সাসপেন্ড করেছে এবং "জিরো টলারেন্স" নীতির কথা জানিয়েছে। টাটা সন্সের চেয়ারম্যান ঘটনাটিকে "অত্যন্ত উদ্বেগজনক" বলে মন্তব্য করেছেন। মহারাষ্ট্রের মন্ত্রী নিতেশ রানে এটিকে "কর্পোরেট জিহাদ" আখ্যা দিয়েছেন এবং জানিয়েছেন প্রায় ১৫ জন পীড়িত মেয়ে অভিযোগ দায়ের করেছেন।

এটা "লাভ জিহাদ" না। এটা একটা কর্পোরেট নেটওয়ার্ক। হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিকল্পনা, ক্যারিয়ারের লোভ, ব্ল্যাকমেল, এইচআর দিয়ে অভিযোগ দমন, এবং শেষে ধর্মান্তরণ। সিস্টেমেটিক। সাংগঠনিক। এবং দীর্ঘমেয়াদী।

আপনার পরিচিত কেউ যদি নতুন কর্মক্ষেত্রে এই ধরনের আচরণ দেখেন, বা কাউকে এইভাবে বদলে যেতে দেখেন, একটু প্রশ্ন করুন। চুপ থাকবেন না। এই মেয়েগুলো ৪ বছর চুপ ছিল কারণ ব্যবস্থাটাই তাদের চুপ করিয়ে রেখেছিল। সত্যিকারের "খতরে মে" কারা আছে, সে প্রশ্ন উঠুক!

শেয়ার করুন। মানুষ জানুক।

** নিচের ছবিতে, পলাতক এইচ-আর ম্যানেজার নিদা খান। যাকে পুলিশ আর NIA খুঁজছে।

(শান্তনু সোম)

🔱 গাজন থেকে চড়ক: বাংলার বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি : বুড়ো শিবের কৃপা🔱বাংলার ঋতুচক্রে চৈত্র মানেই এক বিদায়ের সুর, আবার নতু...
11/04/2026

🔱 গাজন থেকে চড়ক: বাংলার বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি : বুড়ো শিবের কৃপা🔱

বাংলার ঋতুচক্রে চৈত্র মানেই এক বিদায়ের সুর, আবার নতুনের আবাহন। মাঠ-ঘাট ফাটা রোদ্দুর আর দুপুরের তপ্ত বাতাসের মাঝেও যখন গ্রামবাংলার আকাশে-বাতাসে ঢাকের কাঠি বেজে ওঠে— ‘গুর গুড় গুর’— তখন আমরা বুঝি, দরজায় কড়া নাড়ছে শিবের গাজন। চৈত্র মাস জুড়ে চলা এই উৎসব কেবল এক লৌকিক অনুষ্ঠান নয়, এটি হলো সাধারণ মানুষের সাথে তাঁদের ঘরের দেবতা ‘বুড়োশিবের’ এক আত্মিক টান।
গাজন মূলত ত্যাগের উৎসব। শিবের চরণে নিজেদের সঁপে দিয়ে একদল মানুষ সারা মাস জুড়েই কঠিন কৃচ্ছ্রসাধন করেন। এই সন্ন্যাসীদের জন্য একটি পরম পবিত্র অনুষঙ্গ হলো 'বেতের ছড়ি'। সন্ন্যাস নেওয়ার পর থেকেই এই বেতের ছড়ি তাঁদের শরীরের এক অভিন্ন অঙ্গ হয়ে ওঠে। লোকবিশ্বাস বলে, এই পবিত্র বেতের ছড়ি ধারণ করে যদি কোনো ভক্ত সমগ্র চৈত্র মাস কাটিয়ে দেন, তবে মৃত্যুর পর তাঁর স্থান হয় পুণ্যময় শিবলোকে।
উৎসবের শুরুতে একটি বিশেষ কাঠের পাটার ওপর মহাদেবের শায়িত রূপ খোদাই করে তাঁকে গঙ্গাস্নানে নিয়ে যাওয়া হয়। এই পবিত্র 'পাটাস্নান' দিয়েই শুরু হয় মূল উৎসব। চৈত্র-বৈশাখের এই প্রচণ্ড দাবদাহে জগৎপিতার অঙ্গ শীতল করার জন্যই এই আয়াজন। ভক্তরা বিশ্বাস করেন, বাবার মাথা শীতল হলে ধরিত্রীও শীতল হবে।

গাজনের সবথেকে রোমহর্ষক দৃশ্য হলো সন্ন্যাসীদের 'ঝাঁপ'। বাঁশ বা কাঠের তৈরি উঁচু মাচা (কোথাও কোথাও স্থায়ী যায়গা আছে) থেকে সন্ন্যাসীরা নিচে পেতে রাখা ধারালো বঁটি, কাঁটা বা আগুনের ওপর ঝাঁপিয়ে পড়েন। কয়েক তলা সমান উঁচু থেকে অবলীলায় এই মরণঝাঁপ দেওয়া দেখে দর্শকের বুক কাঁপলেও, সন্ন্যাসীদের মুখে থাকে অটল হাসি আর 'হর হর মহাদেব' ধ্বনি। ভক্তি যখন চরম সীমায় পৌঁছায়, তখন শরীরের মায়া তুচ্ছ হয়ে যায়। তাঁরা বিশ্বাস করেন, ওপর থেকে পড়ার সময় কোনো এক অদৃশ্য হাত বা পরশ তাঁদের আগলে রাখে, তাই অসাধ্য সাধন করেও ভক্তের অঙ্গে আঁচ লাগে না।

চৈত্র সংক্রান্তির দিন এই উৎসব পৌঁছায় তার চূড়ান্ত পর্বে, যার নাম 'চড়ক পুজো'। গ্রামের কোনো ফাঁকা জায়গায় একটি উঁচু চড়ক গাছ বা কাঠের খুঁটি পোঁতা হয়। সেই খুঁটির মাথায় ঘুরন্ত অবস্থায় সন্ন্যাসীরা অনেক সময় বড় বড় লোহার বড়শি পিঠে গেঁথে শূন্যে পাক খান। আপাতদৃষ্টিতে যা ভয়ংকর মনে হয়, শিবভক্তের কাছে তা মোটেও ভয়ের নয়। যেমন ছোটবেলায় কেউ সাইকেল শেখানোর সময় হাতটা ছেড়ে দিলেও আড়াল থেকে নজর রাখেন যাতে আমরা পড়ে না যাই, মহাদেবও ঠিক তেমনই এক অদৃশ্য ভরসা।

