K. Umar

K. Umar ভালোবাসা তুমি ভালো নাও
তোমার ছোঁয়ায় হারিয়েছি নিজেকে...

উত্তম প্রতিদানের জন্য"ধৈর্য ধরতে শিখুন…!❤️🙂✅               #বাস্তবতা  #অনুপ্রেরণা  #আবেগ
18/05/2026

উত্তম প্রতিদানের জন্য"ধৈর্য ধরতে শিখুন…!❤️🙂✅
#বাস্তবতা #অনুপ্রেরণা #আবেগ

18/05/2026

শুধু মায়ের জন্য
#সত্যিকারেরভালোবাসা #জীবনগল্পজীবনগল্প

18/05/2026

শুধু মায়ের জন্য
#সত্যিকারেরভালোবাসা #জীবনগল্পজীবনগল্প #সবারসাথে @

06/05/2026

A তোমাকে বলছি জীবনে একবার হলেও তোমার এই
কাজ গুলো করে দেখা উচিত
(১) তুমি একা থেকে দেখো কে তোমাকে মনে করে
(২) তুমি দরিদ্র হয়ে দেখো কারা তোমার পাশে থাকে
কিছু কষ্ট আছে যেগুলো কাউকে বলা যায়না
হাঁসি মুখে গুড়ে বেড়াও কিন্তু ভেতরে ভেতরে প্রতি নিয়ত তুমি ভেঙে পড়ো কেউ কেউ জিজ্ঞেস করলে বলো ভালো আছি কারণ তোমার পিছনে সত্যিটা শোনার মতো মানুষ আর নেই এই একাকীত্ব
কেউ দেখে না কেউ বোঝেনা তবু তুমি লড়ছো। এইটাই তোমার জীবনের সব চেয়ে বড়ো সাহস
শুভ রাত্রির শুভেচ্ছা রইলো

30/04/2026

পর্দা করা মেয়েকে বিয়ে করুন,বোরকা পরা মেয়েকে নয়।
♥️

30/04/2026

একসাথে দু'জনকে ভালোবাসা যায়?
এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই ঘুরপাক খায়। উত্তরটা সহজ: "না"।

মস্তিষ্ক যুক্তি দিয়ে বলে, একসাথে দু'জনকে ভালোবাসা যায় না।"
মন আবেগ দিয়ে বলে, কেন যাবে না? দু'জনকেই তো ভালো লাগে।
গভীরে গেলে বুঝবেন আমরা একইসাথে দু'জনকে ভালোবাসতে পারি না। আমরা যেটাকে ভালোবাসা ভাবি, সেটা অনেক সময় ভালোলাগা, নির্ভরতা বা কৃতজ্ঞতাবোধ।
কখন আমরা গুলিয়ে ফেলি?
যখন নিঃসঙ্গতা আমাদের ঘিরে ধরে। তখন যে মানুষটা পাশে এসে দাঁড়ায়, সময় দেয়, মন দিয়ে কথা শোনে, ভুলগুলো ধরিয়ে দেয় তাকে আমরা আলাদা ভাবতে শুরু করি। যে মানুষটা রাত জেগে অপেক্ষা করে, চাঁদের সাথে আপনার হাসির তুলনা করে, আপনার ছোট ছোট কথাও মনে রাখে আর ঠিক তখনই মস্তিষ্ক আমাদের সাথে গেম খেলে।
মন তখন ফিসফিস করে বলে, এই তো, এটাই ভালোবাসা। এর চেয়ে বেশি আর কী চাই?

কিন্তু যুক্তি কী বলে?

১. ভালোবাসার সংজ্ঞা: ভালোবাসা = ঘনিষ্ঠতা + আকর্ষণ + প্রতিশ্রুতি। দু'জনের সাথে ঘনিষ্ঠতা আর টান থাকতে পারে। কিন্তু প্রতিশ্রুতি মানে আমার শেষ সিদ্ধান্ত তুমি, এই জায়গাটা ভাগ হয় না। আপনি একইসাথে দু'জনের হাত ধরে ভবিষ্যৎ সাজাতে পারবেন না। সাজাতে গেলেই একজনেরটা মিথ্যে হয়ে যায়।

২. মস্তিষ্কের রসায়ন: ডোপামিন, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন
এই হরমোনগুলো একজনের প্রতি গভীর আসক্তি তৈরি করে। একসাথে দু'জনের সাথে এই বন্ধন তৈরি হলে মস্তিষ্ক দ্বন্দ্বে পড়ে। ফলাফল: দুশ্চিন্তা, অপরাধবোধ, সিদ্ধান্ত নিতে না পারা।

