06/04/2018
আজকাল আমরা অনেকেই DSLR দিয়ে ফটো তোলাই, কেউ প্রফেশনাল ফটোগ্রাফারদের দিয়ে, কেউ বা বন্ধুদের দিয়ে । ছবি তোলা মানে এই না যে ছবি তুললাম আর ফেসবুকে আপলোড করলাম, গল্প শেষ... কিছু কিছু ব্যাপার আমাদের অবশ্যই মাথায় রাখা উচিৎ।
১। কাউকে দিয়ে ছবি তোলানোর আগে দেখে নিন সে আপনার মনমতো ছবি তুলতে পারবে কিনা, তার তোলা ছবিগুলো দেখে নিন। পরে অন্যের সামনে বলবেন না যে সে ছবি তুলতেই পারেনা ।
২। আজকাল ফ্রি তে কিছুই পাওয়া যায়না, কেউ ফ্রি তে আপনার ছবি তুলে দেবে কেন? অবশ্যই তাকে তার পারিশ্রমিক দেবেন। ছবি তোলার আগে জিজ্ঞাসা করে নিন তার পারিশ্রমিক। আপনার মনে হতে পারে যে ছবি তুলতে তো খরচ হচ্ছেনা, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন একেকটা ক্যামেরার কি রকম দাম। তাছারা সময়ের দাম সবারই আছে, কেউ ফ্রি তে সেটা দেবে কেনো আপনাকে? সে নিজের থেকে পারিশ্রমিক নিতে না চাইলে সেটা আলাদা ব্যাপার।
৩। ছবির সৌন্দর্য কিছুটা মেকআপ, ড্রেস, আপনার লুকস্ এগুলোর উপরেও নির্ভর করে...আপনি ইন্টারনেট থেকে একটা ছবি ডাউনলোড করে আশা করবেন না যে আপনারটাও ওরকমি হবে !
৪। যথাযথ ভাবে ‘ফটো ক্রেডিট’ দিন ফটোগ্রাফারকে, বিশেষ করে ফেসবুকে আপলোড করার সময়।
৫। কোনো অবস্থাতেই ফটোগ্রাফারের নিজস্ব লোগো বা ওয়াটার মার্ক edit করে মুছবেন না।
৬। ‘আমাকে edit ছাড়া সব ছবি গুলো দেবে’- এটা কখনো বলবেন না। কারন ১০টা ছবি তুললে তার মধ্যে কিছু ছবি ঠিকঠাক ওঠেনা, পরে ফটোগ্রাফার তার মনমতো ছবি গুলো বেছে দেয় আপনাকে, সবগুলো কেনো দেবে আপনাকে?
৭। কখনো আপনাকে ডেলিভারি দেওয়া ছবিগুলো আপনি পুনরায় ইডিট করবেন না। এতে সেই ফটোগ্রাফারকে অপমান করাই হয়। আপনি তার শিল্পীসত্ত্বাকে নষ্ট করবেন না। মনে রাখবেন আপনার থেকে সে বেশি ভালো জানে ছবির সৌন্দর্যের ব্যাপারে। তাই আপনি আপনার ছবি তোলার পারিশ্রমিক দিলেও পুনরায় ইডিট করবেন না বিনা অনুমতিতে।
৮। ছবি তোলার সময় ফটোগ্রাফারকে তার নিজের মতো করে ছবি তুলতে দিন।
৯। টাকা দিচ্ছেন মানে এই না যে আপনি তাকে সন্মান করবেন না, বিশেষ করে বিয়েবাড়ির ক্ষেএে। খোজ নিন তার কোনওরকম অসুবিধে হচ্ছে কিনা।
১০। তাদের সমালোচনা না করে উৎসাহিত করুন আরও ভালো ছবি তোলার জন্য…