22/06/2026
নিয়ম-কানুন কঠোর হওয়া অবশ্যই ভালো। কিন্তু প্রশ্ন হলো, পর্যাপ্ত পাবলিক টয়লেট কি রয়েছে? পর্যাপ্ত ডাস্টবিন কি আছে? আর প্লাস্টিকের সস্তা ও টেকসই বিকল্প কি সাধারণ মানুষের নাগালে পৌঁছেছে?
কলকাতার কথা জানি না, কিন্তু আমাদের শহরে অনেক ক্ষেত্রে একটি পাবলিক টয়লেট থেকে আরেকটির দূরত্ব প্রায় ২-৩ কিলোমিটার। অনেক জায়গায় পর্যাপ্ত ডাস্টবিনও নেই।
নিয়ম প্রয়োজন, কিন্তু সেই নিয়ম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও সমান গুরুত্বপূর্ণ।