14/07/2026
🧿দিনে দিনে গড়ে উঠছে মায়ের উদ্ভাসিত মুখমণ্ডলী।
পূজার নির্ঘণ্ট দিন, যত এগিয়ে আসছে কালনাবাসীর মনের আবেগ,প্রবণতা, ভালোবাসা ততই অধিক বৃদ্ধি পাচ্ছে। কালনাবাসীর উৎসব বলতে মা মহিষমর্দিনী পূজাকে কেন্দ্র করে। এই চার দিনব্যাপী পূজা সকল স্তরের মানুষ উপভোগ করে থাকেন।
🧿বিভিন্ন স্থান থেকে বহু পূর্ণার্থী এসে জমা হন শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার পূজা প্রাঙ্গনে। সেই সময় রাস্তাঘাট চারিদিক ভরে যায় মেলা এবং বহু মানুষের সমাগমে। এই চারদিন ব্যাপী পূজোয় বিভিন্ন জায়গা থেকে যাত্রা পালা দল আসে যাত্রাপালা এবং নাটক করতে এরই সঙ্গে আসে পুতুলনাচ ।
🧿এই চারদিন যেন কালনাবাসীর কেটে যায় হাসি, মজা, উল্লাসে কিন্তু দেখতে দেখতে চলে আসে মায়ের বিদায় দিন অর্থাৎ দশমী তখন সারা কালনা নগরী পরিক্রমা করে আবার মহিষমর্দিনী ঘাটে ফিরে এসে মায়ের বিসর্জন পর্ব শেষ হয়।
🧿তারপরও ভাঙ্গা মেলা হিসেবে থেকে যায় মেলাগুলি আবারো আমরা কালনা বাসীরা অপেক্ষায় থাকি আরও একটি বছরের।এই চার দিন বহু মানুষ আসেন কর্ম থেকে ছুটি নিয়ে মায়ের মূর্তিদর্শন এবং মেলা উপভোগ করতে। দেখতে দেখতে পূজা আর মাত্র ১৫ দিন বাকি রইল। মায়ের কাছে এই প্রার্থনাই করি সবাই যেন সুস্থ এবং ভালো থাকে।
🌺 জয় মা মহিষমর্দিনী 🌺