Dipankar Das

Dipankar Das জীবন মানে যন্ত্রণা।

সকলকে জানাই ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা।
15/08/2026

সকলকে জানাই ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা।

12/08/2026

ইথানল ও ই-২০ নিয়ে নানা অপপ্রচার ছড়ালেও সত্যিটা জানা জরুরি। দেশীয় কৃষিপণ্য ও উপজাত থেকে তৈরি ইথানল কৃষক, শিল্প ও অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে পারে। পরিবেশবান্ধব বিকল্প জ্বালানির পথে এগিয়ে আত্মনির্ভর ভারতের স্বপ্নকে আরও শক্তিশালী করতে পারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জ্বালানি। দেশের স্বার্থে, কৃষকের স্বার্থে বেছে নিন ভারতের শক্তিকে।

09/08/2026

একটি তিরঙ্গা শুধু একটি পতাকা নয়, এটি অগণিত বীরের আত্মত্যাগ, সংগ্রাম ও স্বপ্নের প্রতীক।

স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনে ১০ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘প্রতি বাড়িতে তিরঙ্গা’ কর্মসূচি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের শুভ সূচনায় এই মহান উদ্যোগ পৌঁছে যাবে প্রতিটি ঘরে। আসুন, দেশের প্রতি ভালোবাসা ও গর্বের প্রতীক তিরঙ্গায় সাজিয়ে তুলি প্রতিটি বাড়ি।

করণদীঘি ব্লকের নব-দায়িত্বপ্রাপ্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) মহাশয়কে স্যোস্যাল মিডিয়া টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক...
05/08/2026

করণদীঘি ব্লকের নব-দায়িত্বপ্রাপ্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) মহাশয়কে স্যোস্যাল মিডিয়া টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, বিশেষ সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা।
​আজকের এই বিশেষ মুহূর্তে মাননীয় BDO সাহেবের সাথে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনার মূল বিষয়বস্তু ছিল—রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প, প্রশাসনিক পরিষেবা এবং নিত্যদিনের খবরাখবর কীভাবে স্যোস্যাল মিডিয়ার মাধ্যম ব্যবহার করে সরাসরি করনদিঘীর সাধারণ মানুষের কাছে দ্রুত ও সহজ উপায়ে পৌঁছে দেওয়া যায়।
​জনস্বার্থে ব্লক প্রশাসনের প্রতিটি বার্তা ও ডিজিটাল পরিষেবা যেন করনদিঘীর প্রতিটি নাগরিকের কাছে স্বচ্ছভাবে পৌঁছায়, সেই লক্ষ্যেই আমাদের এই নিরন্তর প্রয়াস। মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহোদয়ের দিকনির্দেশনা ও সহযোগিতায় আগামী দিনে এই কাজ আরও গতি পাবে বলে আমরা আশাবাদী।
​ব্লকের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

কাটমানি, অবৈধ টোল , মদের কারবার ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু বিশেষ হেল্পলাইন। দুর্নীতির বিরুদ্ধে সরব হোন, আ...
28/07/2026

কাটমানি, অবৈধ টোল , মদের কারবার ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু বিশেষ হেল্পলাইন। দুর্নীতির বিরুদ্ধে সরব হোন, আপনার একটি অভিযোগই হতে পারে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার শক্তি।

28/07/2026

প্রধানমন্ত্রীজীর বিকৃত ছবি পোস্টের অভিযোগ দায়ের করণদীঘি থানায় জেলা বিজেপি স্যোস্যাল মিডিয়া টিমের পক্ষ থেকে।

17/07/2026

রেলের ইতিহাসে নতুন অধ্যায়!

ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের সূচনার মাধ্যমে দেশের রেল পরিবহণে যুক্ত হলো এক নতুন যুগ। অত্যাধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব এই উদ্যোগ শুধু উদ্ভাবনের নয়, আত্মনির্ভর ও উন্নত ভারতের অগ্রযাত্রারও প্রতীক।

16/07/2026

যা এক দশকেও সম্ভব হয়নি, তা মাত্র দুই মাসেই বাস্তবায়িত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ও মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির দৃঢ় নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগে দীর্ঘদিনের একটি বড় বাধার অবসান হয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তের ১৭২.৬ কিলোমিটার অংশের নিরাপত্তা আরও জোরদার করতে ১,০২৪ একর জমি এখন বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

কথায় নয়, কাজেই প্রমাণ।

আজকের এই পবিত্র দিনে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলকে শক্তি, ধৈর্য এবং সঠিক পথে চলার প্রেরণা দেন।...
16/07/2026

আজকের এই পবিত্র দিনে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলকে শক্তি, ধৈর্য এবং সঠিক পথে চলার প্রেরণা দেন। রথের চাকার গতি যেমন অবিরাম, আপনার জীবনের সাফল্যের গতিও যেন তেমনই অটুট থাকে।
​সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন! 🪔✨ #শুভ_রথযাত্রা ্নাথ

14/07/2026

সবুজ হোক পশ্চিমবঙ্গের পরিচয়, প্রকৃতিই হোক আগামী প্রজন্মের সম্পদ।
১৪ থেকে ২০ জুলাই পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। একটি গাছ মায়ের নামে -এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে সবুজায়নের এক বৃহৎ জনআন্দোলন। সাতটি বিষয়ভিত্তিক ট্যাবলো, সুন্দরবনজুড়ে বিশেষ নৌকা প্রচার অভিযান এবং দেশজুড়ে ১.১ কোটি চারা গাছ বিতরণের লক্ষ্যে এগিয়ে চলেছে এই উদ্যোগ।
আজ একটি গাছ লাগান, আগামী প্রজন্মকে দিন নির্মল বাতাস, শীতল ছায়া আর একটি সবুজ ভবিষ্যৎ।

Address

Karandighi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dipankar Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category