Pundarik Prasad das photography

Call Directions Contact the business

Pundarik Prasad das photography PUNDARIK PHOTOGRAPHY

আগামীকাল ৫শে অক্টোবর রোজ মঙ্গলবার মহাপবিত্র ইন্দিরা একাদশী ব্রত উপবাস।পরিবারের সকলে মিলে একাদশী ব্রত পালন করুন সমস্ত পাপ...
05/10/2026

আগামীকাল ৫শে অক্টোবর রোজ মঙ্গলবার মহাপবিত্র ইন্দিরা একাদশী ব্রত উপবাস।
পরিবারের সকলে মিলে একাদশী ব্রত পালন করুন সমস্ত পাপ থেকে মুক্ত থাকুন।
পারনা:- 6:17am--10:7am

*ইন্দিরা একাদশীর মাহাত্ম্য:-*

মহারাজ যুধিষ্ঠির বললেন---হে মধুসূদন! আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন।
শ্রীকৃষ্ণ বললেন--হে রাজন! আশ্বিন মাসের একাদশী 'ইন্দিরা' নামে পরিচিত। এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নযোনি লাভ করেছেন, সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনামাত্রেই সামবেদীয় যজ্ঞ ফল লাভ করা যায়।
হে রাজন! মাহিস্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্ম বিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ন সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন।
একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাঁকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দন্ডবৎ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন---হে মুনিবর! আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন।
দেবর্ষি নারদ বললেন---হে মহারাজ! অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের রাজসভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন! আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন, আমি এখন তা আপনাকে বলছি।
তিনি বললেন ---হে ঋষিবর! মাহিস্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে, আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণ বশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে ভয় সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গ লোকে যেতে পারবো।' এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন! আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী পালন করুন।
রাজা জিজ্ঞাসা করলেন--হে দেবর্ষি! সেই ইন্দিরা একাদশীর বিধি কি, কোন তিথি বা কোন পক্ষে এই ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন।
দেবর্ষি উত্তর দিলেন--- হে মহারাজ! আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রি কালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপণ করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। 'হে পুন্ডরীকাক্ষ! হে অচ্যুত! এশরণাগতের প্রতি কৃপা করুন'। এই ভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন! বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন।
রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজপুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়।

হরে কৃষ্ণ
🙏🙏🙏🙏🙏

Today Sringar Darshan Sri Sri gandharvika Giridhari Sri Chaitanya mahaprabhu ISKCON Bangalore Karnataka ❤️🙏Sry Radhe Shy...
13/09/2026

Today Sringar Darshan Sri Sri gandharvika Giridhari Sri Chaitanya mahaprabhu ISKCON Bangalore Karnataka ❤️🙏

Sry Radhe Shyam ❤️ 🙏


Today Sringar Darshan Sri Sri gandharvika Giridhari Sri Chaitanya mahaprabhu ISKCON Bangalore Karnataka ❤️🙏Sry Radhe Shy...
12/09/2026

Today Sringar Darshan Sri Sri gandharvika Giridhari Sri Chaitanya mahaprabhu ISKCON Bangalore Karnataka ❤️🙏

Sry Radhe Shyam ❤️ 🙏






Today Sringar Darshan Sri Sri gandharvika Giridhari Sri Chaitanya mahaprabhu ISKCON Bangalore Karnataka ❤️🙏Sry Radhe Shy...
11/09/2026

Today Sringar Darshan Sri Sri gandharvika Giridhari Sri Chaitanya mahaprabhu ISKCON Bangalore Karnataka ❤️🙏

Sry Radhe Shyam ❤️ 🙏


Today Sringar Darshan ISKCON Temple Bangalore Sri Radhe Shyam ❤️🙏
10/09/2026

Today Sringar Darshan ISKCON Temple Bangalore

Sri Radhe Shyam ❤️🙏

Today Sringar Darshan Sri Sri gandharvika Giridhari Sri Chaitanya mahaprabhu ISKCON Bangalore Karnataka ❤️🙏Sry Radhe Shy...
09/09/2026