চড়ক পুজোর সেই মেলা আর মানুষের ঢল জানান দেয় যে, অভাব-অনটনের মাঝেও গ্রামবাংলা তার সংস্কৃতিকে আজও বুকে করে বাঁচিয়ে রেখেছে। গাজনের নীল ঠাকুরের নাচন, উঁচু থেকে দেওয়া সেই বীরত্বের ঝাঁপ আর ঢাকের শব্দে মিলেমিশে একাকার হয়ে যায় ভক্তি আর বিশ্বাস। সংক্রান্তির শেষ সূর্য যখন পাটে যায়, তখন সন্ন্যাসীরা তাঁদের ব্রত শেষ করেন এবং নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নেন। আমাদের এই জীবনচক্রটাও যেন সেই চড়কের চাকার মতোই অবিরাম ঘুরে চলে— বিশ্বাস আর মাটির টানের এক চিরন্তন আশ্রয়ে।

চড়কের ঠিক আগের দিনটি হলো নীল ষষ্ঠী। ঢাকের শব্দের সাথে পাল্লা দিয়ে মায়েরা উপোস থেকে শিবের মাথায় জল ঢালেন। সন্তানের মুখে হাসি ফোটাতে মায়েরা যখন নীল বাতি জ্বালান, তখন মনে হয়—ভক্তি আর বাৎসল্য মিলেমিশে গাজন যেন এক পারিবারিক উৎসবে পরিণত হয়েছে।

🔱
#সংগৃহীত

আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুলগুলো স্বীকার করুন এবং নিজেকে প্রশ্ন করুন যে আপনি আজ নিজেকে উন্নত করতে কী করেছেন।যখন আপনার ম...
24/02/2026

আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুলগুলো স্বীকার করুন এবং নিজেকে প্রশ্ন করুন যে আপনি আজ নিজেকে উন্নত করতে কী করেছেন।

যখন আপনার মনে হয় যে আপনি আপনার সর্বোচ্চ দিয়ে ফেলেছেন এবং আর পারছেন না, আসলে তখন আপনি আপনার ক্ষমতার মাত্র ৪০ শতাংশ ব্যবহার করেছেন।

আপনি যদি বড় কিছু অর্জন করতে চান, তবে আরামদায়ক জীবন ত্যাগ করতে হবে।প্রতিকূলতার মধ্যেই প্রকৃত উন্নতি লুকিয়ে থাকে।

​আপনার জীবনের অতীত সাফল্য এবং কঠিন সময়গুলো জয় করার স্মৃতি একটি কাল্পনিক জারে জমা রাখুন। যখনই ভেঙে পড়বেন, সেখান থেকে সাহস সঞ্চয় করুন।

​আপনার মন আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে আবার সবচেয়ে বড় বন্ধুও। মনকে নিয়ন্ত্রণ করতে না শিখলে এটি আপনাকে সীমাবদ্ধ করে রাখবে।

​আপনি যা ভয় পান, বারবার সেটিই করুন। ভয়কে জয় করার মাধ্যমেই আত্মবিশ্বাস তৈরি হয়।

​ব্যর্থতা কোনো শেষ নয়, বরং এটি একটি ডেটা বা তথ্য যা আপনাকে শিখিয়ে দেয় আপনার কোথায় আরও কাজ করা প্রয়োজন।

​অন্যের সাথে নিজেকে তুলনা বন্ধ করুন। আপনার একমাত্র প্রতিযোগিতা হওয়া উচিত আপনার গতকালের ভার্সনের সাথে।

​অজুহাত দেওয়া বন্ধ করুন। প্রতিকূল পরিবেশ বা ভাগ্যকে দোষারোপ না করে নিজের বর্তমান অবস্থার জন্য নিজেকে দায়ী মনে করুন এবং তা পরিবর্তনের দায়িত্ব নিন।

​যখন সবাই থেমে যায়, তখন আপনি আরও এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে।

​যন্ত্রণাকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। জীবনের কষ্ট এবং অপমানকে ঘৃণা হিসেবে না দেখে সেগুলোকে নিজের লক্ষ্য অর্জনের শক্তি হিসেবে ব্যবহার করুন।

​সবসময় 'স্টুডেন্ট' থাকুন। নিজেকে কখনোই সর্বজ্ঞ ভাববেন না। সবসময় নতুন কিছু শেখার এবং নিজেকে উন্নত করার মানসিকতা রাখুন।

​শৃঙ্খলাই স্বাধীনতা। একটি কঠোর রুটিন এবং শৃঙ্খলা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে, যা শেষ পর্যন্ত আপনাকে মানসিক মুক্তি দেবে।

​সকালটাই হোক যুদ্ধের শুরু। দিনের শুরুতে সবচেয়ে কঠিন কাজটি শেষ করুন। এতে পুরো দিনের ওপর আপনার নিয়ন্ত্রণ তৈরি হবে।

​আপনার জীবনের গল্প আপনার হাতে৷ আপনার অতীত যেমনই হোক না কেন, আপনার ভবিষ্যৎ আপনি নিজেই লিখছেন। তাই কলমটি নিজের হাতে রাখুন।

​যেকোনো কঠিন কাজে নামার আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন এবং সম্ভাব্য বাধাগুলো কীভাবে মোকাবিলা করবেন তা ভেবে রাখুন।

​সাময়িক স্বস্তি ত্যাগ করুন। সাময়িক আরাম বা আনন্দ অনেক সময় দীর্ঘমেয়াদী লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। বড় অর্জনের জন্য তাৎক্ষণিক তৃপ্তি ত্যাগ করতে শিখুন।

​নিজের কাছে সবসময় সৎ থাকুন। আপনি কতটা পরিশ্রম করছেন বা ফাঁকি দিচ্ছেন তা আপনার চেয়ে ভালো আর কেউ জানে না।

​কখনো হাল ছাড়বেন না। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াই হলো একজন চ্যাম্পিয়নের প্রধান বৈশিষ্ট্য।

#সংগৃহীত

✌️মুদি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এক লোক বাচ্চা নিয়ে কিছু একটা কিনতে এসেছে। লোকটা সম্ভবত রিকশাচালক, দিনমজুর বা ওইরকম ক...
22/02/2026

✌️মুদি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এক লোক বাচ্চা নিয়ে কিছু একটা কিনতে এসেছে। লোকটা সম্ভবত রিকশাচালক, দিনমজুর বা ওইরকম কিছু। শুকনো, হাড্ডাসার, কন্ঠার হাড্ডি বেরিয়ে গেছে। অভাব-অনটনের ছাপ তার চোখেমুখে।

বাচ্চাটারও একই অবস্থা। লোকটা আড়াইশো গ্রাম সয়াবিন তেল আর লবন কিনল। বাচ্চাটা জুলজুল চোখে লজেন্সের বয়ামের দিকে তাকিয়ে আছে। বেচারা চাইতে সাহস পাচ্ছে না। ওর বাবা সেটা বুঝতেও পেরেছে, কিন্তু দারিদ্র্য মাঝে মাঝে চোখে নির্লজ্জ টিনের চশমা পড়িয়ে দেয়। ছেলের মায়াভরা মুখটা দেখে বাবা থাকতে না পেরে বলল, "কিছু নিবি?"

