Tapan Modak

Tapan Modak ALL TYPES BUSINESS

21/04/2026

23/01/2026
06/09/2025

অসাধারণ সিনেমা

05/11/2024

মুখবন্ধ। ৭/৩

ইমং বিবস্বতে যোগং প্রোক্তবানহমব্যয়ম্। বিবস্বান্মনবে গ্রাহ মনুরিক্ষাকবেছরবীৎ ॥

এবং পরস্পরাপ্রাপ্তমিমং রাজর্ষয়ো বিদুঃ। স কালেনেহ মহতা যোগো নষ্টঃ পরন্তপ ॥

স ঐবায়ং ময়া তেছদ্য যোগঃ প্রোক্তঃ পুরাতনঃ। ভক্তোংসি মে সখা চেতি রহস্যং হোতদুত্তমম্।

এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে, এই যোগ ভগবদ্গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন, সূর্যদেব দুর্যদেব তা বলেন মনুকে, মনু ইক্ষাকুকে এবং এভাবে শুরু-পরম্পরাক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু এক সময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন।

তিনি অর্জুনকে বললেন, "তুমি আমার ভক্ত ও সখা, তাই রহস্যাবৃত এই পরম জান আমি তোমাকে দান করছি।" এই কথার তাৎপর্য হচ্ছে যে, ভগবদ্‌গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্তই আহরণ করতে পারে। অধ্যাত্মবাদীদের সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা-জ্ঞানী, যোগী ও ভক্ত, অথবা নির্বিশেষবাদী, ধ্যানী ও ভক্ত। এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে, পূর্বের পরস্পরা নষ্ট হয়ে যাবার ফলে তিনি তাঁকে দিয়ে পুনরায় সেই পুরাতন যোগের প্রচার করলেন। তিনি চেয়েছিলেন যে, অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে তার প্রচার করবেন। আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করলেন, কারণ অর্জুন ছিলেন তাঁর ভক্ত, তাঁর অন্তরঙ্গ সখা ও তাঁর প্রিয় শিষ্য। তাই ভগবানের ভক্ত না হলে অর্থাৎ ভক্তি ও ভালবাসার মাধ্যমে তাঁর অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। তাই অর্জুনের শুণে গুণান্বিত মানুষেরাই কেবল ভগবদগীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে। ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেম-মধুর সম্পর্ক গড়ে উঠে, তারই আলোকে ভগবানের স্বরূপ উপলব্ধি করা সম্ভব হয়। এই সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলতে হয়, তবে সংক্ষেপে বলা যায় যে, ভক্ত ভগবানের সঙ্গে নিম্নলিখিত পাঁচটি সম্পর্কের যে কোন একটির দ্বারা যুক্ত থাকেন-

(১) নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারেন

(২) সক্রিয়ভাবে ভক্ত হতে পারেন

(৩) বন্ধুভাবে ভক্ত হতে পারেন

(৪) অভিভাবক রূপে ভক্ত হতে পারেন

(৫) দাম্পত্য প্রেমিকরূপে ভক্ত হতে পারেন

(শান্ত)

(বাসা)

(সখ্য)

(বাৎসল্য)

(মানুষ)

অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের রূপ ছিল সখ্য। অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের বিস্তর তফাৎ। এই সম্পর্ক হচ্ছে অপ্রাকৃত এবং জড় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এর বিচার করা ককাই সম্ভব নয়। যে কোন লোকের পক্ষে এই বন্ধুত্বের আস্বাদন লাভ করা সম্ভব নয়, তবুও প্রত্যেকেই কোন না কোনভাবে ভগবানের সঙ্গে যুক্ত এবং এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের

শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ।                        ৬/২সমস্ত বৈষ্ণব-ভক্তবৃন্দ, যাঁরা বাঞ্ছাকল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ...
05/11/2024

শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ। ৬/২

সমস্ত বৈষ্ণব-ভক্তবৃন্দ, যাঁরা বাঞ্ছাকল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যাঁরা কৃপার সাগর ও পতিতপাবন, তাঁদের চরণকমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।

শ্রীকৃষ্ণচৈতনা প্রভু নিত্যানন্দ।

শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ ।

শ্রীকৃষ্ণচৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রীঅদ্বৈত আচার্য, শ্রীগদাধর ও শ্রীবাস আদি গৌরভক্তবৃন্দের চরণকমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।

ভগবদগীতার আর এক নাম গীতোপনিষদ। এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ। এই গীতোপনিষদ বা ভগবদ্গীতার বেশ কয়েকটি ইংরেজী ভাষ্য ইতিমধ্যে হয়ে গেছে। তাই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবদ্গীতার আরও একটি ইংরেজী ভাষ্যের কি দরকার। তাই ভগবদ্গীতার এই সংস্করণ সম্বন্ধে দুই-একটি কথা আমাকে বলতে হয়। ইদানীং একজন আমেরিকান ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, "ভগবদগীতার কোন্ ইংরেজী অনুবাদে ভগবদ্গীতার প্রকৃত ভাবকে যথাযথভাবে প্রকাশ করা হয়েছে?" আমেরিকাতে ভগবদ্গীতার বহু ইংরেজী সংস্করণ পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত আমি এমন একটি ভগবদ্গীতা পেলাম না যাতে ভগবদ্গীতার যথার্থ ভাবকে বজায় রেখে তাঁর অনুবাদ করা হয়েছে। শুধু আমেরিকাতেই নয়, ভারতবর্ষেও ভগবদ্গীতার ইংরেজী অনুবাদের সেই একই অবস্থা। তার কারণ হচ্ছে, ভাষ্যকাবেরা ভগবদগীতার মূল ভাব বজায় না রেখে তাঁদের নিজেদের মতামতের পরিপ্রেক্ষিতে তার ব্যাখ্যা করেছেন।