Today Sringar Darshan Sri Sri gandharvika Giridhari Sri Chaitanya mahaprabhu ISKCON Bangalore Karnataka ❤️🙏

Sry Radhe Shyam ❤️ 🙏

🌿🪷 শ্রী অন্নদা একাদশী ব্রত-মাহাত্ম্য 🪷🌿🙏 ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী 🙏এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয়া অন্নদা একাদশীর মাহাত্...
06/09/2026

🌿🪷 শ্রী অন্নদা একাদশী ব্রত-মাহাত্ম্য 🪷🌿
🙏 ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী 🙏

এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত হয়েছে।

🌸 মহারাজ যুধিষ্ঠির বললেন:
“হে শ্রীকৃষ্ণ! ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী? তা শ্রবণ করতে আমি অত্যন্ত আগ্রহী।”

🌸 শ্রীকৃষ্ণ বললেন:
“হে রাজন! আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি। আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন।

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপবিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলেও রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়।”

🌺 রাজা হরিশচন্দ্রের কাহিনী 🌺

প্রাচীনকালে হরিশচন্দ্র নামে একজন নিষ্ঠাপরায়ণ, সত্যবাদী ও চক্রবর্তী রাজা ছিলেন। পূর্বকর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষার জন্য তিনি রাজ্য থেকে ভ্রষ্ট হলেন।

পরিস্থিতি এমন কঠিন হয়ে উঠল যে, তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন।

চণ্ডালের দাসত্ব স্বীকার করেও রাজা হরিশচন্দ্র সত্য রক্ষার ক্ষেত্রে অটল ও দৃঢ়নিষ্ঠ ছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তিদের বস্ত্রও কররূপে গ্রহণ করতেন। এভাবেই বহু বছর দুঃখ-কষ্টের মধ্যে তাঁর জীবন অতিবাহিত হতে লাগল।

দুঃখসাগরে নিমজ্জিত হয়ে তিনি দিনরাত্রি চিন্তা করতে লাগলেন—

“আমি কী করি? কোথায় যাই? কীভাবে এই দুর্দশা থেকে উদ্ধার লাভ করব?”

ঠিক সেই সময় দৈবক্রমে পরদুঃখদুঃখী গৌতম ঋষি সেখানে উপস্থিত হলেন।

রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন এবং করজোড়ে তাঁর কাছে নিজের সমস্ত দুঃখের কথা নিবেদন করলেন।

রাজার দুর্দশার কথা শুনে গৌতম মুনি অত্যন্ত ব্যথিত হলেন এবং বললেন—

🌿 “হে রাজন! ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ‘অন্নদা’ নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই পবিত্র একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে। আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে। সেই দিন উপবাস করবেন এবং রাত্রি জাগরণ করবেন। এই ব্রত পালনের ফলে আপনার সমস্ত দুঃখের অবসান হবে।”

গৌতম ঋষির নির্দেশ অনুসারে রাজা হরিশচন্দ্র অত্যন্ত শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে অন্নদা একাদশী ব্রত পালন করলেন।

✨ ব্রতের প্রভাবে তাঁর সমস্ত পাপ ক্ষয় হলো। বহু বছরের দুঃখ-কষ্টের অবসান ঘটল।
তিনি পুনরায় তাঁর স্ত্রীকে ফিরে পেলেন এবং তাঁর মৃত পুত্রও জীবিত হয়ে উঠল।

আকাশ থেকে দেবতারা দুন্দুভি বাদ্য বাজাতে লাগলেন এবং পুষ্পবৃষ্টি করতে লাগলেন। রাজা হরিশচন্দ্র পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করে সুখে জীবনযাপন করলেন এবং অবশেষে আত্মীয়স্বজন ও নগরবাসীদের সঙ্গে স্বর্গলোকে গমন করলেন।

🌼 অন্নদা একাদশীর ফল 🌼

যে ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি সহকারে এই পবিত্র একাদশী ব্রত পালন করেন, তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করেন এবং অবশেষে ভগবানের দিব্য ধামে গমন করার যোগ্যতা অর্জন করেন।