ছেলেটা লাজুক হেসে আঙুল তুলে দেখাল। বাবা লজেন্সের বয়াম খুলে দুইটা লজেন্স ছেলের হাতে দিয়ে বলল, "তিনের ঘরের নামতাটা বল তো বাবা।" বলেই আড়চোখে সবার দিকে তাকাল। তার সেই দৃষ্টিতে কেমন একটা চাপা ভয়! যদি না পারে? সবাই তো তাকিয়ে আছে!

কৌতূহল নিয়ে আমিও চেয়ে আছি ছেলেটার দিকে। দোকানদারও সরু চোখে দেখছে। এই পিচ্চি ছেলে! নাক দিয়ে সর্দি ঝরছে, সে বলবে তিনের ঘরের নামতা!

ছেলেটির হাতে লজেন্স। সে বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লজ্জা ঝেড়ে ফেলে সে বলতে শুরু করল, "তিন এক্কে তিন, তিন দুগুনি ছয়, তিন তিরিক্কে নয়, তিন চারে বারো..."

কেমন টেনেটেনে গানের তালে মাথা নেড়েনেড়ে সে বলে যাচ্ছে। বাবার চোখে যেন নামতার পাতাটা সেঁটে আছে, ও শুধু দেখে দেখে পড়ে যাচ্ছে। নামতা শেষ হলো ত্রিশ কি চল্লিশ সেকেন্ডে। শেষ করে সে একটা লজেন্স মুখে পুরল। ঝলমলে মুখে বাবাকে বলল, "আমি চারের নামতাও জানি। বলব?"

সেই জীর্ণ শীর্ণ লোকটা, হয়তো প্রতিদিন ঠিকমতো খেতেও পায় না, পাঁচ টাকা বেশি চাইলে দুইচারটা গালি খায়, মহাজনের গুঁতো খায়। গাল ভাঙা কুঁজো হয়ে যাওয়া মানুষটা প্রতিদিনই হেরে যায় — সমাজের কাছে, সংসারের কাছে, পিতৃত্বের কাছে।

আজ সে হারেনি। আজ তার অনেক বেশি আনন্দ। সবার সামনে ছেলে তার মুখ উজ্জ্বল করেছে। এবার সে আড়চোখে না, পূর্ণ দৃষ্টিতে আমাদের সবার দিকে তাকাল। তার বুক গর্বে ভরে গেছে, তার চোখে আনন্দের অশ্রু।

যে লোক শুধু পরাজিত হওয়ার জন্যই জন্মেছে, আজ সে পরাজিত না। সে আসলে অনেক বড় যোদ্ধা। আমাদের চেয়ে অনেক বেশি সাহসী। আমরা তো যুদ্ধের আগে নানান পরিকল্পনা করি, কত ফন্দিফিকির, কাকে নিচে নামিয়ে, কাকে মাড়িয়ে উপরে উঠব। কিন্তু এই লোকগুলো কাউকে মাড়িয়ে উপরে উঠতে চায় না, নিশ্চিত পরাজয় জেনেও প্রাণপণ যুদ্ধ করে যায় — প্রতি মুহূর্তে!

যে সিঁড়ি বেয়ে আমরা তড়তড়িয়ে উপরে উঠে যাই, আমরা কি জানি এদের মতো মানুষদের কাঁধের উপরেই সেই সিঁড়ি চাপানো? লোকটা আজ সাহস পেয়েছে। তিনের ঘরের নামতাটা যেন শুধু নামতা নয়, একটা সাহস, একজন বাবার বুকভরা আশা, একটি অবলম্বন। তিনের ঘরের নামতাটা এই দরিদ্র লোকটার স্বপ্ন পূরণের উপাখ্যান।

লোকটা তার ছেলেকে কোলে তুলে নিল। সে গামছা দিয়ে চোখ মুছছে। দোকানি হঠাৎ ফ্রিজ খুলে একটা ললি আইসক্রিম পিচ্চির হাতে দিল, "সাবাস বেটা! জজ ব্যারিস্টার হয়ে দেখিয়ে দিস সবাইকে। নে, আইসক্রিমটা খা।"

ছেলেটা খুশি মনে আইসক্রিমটা নিল। বাবা ছেলেকে নিয়ে চলে গেল। আমি ওদের দিকে তাকিয়ে আছি। দোকানদার আমাকে বলল, "আমি তো ভাবতেও পারিনি, বাঁদরটা কেমন গড়গড় করে নামতা বলে গেল! দেখলেন কারবারটা!"

একি! দোকানির চোখেও অশ্রু! আসলে যারা ক্ষুধার কষ্ট জানে, তাদের একজনের সাথে অন্যজনের মন একই সুতোয় গাঁথা থাকে। একজনের ব্যথা আরেকজন বুঝতে পারে, আবার আনন্দগুলোও স্পর্শ করে প্রবলভাবে।

আর আমরা? কোটি টাকার স্বপ্নে বিভোর আর প্রতিযোগিতার উন্নাসিকতায় বিভোর হয়ে ভুলে যাই আমরা আসলে কি!

আমি রাস্তায় নেমে একা একা হাঁটছি আর বলছি, "তিন এক্কে তিন, তিন দুগুণে ছয়...!" ওদের আনন্দ আজ আমাকেও সংক্রামিত করেছে।

#সংগৃহীত
#সমাজ

#মানসিকতা

#সহানুভূতি

১৯৬০ সালের এক বৈজ্ঞানিক পরীক্ষা আজও আমাদের জীবনের এক ন'গ্ন সত্যকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ঘটনাটি পড়ার পর হয়তো আপনি কিছু...
19/02/2026

১৯৬০ সালের এক বৈজ্ঞানিক পরীক্ষা আজও আমাদের জীবনের এক ন'গ্ন সত্যকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ঘটনাটি পড়ার পর হয়তো আপনি কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন… আর নিজের জীবনটাকেই নতুন করে ভাববেন।

গল্পটা শুরু হয় একটি কাঁচের খাঁচা দিয়ে।

১৯৬০ সাল, আমেরিকা। বিজ্ঞানীরা একটি ইঁদুরকে একটি বিশেষ কাঁচের খাঁচায় রাখলেন। সেখানে ছিল একটি ‘লাল বোতাম’। এমনভাবে সেট করা হয়েছিল যে, ইঁদুরটি যখনই বোতামটি চাপবে, তার মস্তিষ্কে বৈদ্যুতিক সিগন্যাল যাবে এবং নিঃসৃত হবে ‘ডোপামিন’ সুখের হরমোন।

অর্থাৎ, বোতাম চাপলেই তীব্র আনন্দ।

প্রথমে ইঁদুরটি কিছুই জানত না। একদিন ভু'ল করে বোতামে চাপ পড়তেই শরীর ভরে গেল অদ্ভুত সুখে। সে আবার চাপল। আবার সেই অনুভূতি। খুব দ্রুত সে বুঝে গেল এই বোতামই আনন্দের উৎস।

এরপর শুরু হলো নে'শা।

বিজ্ঞানীরা খাঁচায় খাবার দিলেন। এমনকি একটি স্ত্রী ইঁদুরও রাখা হলো তার সঙ্গের জন্য।

কিন্তু কী হলো জানেন?