৩. সময়ের হিসাব: ভালোবাসা হলো ১০০% বিনিয়োগ। আপনি যদি ৬০% একজনকে দেন, ৪০% আরেকজনকে তাহলে দু'জনেই পুরোটা পেলো না। এটা টাকা না যে ভাগ করে দিলে দু'জনই খুশি থাকবে। এটা মন এখানে ভাগ মানেই কারো না কারো কম পড়া।

৪. আমরা যেটাকে ভালোবাসা ভাবি:
মনোবিজ্ঞান একে বলে "উত্তেজনার ভুল ব্যাখ্যা"। তুমি যখন একা, ভেঙে পড়েছো, তখন যে পাশে দাঁড়ালো, তার কাছে স্বস্তি পেলে। মস্তিষ্ক ভাবলো, এই শান্তিটাই ভালোবাসা। আসলে ওটা ছিল, স্বস্তি। কৃতজ্ঞতাবোধ। ভরসা। ভালোবাসা না থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। স্বস্তির মানুষটা চলে গেলে খারাপ লাগে, কিন্তু জীবন থেমে যায় না।

৫. সততার প্রশ্ন: ভালোবাসার ভিত্তি সততা আর একনিষ্ঠতা। আপনি যদি দু'জনকেই বলেন"তোমাকেই চাই, তাহলে...
একজনকে মিথ্যে বলছেন। যে সম্পর্কে মিথ্যে ঢোকে, সেটা আর ভালোবাসা থাকে না, শুধু বোঝাপড়া হয়ে যায়।

তাহলে শেষ কথা কী?
দু'জন মানুষ আপনার জীবনে দু'রকম শান্তি দিতে পারে। একজন হয়তো ঝড়ের রাতে ছাতা হয়, আরেকজন হয়তো রোদের দিনে ছায়া।
আবার অন্যভাবে বললে, একজন আপনার প্রয়োজন মেটায়, কথা শোনে, সময় দেয়, একা লাগতে দেয় না। আরেকজন আপনার প্রার্থনা হয়। যাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ লাগে। সারা দুনিয়া ঘুরেও তার কাছেই ফিরতে ইচ্ছে করে।
ভালোবাসা শুধু সময় দেওয়া বা যত্ন করার নাম না। ভালোবাসা হলো একটা মানুষের হৃদয়ে আপনার নিরাপত্তার ঘর খুঁজে পাওয়া। তার অনুপস্থিতিতে বুকের ভেতর হাহাকার টের পাওয়া। তার ভালো-মন্দ, আলো-অন্ধকার সবটুকু নিয়েই তাকে চাওয়া কোনো শর্ত ছাড়া।

প্রয়োজন অনেকের কাছে মিটতে পারে কিন্তু প্রার্থনা একজনের কাছেই হয়।

#জীবনগল্পজীবনগল্প
#সবারসাথে
#সত্যিকারেরভালোবাসা

25/01/2026

#ধোঁকা #সত্য #আলেমা #শয়তান

❗️শয়তানের সত্য স্বীকার - ফেসে যাবো আমরা‼️📌সংক্ষিপ্ত বিশ্লেষণমানুষ বহু যুগ ধরে নিজের ভুলের দায় শয়তানের ঘাড়ে চাপিয়ে এসেছে।...
25/01/2026

❗️শয়তানের সত্য স্বীকার - ফেসে যাবো আমরা‼️

📌সংক্ষিপ্ত বিশ্লেষণ
মানুষ বহু যুগ ধরে নিজের ভুলের দায় শয়তানের ঘাড়ে চাপিয়ে এসেছে। অথচ কুরআন স্পষ্টভাবে জানিয়ে দেয়—বিচারের দিনে শয়তান নিজেই বলবে,
“তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না; আমি শুধু আহ্বান করেছি, তোমরাই সাড়া দিয়েছ।” (সূরা ইবরাহিম ১৪ঃ২২)

👉অর্থাৎ, শয়তান প্ররোচক, কিন্তু অপরাধী নয়। অপরাধী মানুষ নিজেই।

📌শয়তান কোথায় থাকে?
কুরআন বলে —
“সে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়।”
(সূরা নাস ১১৪ঃ৪-৫)

📌শয়তান কোনো বাহ্যিক দৈত্য নয়, সে মানুষের চেতনার ভেতরের ভ্রান্ত প্রবণতা, ভয়, লোভ, অহংকার, কামনা ও কল্পনার মাধ্যমে কাজ করে।

