চোখের দেখা সত্যতা

চোখের দেখা সত্যতা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চোখের দেখা সত্যতা, Photographer, Durgapur, westbengal, KOLKATA.

"চোখের দেখা সত্যতা — যেখানে মনের কথা মুখে না বললেও চোখ বলে দেয় সবকিছু। চোখ কখনো মিথ্যা বলে না, তাই সত্য খুঁজতে চাইলে তাকাতে হয় শুধু চোখের ভেতরেই। ✨
💭 চোখেই সত্যতা ❤️
চোখ = সত্য, 😎
🖤 চোখের আয়না = সত্যতা 💫
👁 চোখই আসল সত্য 🚀

15/06/2026

শান্তিচুক্তি নিয়ে জটিলতা অব্যাহত! ট্রাম্পের দাবি স্বাক্ষর হবে রবিবার‌ই, ভিন্ন সুর তেহরানের

আমেরিকা হামলা শুরু করার পরে হরমুজ় অবরুদ্ধ করেছিল ইরান। এপ্রিল থেকে পাল্টা সেখানে প্রহরা বসায় আমেরিকাও। ফলে তেলবাহী জাহাজ চলাচল বিঘ্নিত হয়। তার প্রভাব পড়ে গোটা বিশ্বের জ্বালানির বাজারে। #নয়াআপডেট #ট্রাম্প #তেহরান #ইরাক

15/06/2026
15/06/2026

লিখিত পরীক্ষা ছাড়াই কেন্দ্র সরকারে স্থায়ী চাকরি, বাংলার চাকরিপ্রার্থীদের দারুণ সুযোগ
প্রকাশ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯৫১ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। কলকাতা সহ দেশের বিভিন্ন ডিভিশনে এই আলাদা আলাদা শূন্যপদগুলি রয়েছে। #নয়াআপডেট #চাকরিপ্রার্থী #চাকরি

14/06/2026

মোবাইলে ফর্ম ফিল আপ করবেন অন্নপূর্ণা যোজনার? এই দুই নথির ছবি তুলে রাখুন আগেই

অন্নপূর্ণা যোজনা (Annapurna Bhandar) নিয়ে বিভ্রান্তি অনেকটাই কেটেছে মানুষের। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকতে শুরু করেছে। যারা অফলাইনে বা সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন না তারা ঘরে বসে মোবাইলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। কী কী তথ্য লাগবে? #নয়াআপডেট #অন্নপূর্ণাভাণ্ডার #নবান্ন #আভিষেক #তৃণমূল

13/06/2026

Abhishek Banerjee'বাড়ির প্রাইভেসি নষ্ট করছেন', অভিষেকের আপ্তসহায়কের খোঁজ করতেই খেপে লাল শাশুড়ি!সুমিত রায়ের খোঁজে শনিবার সকালে অভিষেকের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। কিন্তু এই মুহূর্তে ফেরার তিনি। #নয়াআপডেট #তৃণমূল #নবান্ন #অন্নপূর্ণাভাণ্ডার #আভিষেক

13/06/2026

পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ নবান্নের

এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মী এমনকি সরকারি (Government Of West Bengal) সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বাড়িতে স্মার্ট ইলেকট্রিক মিটার (Smart Electric Metre) বসাতেই হবে। সেই মর্মে, বড় নির্দেশ দিয়েছে নবান্ন। নবান্নের তরফে নতুন নির্দেশিকায় খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, রাজ্য সরকারের সমস্ত কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরা নিজেদের আবাসনে ডোমেস্টিক স্মার্ট ইলেকট্রিক মিটার বসাবেন। মূলত দেশের বিদ্যুৎ ক্ষেত্রের সংস্কার ত্বরান্বিত করতে এবং বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির আর্থিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতেই এমন উদ্যোগ।
কোন কোন কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক?