ইঁদুরটি খাবার খেল না।
সঙ্গিনীর দিকেও তাকাল না।
সে শুধু বোতাম টিপতেই থাকল।

দিনের পর দিন।
নাওয়া-খাওয়া ভু'লে।
জীবনের চেয়েও ‘সুখ’ বড় হয়ে গেল তার কাছে।

শেষ পর্যন্ত সে মা'রা গেল আর মৃ'ত্যু'র মুহূর্তেও তার পা ছিল সেই লাল বোতামের ওপর।

এখন প্রশ্ন হলো…

পরীক্ষাটা কি সত্যিই শে'ষ হয়েছে?

না। খাঁচাটা বদলেছে। বোতামের রং বদলেছে। কিন্তু নে'শা একই রয়ে গেছে।

১৯৬০ সালের সেই লাল বোতাম আজ ২০২৫ সালে একটি চারকোনা স্ক্রিন হয়ে আমাদের হাতেই আছে।

ভাবুন তো,
◾আমরা কি খাবারের টেবিলে বসেও সেই স্ক্রিনে সুখ খুঁজছি না?

◾পাশে বসা মানুষকে উপেক্ষা করে ভার্চুয়াল জগতে ডুবে যাচ্ছি না?

◾মাঝরাতে ঘুম ভে'ঙে স্ক্রল করছি না?

ইঁদুরটি কৃত্রিম সুখের পেছনে জীবন হা'রি'য়ে'ছি'ল। আমরা কি সময়, সম্পর্ক আর বাস্তব জীবন হা'রা'চ্ছি না?

সেই আয়তাকার জিনিসটির নাম আপনি জানেনই।

সময় থাকতে খাঁচা থেকে বেরিয়ে আসুন।
বাস্তবের মানুষদের কাছে ফিরুন।

#সংগৃহীত
#সমাজ
#মানসিকতা

ভারত কিংবা বাংলাদেশের —দুই জায়গাতেই একটা দৃশ্য খুব পরিচিত।কেউ অসুস্থ হলে আমরা ছুটে যাই হাসপাতালে বা বাড়িতে —হাতে ফল, মিষ...
11/02/2026

ভারত কিংবা বাংলাদেশের —দুই জায়গাতেই একটা দৃশ্য খুব পরিচিত।
কেউ অসুস্থ হলে আমরা ছুটে যাই হাসপাতালে বা বাড়িতে —
হাতে ফল, মিষ্টি, জুস, প্রিয় খাবার, দামী খাবারের প্যাকেট।

কিন্তু একটু থেমে ভাবুন—
যে মানুষটা শুয়ে আছে, বমি বমি, জ্বর, ব্যথায় কাতর—সে কি এগুলো খেতে পারে?

দুঃখজনক সত্য হলো, বেশিরভাগ সময় খেতে পারে না।

তবু আমরা নিয়ে যাই।
আর যে মানুষটা সুস্থ, হাঁটছে, হাসছে, কাজ করছে—তার জন্য আমরা এই যত্নটা করি না।

এটা কেবল অভ্যাস নয়—
এটা আমাদের মানসিকতার গভীর একটি অসংগতি।

কেন আমরা এমন করি?

সমাজের শিখিয়ে দেওয়া রীতি
আমরা শিখেছি—রোগী দেখতে গেলে “খালি হাতে যাওয়া যাবে না”।
কিন্তু কী নিয়ে যাব, কেন নিয়ে যাব—এই প্রশ্ন করার শিক্ষা পাইনি।

প্রতীকী সহানুভূতি
খাবার নিয়ে যাওয়া আমাদের কাছে যত্নের প্রতীক।
কিন্তু সেই যত্ন রোগীর প্রয়োজন অনুযায়ী নয়—
বরং আমাদের নিজের বিবেক শান্ত করার জন্য।

দেখানোর সংস্কৃতি
ফল নিয়ে গেলাম—মানুষ দেখল।
দামী কিছু নিলাম—আমার দায়িত্ব পালন হলো।
রোগী খেল কি খেল না—সেটা গৌণ।

বাস্তব সত্যটা কী?

চিকিৎসা বিজ্ঞানের ভাষায়,
অসুস্থ অবস্থায় অনেক সময়—

ভারী ফল হজম হয় না

অতিরিক্ত মিষ্টি ক্ষতিকর

জুস বা ফল সংক্রমণ বাড়াতে পারে

রোগীর আসলে দরকার বিশ্রাম, সঠিক ওষুধ, মানসিক সাপোর্ট

অথচ আমরা কী দিই?
যা সে খেতে পারে না।

তাহলে বদলানো দরকার কী?
অসুস্থ মানুষের জন্য খাবার নয়—প্রয়োজন বুঝে যত্ন
ফলের ঝুড়ির চেয়ে—সময় আর সহানুভূতি
হাসপাতালে গিয়ে ছবি তোলার চেয়ে—নীরব উপস্থিতি
সুস্থ মানুষের জন্যও যত্ন দেখানোর মানসিকতা

সবচেয়ে বড় কথা—
যে যত্ন খাওয়া যায় না, সেটাই অনেক সময় সবচেয়ে দরকারি।

যে মানুষ খেতে পারে না, তার জন্য খাবার নিয়ে যাওয়া—
এটা দয়া নয়, এটা একধরনের সামাজিক অটোমেশন।

এই মানসিকতাটা বদলানো দরকার।
কারণ সত্যিকারের মানবিকতা মানে শুধু দেওয়া নয়—
বোঝা।

#সংগৃহীত


#মানসিকতা
#সহানুভূতি
#সমাজ

💥 পুরুষ কেন নারীকে বুঝতে বারবার ব্যর্থ হয় – কার্ল জুঙ্গ(কার্ল জুঙ্গ: আধুনিক মনস্তত্ত্বের জনক, ফ্রয়েডের যোগ্যতম শিষ্য) ...
11/02/2026