ভগবদ্গীতাতেই ভগবদগীতার মূল ভাব ব্যক্ত হয়েছে। এটি ঠিক এই রকম- আমরা যখন কোন ঔষধ খাই, তখন যেমন আমরা আমাদের ইচ্ছামতো সেই ঔষধ খেতে পারি না, ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসারে সেই ঔষধ খেতে হয়, তেমনই ভগবদ্গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাঁকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন। ভগবদ্গীতার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার প্রতিটি পাতায় বলা হয়েছে যে, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শব্দটি অবশ্য কখনও কখনও কোন শক্তিমান পুরুষ অথবা কোন দেব-দেবীর ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত সত্যদ্রষ্টা ও ভগবৎ-তত্ত্ববেত্তা আচার্যেরা-যেমন, শঙ্করাচার্য, রামানুজাচার্য, ম্যাচার্য, নিম্বাকাচার্য, শ্রীচৈতন্য মহাপ্রভু আদি ভারতের প্রতিটি মহাপুরুষ। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্‌গীতাতে বলে গেছেন যে, ডিগ্রিই হচ্ছেন স্বয়ং ভগবান। ব্রহ্মাসংহিতা ও সব কয়টি পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণ শ্রীমদ্ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবানরূপে বর্ণনা করা হয়েছে (কৃষ্ণস্তু ভগবান স্বয়ম্)। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমনভাবে নির্দেশ দিয়ে গেছেন, ঠিক তেমনভাবে ভগবদ্গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। ভগবদ্‌গীতার চতুর্থ অধ্যায়ে (৪/১-৩) ভগবান বলেছেন-

মুখবন্ধ।                                     পৃষ্ঠা নং ৫ /১ও অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া। চক্ষুরুন্মীলিতং যেন তস...
05/11/2024

মুখবন্ধ। পৃষ্ঠা নং ৫ /১

ও অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া। চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ ॥ শ্রীচৈতন্যমনোহডীষ্টং স্থাপিতং যেন ভূতলে। স্বয়ং রূপঃ কদা মহ্যং দদাতি স্বপদান্তিকম।

অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মীলিত করেছেন। তাঁকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।

শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তাঁর শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ কবে করতে পারব।

বন্দেহহং শ্রীগুরোঃ শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণরঘুনাথান্বিতং তং সজীবম। সাদ্বৈতং সাবধৃতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণললিতা-শ্রীবিশাখান্বিতাংশ

আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীরূপ গোস্বামী, তাঁর অগ্রজ শ্রীসনাতন গোস্বামী, শ্রীরঘুনাথ দাস, শ্রীরঘুনাথ ভট্ট, শ্রীগোপাল ভট্ট ও শ্রীল জীব গোস্বামীর চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণচৈতন্য, শ্রীনিত্যানন্দ, শ্রীঅদ্বৈত আচার্য, শ্রীগদাধর, শ্রীবাস ও অন্যান্য পার্ষদবৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারাণী ও শ্রীকৃষ্ণের চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।

হে কৃষ্ণ করুণাসিন্ধো দীনবন্ধো জগৎপতে। গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোহস্ততে।

হে আমার প্রিয় কৃষ্ণ। তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারাণীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।

তপ্তকাঞ্চনগৌরাঙ্গি রাবে বৃন্দাবনেশ্বরি। বৃষভানুসুতে দেবি প্রণমামি হরিপ্রিয়ে ॥

শ্রীমতী রাধারাণী, যাঁর অঙ্গকান্তি তপ্তকাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তাঁর চরণকমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।

বাঞ্ছাকল্পতরুভাশ কৃপাসিন্ধুভ্য এব চ। পতিতানাং পাবনেত্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ

রায়গঞ্জের কালীপূজা রাম মন্দিরএর আদলে পূজা মন্ডপ:::::::
14/11/2023

রায়গঞ্জের কালীপূজা রাম মন্দিরএর আদলে পূজা মন্ডপ:::::::

কালিয়াগঞ্জ এর কালীপুজো"অগ্নিবীণা ক্লাব.... ধর্ম হোক যার যার বড় মা হোক সবার"
14/11/2023

কালিয়াগঞ্জ এর কালীপুজো"অগ্নিবীণা ক্লাব.... ধর্ম হোক যার যার বড় মা হোক সবার"

কালিয়াগঞ্জ এর কালীপুজো"ত্রিধারা সংঘ ক্লাব
14/11/2023

কালিয়াগঞ্জ এর কালীপুজো"ত্রিধারা সংঘ ক্লাব

কালিয়াগঞ্জ এর কালীপুজো"প্রতিকার কষ্কো ক্লাব
14/11/2023

কালিয়াগঞ্জ এর কালীপুজো"প্রতিকার কষ্কো ক্লাব

Address

Kaliaganj

Telephone

+918759753347

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tapan Modak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tapan Modak:

Share

Category