02/02/2026
R.S PREMIER LEAGUE ..
এটা কোনও প্রতিযোগিতামূলক খেলা নয়, বরং গোটা পরিবারের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্ত। এটা একটা বহুদিনের ইচ্ছা পূরণের দিন। গতকাল আমরা ফটোগ্রাফি পরিবারে সব সদস্যকে নিয়ে উপস্থিত হয়েছিলাম খেলার মাঠে। আজকের এই সবার উপস্থিতি ফটোগ্রাফির জন্য নয়, আজকের উপস্থিতি ছিল আমাদের এক ক্রিকেট খেলার জন্য। এই খেলা ট্রফি বা মেডেল জেতার জন্য নয়। এই খেলা ভালোবাসার, সবার সাথে আনন্দ করে সময় কাটানোর জন্য। এই খেলায় উপস্থিত হয়েছিল কেবলমাত্র ফটোগ্রাফার ভাইরাই নয়, তাদের পরিবারের বাবা, কারোর মামা, কারোর জামাইবাবু, কারোর দাদা, আবার কারোর ভাগ্না। তাই বলা যায় যে বয়সের বিস্তর ফারাক সত্ত্বেও প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে এই মজায় সামিল হয়েছিল। আমাদের যারা সিনিয়র খেলায় অংশগ্রহণ করেছিলেন, তারা আমাদের কাছে দৃষ্টান্ত। এই বয়সেও এইরকমভাবে যে সারাদিন মাঠে লড়া যায় তা তোমাদের থেকে সত্যিই শেখার আছে। ভগবানের কাছে অশেষ প্রার্থনা যে তোমাদেরকে এরমভাবেই সুস্থ রাখুক এবং প্রতি বছর যেন তোমরা এরমভাবেই আমাদের সাথে এই খেলায় অংশগ্রহণ করতে পারো। ধন্যবাদ জানাই আমাদের পরিবারের সদস্য, সদস্যাদেরকেও যারা সকাল থেকে অধীর আগ্রহ ভরে আমাদের এই খেলা উপভোগ করেছে মাঠের ধারে বসে। ধন্যবাদ বাকি প্রতিবেশী দর্শকদেরকেও যারা আমাদের খেলা উপভোগ করেছে এবং তাদের হাততালি, চিৎকার-চেঁচামেচি আমাদের খেলাতে উৎসাহ যুগিয়েছে।
আর আধুনিক সঙ্ঘের ক্লাব কর্তৃপক্ষকে জানাই আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে তাদের এই সুন্দর মাঠটি আমাদের খেলার জন্য তারা দিয়েছেন নাহলে আমরা এই আয়োজনটা করতেই পারতাম না। দিনের শেষে কে জিতল বা কে হারল এটা সত্যিই কোনো বড়ো কথা নয়। এখানে আমরা সকলে জয়ী যে আমরা এতগুলো মানুষকে এক জায়গায় আনতে পেরেছি এবং তাদেরকে আনন্দ দিতে পেরেছি। কাজেই জয়লাভ আমাদের প্রত্যেকের।
আর আবারও বলে রাখি যে আমাদের এই ফটোগ্রাফি ভাইরা আমাদের পরিবারেরই সদস্য, তাদেরকে ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে আমরা যা কিছু বা যতোটা কিছু সবটাই এই সবার জন্যই। কারোর ব্যক্তিগত চেষ্টা বা ইচ্ছা দিয়ে একটা বড়ো কিছু করা সম্ভব নয়। খেলা হোক বা অন্য কিছু, কাজ ছাড়াও তোরা যে এত দূর দুরান্ত থেকে এক ডাকে ছুটে চলে আসিস, এটার থেকে বড়ো প্রাপ্তি আর কিছু হয় না। তাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে তোরা সবসময় এরকমই থাক এবং এরম ভাবেই যেন আমরা আগামী দিনগুলো আনন্দ করে একসাথে কাটাতে পারি।
Three cheers for R.S Photography Hip Hip Hurray...