💥 পুরুষ কেন নারীকে বুঝতে বারবার ব্যর্থ হয় – কার্ল জুঙ্গ
(কার্ল জুঙ্গ: আধুনিক মনস্তত্ত্বের জনক, ফ্রয়েডের যোগ্যতম শিষ্য) সম্পর্কের শুরুটা প্রায়ই রঙিন স্বপ্নের মতো হয়। নারী যখন তোমার দিকে তাকায়, সে আসলে তোমাকে নয়, বরং তার কল্পনার তৈরি ‘তোমাকে’ দেখে। তুমি হয়তো সেই দৃষ্টিতে আশা কিংবা আকাঙ্ক্ষার ছায়া দেখতে পাও, আর ভাবো—সে বুঝি তোমাকেই চাইছে।

কিন্তু বাস্তবটা ভিন্ন। তুমি তখন কেবল একটি “পেইন্টিং”—একটি যাচাইযোগ্য অবজেক্ট। নারী মিলিয়ে নিচ্ছে—সে যা কল্পনা করেছে, তার সঙ্গে তুমি মেলে কি না। অথচ সেই কল্পচিত্র তুমি নও—না ছিলে কখনও।

কার্ল জুঙ্গ এই প্রবণতা নিয়ে আমাদের সতর্ক করেছেন। একজন দার্শনিকের গভীর উপলব্ধি এবং মনোবিদের সূক্ষ্ম পর্যবেক্ষণ দিয়ে তিনি বলেছিলেন—নারীরা প্রকৃত পুরুষকে নয়, বরং তাদের মনের গোপনে গঠিত একটি “ফ্যান্টাসি পুরুষ”-কে ভালোবাসে।

আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, নারীরা নিজেরাও জানে না তারা প্রতারিত হচ্ছে। তারা ভাবে, তারা বাস্তব কাউকে নির্বাচন করছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা নির্বাচন করছে এমন একজনকে—যার চরিত্র তাদের মনের ভিতর বহু আগেই রচিত হয়েছে। আর সেই নাটকে “তুমি” কেবল একজন নিযুক্ত অভিনেতা।

যখন তোমার বাস্তব রূপ তাদের কল্পনার চরিত্রের সঙ্গে মেলে না, তখনই তারা নতুন ‘অভিনেতা’ খোঁজে। এই কল্পনার পুরুষ-চরিত্রকে জুঙ্গ বলেছিলেন "অ্যানিমাস"—নারীর অন্তরের পুরুষসত্তা। যখন এই অ্যানিমাস নিয়ন্ত্রণহীন হয়, তখন তা এক স্বৈরাচারে রূপ নেয় এবং নারীর সিদ্ধান্তকে চালিত করে।

পুরুষও এই ফাঁদে পড়ে। তারা ধরে নেয় নারীর আকর্ষণ মানেই আমন্ত্রণ। কিন্তু বাস্তবে তারা একটি মনের নাটকে ঠিক করা চরিত্রে অভিনয় করছে মাত্র।

এই কল্পনার জগৎ যখন ভেঙে পড়ে, তখন পুরুষ আহত হয়। যদিও তারা দোষী নয়। ইয়ুং বলেন, এই মায়াজাল থেকে মুক্তির একমাত্র পথ হলো "ইন্ডিভিডুয়েশন"—অর্থাৎ নিজেকে সম্পূর্ণভাবে জানা ও প্রতিষ্ঠা করা।

ইন্ডিভিডুয়েশন মানে নিজের সত্তাকে অন্যের অনুমোদনের উপর নয়, নিজের আত্ম-উপলব্ধির উপর দাঁড় করানো। নিজের শক্তি ও দুর্বলতা—দুটোই মেনে নেওয়া। জুঙ্গ বলতেন, প্রকৃত পুরুষ তার অবচেতনের মুখোমুখি হয়—সে আর কারও কল্পনার পুতুল নয়, বরং নিজের বাস্তবতার নির্মাতা।

আধুনিক পুরুষের সবচেয়ে বড় দুঃখ হলো—নিজের স্বত্বাকে হারিয়ে অন্যের চাহিদার ‘পুতুল’ হয়ে ওঠা। তুমি একে প্রেম বা সমঝোতা ভাবতে পারো, কিন্তু ইয়ুং বলছেন—এটি আত্মপ্রতারণা। কারণ নারীরা প্রকৃত আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি, যে রহস্যময় এবং নিজের পরিচয়ে স্বতন্ত্র।

এই সত্যকে উপলব্ধি করতে হলে দরকার নিঃসঙ্গতা, নিজের মনের গভীরে যাত্রা, নিজের ভেতরের নারীসত্তা—"অ্যানিমা"—কে চেনা এবং মেনে নেওয়া। জুঙ্গ বলতেন, এই পথে চললেই তুমি খুঁজে পাবে প্রকৃত স্বাধীনতা, এক নিঃস্বার্থ ও বাস্তব ভালোবাসা—যেখানে কল্পনার কোনো মায়া নেই।

এই পথ কঠিন, অনেকেই মাঝপথে থেমে যায়। কিন্তু যদি সাহস থাকে শেষ অবধি হাঁটার, তাহলে তুমি নিজের জীবনের প্রকৃত রচয়িতা হয়ে উঠবে। কার্ল জুঙ্গ তোমাকে সহজ পথ দেখাননি, বরং দিয়েছেন আত্ম-অনুসন্ধানের এক গভীর চ্যালেঞ্জ।

#সংগৃহীত

আলসেমির সম্মাননা: এনার্জি-সেভিং সিস্টেমের লুকানো যুক্তিমানুষের জীবনে কিছু শব্দ আছে যেগুলো আমরা প্রায় গালির মতো ব্যবহার ক...
11/02/2026

আলসেমির সম্মাননা: এনার্জি-সেভিং সিস্টেমের লুকানো যুক্তি

মানুষের জীবনে কিছু শব্দ আছে যেগুলো আমরা প্রায় গালির মতো ব্যবহার করি—

“আলসেমি” তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

যদি কেউ কোনো কাজ না করে, আমরা বলি—

“লোকটি খুব অলস।”

কিন্তু সত্যি কথা হলো—

মানুষ অলস নয়,

তার ব্রেন বুদ্ধিমান।

ব্রেনের জন্মগত নীতি হলো—

কম শক্তিতে বাঁচা।

সারা দিন ব্রেন এত এনার্জি খরচ করে যে

সে যেকোনো বাড়তি কাজ দেখলেই সন্দেহ করে—

“এটা কি সত্যিই করা দরকার?”

