27/08/2026
আমি সেই জেনারেশন এর, যেই সময় বেশিরভাগ গ্রামে বিদ্যুৎ সরবরাহ ছিল না। স্কুল ছুটির পরে সন্ধ্যা পর্যন্ত ব্যাটবল ( ক্রিকেট), গুলি ডান্দা, লুকচুকুনি ( লুকোচুরি) , হাডুডু ( কাবাডি), চোরপুলিশ খেলে, পুরো পাড়া দাপিয়ে ঘরে ফিরতাম। হাত পা ধুয়ে একটু মুখে দিয়ে হারিকেনের আলোয় পড়তে বসতাম। প্রথমেই পড়তাম বিদুৎ বাবুর অঙ্কের বাড়ির কাজ (হোমওয়ার্ক), এর পরে নিরুপমা ম্যাডাম এর বাংলার কবিতা মুখস্ত, প্রশান্ত বাবুর ভৌত বিজ্ঞান এর পড়া ক্লাসেই হয়ে যেত। দেখতে দেখতে রাত্রি নয়টা বেজে যেতো।
মা পুরোটা সময় পাশে বসে থাকতো। আমার ভাই কখন পড়তে পড়তে উঠে চলে যেতো টের পেতাম না।
গাদা গাদা টিউশন ছিলো না। বাস্তবের সঙ্গে প্রচণ্ড রকম সম্পর্ক ছিল। ব্যাপার গুলো বুঝতাম।
পার্কে গিয়ে বা ভিডিও দেখে বটগাছ, আলুগাছ, ধানগাছ এই সব চিনতে হয়নি!
#বাঁকুড়া