গত 10 জুন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের কার্যালয় থেকে জারি করার নির্দেশিকায় রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের আবাসে স্মার্ট ইলেকট্রিক মিটার বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মী, আধা সরকারি সংস্থার কর্মী, রাজ্য সরকারের আন্ডারটেকিং সংস্থা, কর্পোরেশন, সহ অন্যান্য সমস্ত সরকারি এবং সরকারের সাহায্যপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠানে কাজ করেন এমন ব্যক্তিরা নিজেদের বাড়িতে স্মার্ট ইলেকট্রিক মিটার বসাবেন।

এক কথায়, যাঁরা সরকারের কোষাগার থেকে বেতন, পারিশ্রমিক বা সাম্মানিক নিয়ে থাকেন তাঁরাই রাজ্য সরকারের নির্দেশ মেনে নিজেদের বাড়িতে স্মার্ট মিটার বসাবেন। সেই মর্মে, কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে সমস্ত জেলার জেলাশাসক এবং ডিভিশনাল কমিশনারকে প্রয়োজনীয় যা করার করতে হবে বলেই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে এই বিশেষ প্রকল্পের আওতায় WBSEDCL দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের সাড়ে 500 এর বেশি কেয়ার সেন্টারের মাধ্যমে প্রাথমিকভাবে 103টি কেন্দ্রকে এই কাজের জন্য বেছে নিয়েছে। বলা হয়েছে, এই সেন্টারগুলির আওতাভুক্ত এলাকাগুলিতে ইলেকট্রিক স্মার্ট মিটার বসানো হয়ে গেলে পরবর্তীতে অন্যান্য কাস্টমার কেয়ার সেন্টারের আওতায় থাকা অঞ্চলগুলিতে বসানো হবে। এই ইলেকট্রিক স্মার্ট মিটার। বলে রাখা প্রয়োজন, আগেই রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে স্মার্ট ইলেকট্রিক মিটার বসানোর নির্দেশ দিয়েছে নবান্ন।
#নয়াআপডেট #নবান্ন #তৃণমূল

12/06/2026

এক ফর্মেই সব প্রকল্পের সুবিধা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট ভাবনা নবান্নর

অফলাইন থেকে অনলাইন, চলছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন। প্রথম ১৬ দিনে রাজ্যে মোট ৮৯ লক্ষ ৯৪ হাজার ২১৩ টি আবেদন জমা পড়েছে। কিন্তু এবারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম আর লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাখা হয়নি। একেবারে ১৩ পাতার ফর্ম। আর সেখানে আবেদনকারী থাকা শুরু করে পরিবারের সমস্ত সদস্যদের ব্যক্তিগত তথ্য যাওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবকিছু। কিন্তু এত কিছু তথ্য নেওয়ার কারণ কী?
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্মেই সবকিছু

আসলে এবারের এই আবেদন ফর্ম ১৩ পাতা রাখার পেছনে রাজ্য সরকারের অন্য উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। ১৩ পাতার এই ফর্মে পরিবারের সমস্ত সদস্যরা তথ্য চাওয়া হচ্ছে কারণ, রাজ্যের সরকারের উদ্দেশ্য একটাই, রাজ্যের সমস্ত নাগরিকদের স্বচ্ছ ডেটা ব্যাঙ্ক তৈরি করা। আগামী দিন অন্যান্য প্রকল্পগুলির সুবিধা যাতে যোগ্য নাগরিকরা পেতে পারেন তার ব্যবস্থা করতে চাইছে রাজ্য। সেক্ষেত্রে নতুন করে আর আবেদন করতে হবে না। এই ডেটার উপর ভিত্তি করেই দেওয়া হবে সমস্ত সুবিধা।

এখনও পর্যন্ত ৮৯ লক্ষ আবেদনের মধ্যে মোট ২ কোটি ৯২ লক্ষ ৬৩ হাজার ৭৩৫ জন রাজ্যবাসীর তথ্য রাজ্য সরকারের হাতে এসেছে। সরকারের মতে, যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলারাই আবেদন করবেন, কিন্তু তাদের পরিবারের সদস্যদের তথ্য নিলে সেক্ষেত্রে পুরুষদের তথ্যও হাতে আসবে। ফলে অন্যান্য সামাজিক প্রকল্পগুলিতে যে সমস্ত নাগরিকরা বঞ্চিত হচ্ছিলেন তার সুবিধা এবার থেকে তারা পাবে। এমনকি আগের সরকারের আমলেই এই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল আনা হয়েছিল। কিন্তু সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি।
কিন্তু রাজ্যে পালাবদল হতেই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের নামে এই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল চালু করা হয়, যেখানে ফ্যামিলি লেভেল ডেটা কালেক্ট করা হচ্ছে। ২৭ মে থেকেই শুরু হয়েছে এই প্রকল্পের আবেদন এবং ৩ জুন প্রথম দফায় ২৮ লক্ষ মহিলার ব্যাঙ্কে ৩০০০ টাকা করে পাঠানো হয়েছে। এমনকি পরে দ্বিতীয় দফা মিলিয়ে মোট ৫০ লক্ষের বেশি উপভোক্তা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। যদিও এখনও পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। মোট ৯০ দিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে যারা আবেদন করেননি তারা আবেদন করে নিতে পারবেন। কিন্তু হ্যাঁ, সমস্ত তথ্য সঠিক দেওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
#নয়াআপডেট #নবান্ন #তৃণমূল #আভিষেক #অন্নপূর্ণাভাণ্ডার