আমরা যে অনুভব করি—

“মন নেই,”

“ইচ্ছে হচ্ছে না,”

“শুরু করতে পারছি না”—

এগুলো অলসতার লক্ষণ নয়;

এগুলো ব্রেনের বাঁচার কৌশল।

এই অধ্যায়ে আলসেমিকে আমরা দোষী না বানিয়ে

তার ভেতরের বিজ্ঞান ও যুক্তি বুঝব।

আর শিখব—

কীভাবে সেই আলসেমিকেই

আমাদের কাজের পক্ষে কাজে লাগানো যায়।

১. ব্রেনের প্রাচীন পরিকল্পনা: কম করে বাঁচো

মানুষ যখন গুহায় থাকত,

খাবার অনিশ্চিত ছিল,

হুমকি ছিল সবসময়।

তখন ব্রেন একটি নিয়ম তৈরি করে—

“দরকার ছাড়া এনার্জি খরচ করো না।”

এটা শুধু নিয়ম নয়;

এটা ছিল বাঁচার কৌশল।

যেটা একসময় জীবন রক্ষা করেছিল,

আজ সে-ই আমাদের ব্যায়াম করতে দেয় না,

বই লিখতে দেয় না,

গোছগাছ করতে দেয় না,

এমনকি নতুন কিছু শিখতেও বাধা দেয়।

ব্রেন মনে করে—

“এত পরিশ্রম কেন?

আরো সহজ একটা রাস্তা নিশ্চয়ই আছে।”

এই ভাবনার নামই আমরা দিই—আলসেমি।

কিন্তু ব্রেনের দৃষ্টিতে এটা বুদ্ধিমত্তা।

সে আসলে এনার্জি বাঁচানোর চাকরি করছে।

২. আলসেমি আসে কাজের আকার দেখে—কাজের আসল কঠিনতা দেখে নয়

যে কাজটি আপনি ভাবছেন—

“এটা অনেক কঠিন”—

সেটিকে ব্রেন আরও কঠিন করে তোলে।

এক থালা ধুতে ৩০ সেকেন্ড লাগে,

কিন্তু ব্রেন এটাকে ৩০ মিনিটের কাজ মনে করায়।

বিছানা গুছাতে ১ মিনিট লাগে,

কিন্তু ব্রেন এটাকে “বড় দায়িত্ব” বানায়।

১০ লাইন লিখতে ২ মিনিট লাগে,

ব্রেন মনে করায়—

“আজ লিখতে বসলে পুরো বই শেষ করতে হবে!”

আলসেমি কাজের পরিমাণ দেখে হয়,

সময় দেখে নয়।

আলসেমির অনুভূতি আসে কাজকে দেখে—

“এটা একটা বড় পাহাড়।”

পাহাড় দেখে যে কেউ ভয় পাবে।

পাথর দেখলে কেউ ভয় পায় না।

অতএব কাজ যত বড় দেখাবে,

আলসেমির তত বেশি সৃষ্টি হবে।

এটিই ব্রেনের ভ্রম—

আর সেই ভ্রম ভাঙলেই আলসেমি কমে আসে।

৩. আলসেমির তিনটি উৎস: ভয়, অনিশ্চয়তা, এবং অস্পষ্টতা

ক) ভয়

ব্রেন ভয় পেলে কাজ ফেলে রাখে।

ভয় মানে অনিশ্চিত খরচ।

খরচ মানে ঝুঁকি।

ঝুঁকি মানে ব্রেনের কাছে বিপদ।

সুতরাং ব্রেন চায়—ঝুঁকি ছাড়া বাঁচতে।

খ) অনিশ্চয়তা

যে কাজের ফল অজানা,

ব্রেন সেটাকে শুরু করতে চায় না।

এটা মানুষের চেয়ে ব্রেনের সমস্যা বেশি।

গ) অস্পষ্টতা

আপনি যদি বলেন—

“আজ কাজ করব,”

ব্রেন জিজ্ঞেস করে—

“কোন কাজ? কতক্ষণ? কেন?”

উত্তর হালকা হলে

ব্রেন বলে—“থাক, পরে করি।”

যে কাজ স্পষ্ট নয়,

সে কাজ আলসেমিকে আমন্ত্রণ দেয়।

এ কারণেই

আলসেমি আসে না কাজ থেকে—

আসে কাজের অস্পষ্টতা থেকে।

৪. আলসেমির আরেক রূপ: অতিরিক্ত চিন্তা

আমরা ভাবি অলস মানুষ চিন্তা করে না।

ব্রেন বলে—

“অলস মানুষই বেশি চিন্তা করে।”

যে মানুষ খুব চিন্তা করে,

সে কাজে দেরি করে।

কাজ অসম্ভব দেখায়,

ব্রেন ভাবে—

“এটা করতে গেলে অনেক এনার্জি লাগবে।”

অতিরিক্ত চিন্তা হলো

আলসেমির পরোক্ষ প্রমাণ।

যদি আপনি বলেন—

“আমি কাজ করব, কিন্তু ভাবছি কিভাবে শুরু করব,”

তাহলে কাজ শুরু হওয়ার আগেই

ব্রেন ক্লান্ত হয়ে যায়।

এই ক্লান্তি থেকেই জন্ম নেয়—

“আজ আর নয়।”

৫. আলসেমিকে হারানোর নয়—আলসেমিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল

আলসেমি আমাদের ব্রেনের অংশ।

তাকে বাদ দেওয়া যায় না।

কিন্তু তাকে ঘুরিয়ে দেওয়া যায়।

যেমন—

আপনি যদি বলেন—

“আমি ৩০ মিনিট ব্যায়াম করব,”

ব্রেন ব্রেক লাগিয়ে দেবে।

কিন্তু যদি বলেন—

“মেঝেতে শুধু বসে থাকি ২ মিনিট,”

ব্রেন ভাবে—

“এটা ঠিক আছে।”

আপনি ২ মিনিট বসে থাকলে

সুযোগ তৈরি হয়—

“যেহেতু উঠে পড়েছি, ২-৩টা ব্যায়াম করেও দিই।”

আলসেমিকে হারিয়ে নয়,

আলসেমিকে নিজের পক্ষে কাজে লাগিয়ে

আপনি এগোতে পারেন।

তার মানে কাজের লক্ষ্য কম করা নয়—

কাজের শুরুটা ছোট করা।

৬. ডোপামিনের অভাবেই আলসেমি বাড়ে

ব্রেন ডোপামিন ছাড়া

কোনো কাজ করতে চায় না।

ডোপামিন হলো আনন্দের বার্তা।

যে কাজ আনন্দের সঙ্গে যুক্ত,

ব্রেন সেটাকে আবার করতে চায়।

যে কাজ বিরক্তিকর,

ব্রেন সেটাকে ঠেলে রাখে।

তাই আপনি যখন কাজ শুরু করতে পারছেন না,

এর মানে কাজে ডোপামিনের অভাব।

যদি আপনি কাজ শুরুর সাথে

ছোট পুরস্কার যোগ করেন—

একটি গান
এক কাপ চা
৩ মিনিট জানালার পাশে দাঁড়ানো
নিজের প্রতি ছোট প্রশংসা

ব্রেন মনে করবে—

“এ কাজেও পুরস্কার আছে।”