📌কুরআনে শয়তানের ১৯টি প্রতারণার ধরন‼️
কুরআনের বিভিন্ন আয়াতে শয়তানের কর্মপদ্ধতি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে:
১. পথভ্রষ্ট করা — 4:119
২. মিথ্যা কামনা জাগানো — 4:119
৩. পশুর কর্ণচ্ছেদন — 4:119
৪. আল্লাহর সৃষ্টি বিকৃত করা — 4:119
৫. কুমন্ত্রণা দেওয়া — 17:53, 17:62, 17:64
৬. শত্রুতা সৃষ্টি — 5:91
৭. ঘৃণা সৃষ্টি — 5:91
৮. অবাধ্যতায় ঠেলা — 19:44
৯. বিপথগামী করা — 22:4
১০. বিদ্রোহী শক্তি হিসেবে কাজ — 37:7
১১. অন্তরে কুমন্ত্রণা — 7:20, 114:4–5
১২. প্রলুব্ধ করা — 7:27
১৩. কামনা নিক্ষেপ — 22:52
১৪. ফেতনা/পরীক্ষা — 22:53
১৫. দরিদ্রতার ভয় দেখানো — 2:26
১৬. অশ্লীলতায় ঠেলা — 24:21
১৭. জাহান্নামের দিকে ডাক — 31:21
১৮. চক্রান্ত করা — 12:5
১৯. পরনিন্দা ও খোঁচা — 68:11

এই সবকিছুই প্রস্তাব—কিন্তু গ্রহণ করে মানুষ নিজেই।

📌শয়তানের ক্ষমতা কাদের উপর?
“যারা ঈমান আনে ও তাদের রবের উপর ভরসা করে—শয়তানের তাদের ওপর কোনো ক্ষমতা নেই।
তার ক্ষমতা কেবল তাদের ওপর, যারা তাকে বন্ধু বানায়।”
(সূরা আন-নাহল ১৬ঃ৯৯-১০০)

অর্থাৎ, শয়তান ক্ষমতা পায় মানুষের সম্মতিতে।

📌বিচার দিবসে শয়তানের স্বীকারোক্তি
“আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না; আমি শুধু তোমাদের আহ্বান করেছি, আর তোমরাই সাড়া দিয়েছ।
তাই আমাকে দোষ দিও না, নিজেদের দোষ দাও।”
(সূরা ইবরাহিম ১৪ঃ২২)

📌সে আরো বলবে—
“আমি তোমাদের উদ্ধারকারী নই, আর তোমরাও আমার উদ্ধারকারী নও।” (সূরা ইবরাহিম ১৪ঃ২২)

এখানে স্পষ্ট—
শয়তান প্রস্তাব দেয়, সিদ্ধান্ত নেয় না।

📌মানুষের দায়ভার কোথায়?
“আমি তাকে পথ দেখিয়েছি—সে হয় কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ।”
(সূরা আল-ইনসান ৭৬ঃ৩)
“যে নিজেকে পরিশুদ্ধ করে, সে সফল; আর যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ।”
(সূরা শামস ৯১ঃ৭-১০)

মানুষই তার অন্তরের সিদ্ধান্তের জন্য দায়ী।

👉চূড়ান্ত সত্য‼️
অপরাধ শয়তানের আহ্বান নয়—
অপরাধ মানুষের সত্য ছেড়ে মিথ্যা গ্রহণ।

👉যে কুরআনের স্পষ্ট দলীল অগ্রাহ্য করে,
সে শয়তানের দলীলহীন ডাককেই সত্য বানায়।

👉আর সেদিন—
শয়তান দায় নেবে না।
মানুষ নিজের বোঝা নিজেই বহন করবে।
***
❤️❤️❤️
#শয়তান
#ধোঁকা


#সত্য

#আলেমা

এক আহাম্মক স্বামী তার বউকে লাঠি দিয়ে মারছিল। পাশ দিয়ে যাওয়ার সময় এক লোক বলল, মাইয়া মানুষ লাঠি দিয়া মারতে নাই, লাঠি দি...
10/01/2026

এক আহাম্মক স্বামী তার বউকে লাঠি দিয়ে মারছিল। পাশ দিয়ে যাওয়ার সময় এক লোক বলল, মাইয়া মানুষ লাঠি দিয়া মারতে নাই, লাঠি দিয়া মারে জন্তুজানোয়ার, মাইয়া মানুষরে মারতে হয় আরেক মাইয়া মানুষ দিয়া। (মানে লোকটি আরেকটা বিয়ের পরামর্শ দিচ্ছে।)
আহাম্মক স্বামী কথাটা ধরতে পারে নাই। সে লোকটাকে ধরে জিজ্ঞেস করল, তুমি এই কথা বইলা কী বুঝাইলা?
এদিকে বুদ্ধিমতি বউ ঠিকই বুঝতে পেরেছিল কথাটার মানে, বউ তাকে টেনে এনে বলল, ওই বলদের কথা বাদ দেন, আপনি পিডাইতে থাকেন! 🤭😆 🤣🤣🤣🤣
#জয়বাংলা #জয়বঙ্গবন্ধু

Address

India Gate

Alerts

Be the first to know and let us send you an email when K. Umar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K. Umar:

Share

Category