8th Pay Commission : জুলাইতে বাড়তে পারে ডিএ ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর.
12/06/2026

8th Pay Commission : জুলাইতে বাড়তে পারে ডিএ ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর.

12/06/2026

অভিষেককে সমন পাঠাল ত্রিপুরার আদালত, সশরীরে হাজিরার নির্দেশ

ঘটনার সূত্রপাত ২০২১ সালে। দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন ত্রিপুরায়। সেখানে অশান্তি পাকানোর অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ

আরও বিপাকে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁকে সমন পাঠাল ত্রিপুরার খোয়াই আদালত। অভিষেককে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন। তাই নোটিস দেওয়া নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়িতে বেশ কিছুক্ষণ টানাপড়েন চলে। শেষ পর্যন্ত এক তৃণমূল নেতা সেই নোটিস গ্রহণ করেন।

ঘটনার সূত্রপাত ২০২১ সালে। দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন ত্রিপুরায়। সেখানে অশান্তি পাকানোর অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় চরম উত্তেজনা ছড়ায়। এর পরেই ধৃতদের মুক্তির দাবিতে খোয়াই থানায় অবস্থানে বসেন অভিষেক, কুণালরা। পুলিশ আধিকারিকদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা।

এর পরেই অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের করে খোয়াই থানার পুলিশ। সেই মামলাতেই ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে। ত্রিপুরার খোয়াই আদালত থেকে সমন পাঠানো হয় আলিপুর আদালতে। নির্দেশ দেওয়া হয়েছিল, সংশ্লিষ্ট ব্যক্তির হাতে এ দিনই নোটিস তুলে দিতে হবে।

আলিপুর আদালত থেকে বিশেষ কর্মী (বেলিফ) যান কালীঘাট থানায়। সেখান থেকে তিনি যান কালীঘাটের বাড়িতে। কিন্তু সেখানে অভিষেক ছিলেন না। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন তিনি। তা হলে সমন কে নেবে? এই নিয়ে বেশ কিছুক্ষণ টানাপড়েন চলে। সূত্রের খবর, শেষ পর্যন্ত তৃণমূলের এক নেতা সেই সমন গ্রহণ করেছেন।

উল্লেখ্য, পরিষদীয় দলের সই জাল কাণ্ডের তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যে আভিষেককে তিন বার নোটিস পাঠিয়েছেন তদন্তকারীরা। কিন্তু এখনও পর্যন্ত হাজিরা দেননি তবে। উল্টে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া FIR খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলায় রক্ষাকবচও চেয়েছেন তিনি। আগামী কাল তার শুনানি হবে। এর মধ্যেই ত্রিপুরা থেকে সমন এল অভিষেকের কাছে। #নয়াআপডেট #তৃণমূল #নবান্ন #বাংলানিউজ #আভিষেক

11/06/2026

আমি যেখানে ছিলাম...', তৃণমূলের ভরাডুবির মাঝে ইঙ্গিতপূর্ণ সোশাল মিডিয়া পোস্ট বাবুলেরছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলঘোষণার পর থেকে তৃণমূলে ভাঙন। একের পর এক রাজ্যসভার সাংসদ ইস্তফা দিচ্ছেন। বর্তমানে বাকি রয়েছেন আর মাত্র ৯ জন। এই পরিস্থিতিতে বাবুল সুপ্রিয়র অবস্থান নিয়েও তুঙ্গে জল্পনা। #নয়াআপডেট #নবান্ন #বাবুলসুপ্রিয় #তৃণমূল #অন্নপূর্ণা #বাংলানিউজ #খবর

Address

Durgapur, Westbengal
Kolkata
713201

Alerts

Be the first to know and let us send you an email when চোখের দেখা সত্যতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category