তখন আলসেমি কমে যাওয়া শুরু হয়।

৭. পরিবেশ আলসেমিকে বাড়ায় বা কমায়

বেশিরভাগ মানুষ ভাবে—

আলসেমি মনের ব্যাপার।

আসলে এটা পরিবেশের ব্যাপার বেশি।

এক বিশৃঙ্খল টেবিল

ব্রেনকে সিগন্যাল দেয়—

“এখানে কাজ নয়, স্মৃতি আছে।”

এক অবিন্যস্ত ঘর

ব্রেনকে বলে—

“এটা বিশ্রামের জায়গা, উন্নতির নয়।”

আলসেমি বাড়ে যখন পরিবেশ ব্রেনকে ভুল সংকেত দেয়।

আপনি যদি টেবিলে শুধু একটাই কাজ রাখেন—

একটা নোটবুক বা ল্যাপটপ—

ব্রেন বুঝে যায় এখানে শুধু কাজই হবে।

পরিবেশ বদলানোর সাথে সাথে আলসেমির তীব্রতাও কমে।

৮. আলসেমির মজার দিক—সে আপনাকে বিপদ থেকে বাঁচাতে চায়

আমাদের মাথায় সবসময় যে দ্বন্দ্ব চলে—

“কাজ করব, না করব না”—

এর মধ্যে আলসেমি আসলে মাঝখানে দাঁড়িয়ে

দুই পক্ষের কথা শোনার চেষ্টা করে।

আপনি যদি তাকে ভালোভাবে বোঝাতে পারেন—

“এই কাজ আমাকে বিপদে ফেলবে না,”

সে আপনাকে কাজ করতে দেবে।

তাকে যদি মনে করিয়ে দেন—

“এটা ছোট কাজ, সহজ কাজ, দ্রুত কাজ,”

সে কোনো বিরোধ দেখাবে না।

তাই আলসেমিকে শত্রু বানালে সে আপনাকে আটকাবে।

আলসেমিকে বন্ধু বানালে সে আপনাকে এগোতে দেবে।

এই জায়গাটাই হলো

আলসেমির আসল সম্মাননা।

৯. আলসেমির বিরুদ্ধে দাঁড়াবেন না—তাকে নিজের পক্ষে ব্যবহার করবেন

আপনি যদি বলেন—

“আজ আমি ১০ পৃষ্ঠা লিখব,”

আলসেমি বলবে—

“অসম্ভব।”

কিন্তু আপনি যদি বলেন—

“আমি শুধু কম্পিউটার খুলব,”

আলসেমি রাজি হয়ে যাবে।

এটা যুক্তিহীন শোনালেও

মানব ব্রেন এভাবেই কাজ করে।

যে জিনিস আলসেমি মানতে পারে,

সেটুকু দিয়েই কাজ শুরু করতে হবে।

একবার শুরু হলে

আলসেমির ক্ষমতা কমে যায়।

ব্রেন ভেতরে ভেবেই ফেলে—

“আচ্ছা, এতটা এসে পড়েছি,

এখন অল্প আর এগিয়ে যাই।”

অর্থাৎ—

আলসেমি আপনাকে থামায় শুরুতে,

কিন্তু একবার শুরু হলে

সে আপনাকে আর থামাতে পারে না।

শেষ কথা: আলসেমি আপনার ভিতরের শত্রু নয়—সতর্ক রক্ষক

আলসেমি হলো—

ব্রেনের নিরাপত্তা বেষ্টনী।

সেখানে সে আপনাকে রক্ষা করতে চায়,

কষ্ট থেকে,

ঝুঁকি থেকে,

অতিরিক্ত চাপ থেকে।

আমরা আলসেমিকে দোষ দিই,

গাল দিই,

নিজেকে খাটো করি,

কাজ ফেলে রাখি।

কিন্তু যদি বুঝতে পারি—

এটা ব্রেনের প্রাকৃতিক প্রবণতা,

তাহলে আমরা তাকে

শাস্তি না দিয়ে

ধীরে ধীরে পথ দেখাতে পারব।

আলসেমিকে নিজের পক্ষে আনতে পারলে

কাজ শুরু হবে সহজে,

রুটিন তৈরি হবে দ্রুত,

আর অভ্যাস গড়ে উঠবে স্থায়ীভাবে।

#সংগৃহীত

06/02/2026

‎টাকার কাছে কি সত্যিই আপনি অসহায়❓
👉 এই অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরোনোর পথটা চিনে নিন🥀🤝🚶🏽‍♂️

‎আপনি যদি আজ আর্থিক সংকটে থাকেন, তবে নিজেকে অসহায় মনে না করে নিচের এই বাস্তব কথাগুলো একটু ভেবে দেখুন:

✅👉‎১. আত্মসম্মান হারাবেন না (Your Worth is not your Wealth)🚶🏽‍♂️

‎টাকা আপনার পকেটে নেই মানেই আপনি মূল্যহীন নন। পৃথিবীর অনেক সফল মানুষ জীবনের কোনো না কোনো সময় শূন্য পকেটে কাটিয়েছেন। টাকা নেই বলে নিজের কাছে নিজে ছোট হয়ে যাবেন না। মনে রাখবেন, টাকা আজ নেই কাল আসতে পারে, কিন্তু আত্মবিশ্বাস একবার ভেঙে গেলে তা ফেরানো কঠিন।

✅👉‎২. আয়ের উৎসের চেয়ে দক্ষতার (Skill) দিকে নজর দিন🤔💯

‎টাকা সরাসরি আকাশ থেকে পড়ে না, টাকা আসে 'ভ্যালু' বা যোগ্যতার বিনিময়ে। আপনি যদি আজ অসহায় বোধ করেন, তবে নিজেকে প্রশ্ন করুন— "আমি এমন কী কাজ শিখতে পারি যার চাহিদা বাজারে আছে?"

‎ছোট কোনো কাজ শুরু করতে দ্বিধা করবেন না।

‎অনলাইনে বা অফলাইনে নতুন কোনো দক্ষতা অর্জন করুন।

‎মনে রাখবেন, শ্রমের কোনো লজ্জা নেই, লজ্জা কেবল অলসতায়।

✅👉‎৩. খরচের লাগাম ধরুন (Control Your Outflow)🤝🔥🤝

‎অসহায়ত্বের একটি বড় কারণ হলো আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া। যখন সংকটকাল চলে, তখন বিলাসিতা নয়, কেবল টিকে থাকার দিকে নজর দিন। প্রতিটি টাকা খরচের আগে ভাবুন এটা কি খুব জরুরি? ছোট ছোট সঞ্চয় একদিন আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে।

✅👉‎৪. মানুষের সাথে যোগাযোগ বাড়ান (Network is Net worth)🚶🏽‍♂️🤝🚶🏽‍♂️

‎ঘরে একা বসে থাকলে অসহায়ত্ব আরও বাড়বে। মানুষের সাথে মিশুন, কাজ খুঁজুন, যারা আপনার চেয়ে সফল তাদের পরামর্শ নিন। অনেক সময় একটা সঠিক তথ্য বা একজন মানুষের সামান্য সাহায্য আপনার ভাগ্য বদলে দিতে পারে। লজ্জা ঝেড়ে ফেলে কাজের সুযোগ চান।

✅👉‎৫. সময়ের ওপর ভরসা রাখুন (This too shall pass)🌻✍️🌻

‎দিন সবসময় একরকম যায় না। আজ আপনার দুঃসময় চলছে বলেই যে কালও এমন থাকবে, তার কোনো মানে নেই। ধৈর্য ধরুন এবং ক্রমাগত চেষ্টা চালিয়ে যান। নদীর স্রোতের মতো জীবনও প্রবহমান। আজ আপনি নিচতলায় আছেন মানেই কাল আপনি উপরে উঠতে পারবেন না, তা নয়।

🌻🥀🌻শেষ কথা 🌻🥀🌻

‎অসহায় বোধ করাটা স্বাভাবিক, কিন্তু সেই অসহায়ত্বকে আঁকড়ে ধরে বসে থাকাটা সমাধান নয়।

👉‎শান্ত হোন: দুশ্চিন্তা আপনার বুদ্ধি কমিয়ে দেয়।

✍️‎পরিকল্পনা করুন: আপনার কী কী সম্পদ বা ক্ষমতা আছে তার একটা লিস্ট করুন।

🔥‎অ্যাকশন নিন: আপনার নিজের যোগ্যতা ও প্রতিভা অনুযায়ী আজ থেকেই ছোট কোনো পদক্ষেপ নিন, সেটা যত সামান্যই হোক।

‎মনে রাখবেন: পৃথিবীর সবচেয়ে দামী জিনিসগুলো (যেমন ভালোবাসা, সততা, সাহস) কিনতে টাকা লাগে না। এই সম্পদগুলোকে পুঁজি করেই মানুষ আবার শূন্য থেকে শিখরে পৌঁছায়।

‎হাল ছাড়বেন না বন্ধু, লড়াইটা চালিয়ে যান। অন্ধকার যত গভীর হয়, সূর্য ওঠার সময় তত কাছে আসে।

#সংগৃহীত

যারা জু'য়া খেলেন— একটা সৎ প্রশ্ন করি—অনেক দিন ধরে তো খেলছেন, একটু চোখে চোখ রেখে সত্যি করে বলেন তো—▪️জু'য়া খেলে আজ পর্যন্...
29/01/2026

যারা জু'য়া খেলেন— একটা সৎ প্রশ্ন করি—

অনেক দিন ধরে তো খেলছেন, একটু চোখে চোখ রেখে সত্যি করে বলেন তো—
▪️জু'য়া খেলে আজ পর্যন্ত কী উন্নতি করতে পেরেছেন?
▪️নতুন কোনো স্বপ্ন পূরণ হয়েছে?
▪️সংসারটা কি ভালো হয়েছে?
▪️মাথার ভেতরের টেনশন কি কমেছে?
▪️না কি শুধু দেনা, লস আর রাত জাগা বেড়েছে?

আপনি তো কম বুদ্ধি খাটাননি—
কখন কোন গেম, কোন ট্রিক, কোন সময় খেললে জিতবেন
সব হিসাব কষেই খেলেছেন।

কিন্তু দিন শেষে কী হয়েছে?
লস না খেয়ে কেউ কি ঘরে ফিরতে পেরেছেন?
একটা কথা খুব পরিষ্কার করে বলি—
অনলাইন জু'য়া এমনভাবে ডিজাইন করা যে আপনি হারবেনই।

হ্যাঁ, দুই-একদিন হয়তো জিতবেন, কিন্তু খেয়াল করে দেখবেন— যেই টাকা জিতেছেন, সেই টাকাই আবার ওই অ্যাপেই রেখে দিয়েছেন।

আজ না হোক কাল, আজ কম না হোক কাল বেশি—
সব টাকা সেখানেই শে'ষ হবে। এটাই ওদের প্ল্যান, এটাই ওদের বিজনেস মডেল।'

আপনি ভাবছেন— “আজকে তো জিতছি, কাল থেকে খেলব না।” কিন্তু কাল আবার খেলেন। কারণ জু'য়া শুধু টাকার নে'শা না, এটা মাথার নে'শা, আশা আর লো'ভে'র নে'শা।

আর সবচেয়ে ভয়ংকর সত্যটা কী জানেন?
জু'য়া'য় জিতলেও লস, হারলেও লস। জিতলে— লো'ভ বাড়ে, আরও খেলতে ইচ্ছে করে। হারলে— আগের লস তুলতে গিয়ে আরও খেলেন। দুই দিকেই আপনি শে'ষ।

জুয়া ধ্বং'স করে—
▪️সময়
▪️টাকা
▪️পরিবার
▪️সম্মান
▪️মানসিক শান্তি

আজ আপনি শুধু খেলছেন মনে হচ্ছে, কিন্তু ধীরে ধীরে আপনি নিজের ভবিষ্যৎটা নিজেই কে'টে ফেলছেন।

শেষে একটা কথা বলি— যে খেলায় ৯৯ জন হারবে আর ১ জন দেখানো হবে জিতেছে বলে, সেই খেলায় বুদ্ধিমান মানুষ কখনো নামে না।

নিজের জীবনের দাম দিন। জু'য়া ছাড়া ক'ষ্ট আছে, কিন্তু জু'য়া'র সাথে আছে নিশ্চিত ধ্বং'স। আজ থামলে— আজই জিতবেন।

সবাইকে সচেতন করতে শেয়ার করুন, একজনও যদি এই পোস্ট দেখে সঠিক পথে আসে, তাহলেই সার্থকতা।

#সংগৃহীত

Address

Tollygunje
Kolkata
700040

Telephone

+919874746002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manas Halder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manas Halder:

Share