শাস্ত্রে আরও বলা হয়েছে—

🌸 এই একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। 🌸

তাই আসুন, এই পবিত্র একাদশীতে আমরা সকলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেদের নিবেদন করি, হরিনাম সংকীর্তন করি, শাস্ত্র শ্রবণ করি এবং যতটা সম্ভব কৃষ্ণভাবনায় নিজেদের নিয়োজিত রাখি।

🙏 হে শ্রীহরি, আমাদের সকল অপরাধ ক্ষমা করুন এবং আপনার চরণকমলের সেবায় আমাদের নিযুক্ত করুন। 🙏

🪷 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে।। 🪷

🌿 শ্রী অন্নদা একাদশী মহোৎসবের জয়!
🌿 শ্রীল প্রভুপাদের জয়!
🌿 শ্রীগুরু ও গৌরাঙ্গের জয়!
🌿 হরিনাম সংকীর্তনের জয়! 🙏🌸

Today Sringar Darshan ISKCON Temple Bangalore Sri Radhe Radhe ❤️🙏
06/09/2026

Today Sringar Darshan ISKCON Temple Bangalore

Sri Radhe Radhe ❤️🙏

শ্রীল প্রভুপাদের ১৩০তম আবির্ভাব তিথিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏🌸আজকের এই পবিত্র দিনে, পরম করুণাময় শ্রীকৃষ্ণের চরণে কৃতজ্ঞত...
05/09/2026

শ্রীল প্রভুপাদের ১৩০তম আবির্ভাব তিথিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🙏🌸

আজকের এই পবিত্র দিনে, পরম করুণাময় শ্রীকৃষ্ণের চরণে কৃতজ্ঞতা জানাই—তিনি আমাদের মতো পতিত ও অযোগ্য জীবদের উদ্ধার করার জন্য তাঁর পরম প্রিয় ভক্ত, জগদ্‌গুরু শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে এই ধরাধামে প্রেরণ করেছিলেন।

আজ তাঁর ১৩০তম আবির্ভাব তিথি। 🌺

শ্রীল প্রভুপাদ, আপনি না এলে আমরা হয়তো কোনোদিনই জানতে পারতাম না—
কীভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হয়,
কীভাবে তাঁর পবিত্র নামের আশ্রয় নিতে হয়,
কীভাবে একজন ভক্তের মতো জীবনযাপন করতে হয়।

আপনি সমগ্র পৃথিবী পরিভ্রমণ করে, নিজের জীবনের শেষ প্রান্ত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের হাতে তুলে দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র, শ্রীমদ্ভগবদ্গীতা, শ্রীমদ্ভাগবত এবং শুদ্ধ ভক্তির অমূল্য সম্পদ।

আমরা আপনার কৃপা পাওয়ার যোগ্য নই। আপনার প্রতি আমাদের অপরাধের কোনো সীমা নেই, আমাদের ভক্তিও অত্যন্ত ক্ষীণ। তবুও আপনি করুণার সাগর হয়ে আমাদের মতো অধম জীবদেরও শ্রীকৃষ্ণের চরণে ফিরে যাওয়ার পথ দেখিয়েছেন।

হে প্রভুপাদ,
আপনার চরণকমলে আমাদের একান্ত প্রার্থনা—
আমাদের হৃদয়ের সমস্ত অহংকার, অনর্থ ও অপরাধ দূর করে দিন।
আপনার নির্দেশকে জীবনের আদর্শ করার শক্তি দিন।
শ্রীগুরু-সেবা, বৈষ্ণব-সেবা এবং শ্রীকৃষ্ণের পবিত্র নামের প্রতি আমাদের গভীর আসক্তি দান করুন।

জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আপনার কৃপা ও আশ্রয় থেকে বিচ্যুত না হই—এইটুকুই আমাদের প্রার্থনা। 🙏

আপনি আমাদের কাছে শুধু একজন গুরু নন—
আপনি সেই আশ্রয়, যাঁর মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের সন্ধান পেয়েছি। ❤️

হে শ্রীল প্রভুপাদ, আপনার চরণকমলে শত কোটি দণ্ডবৎ প্রণাম।
আপনার কৃপা ব্যতীত আমাদের কোনো গতি নেই।

শ্রীল প্রভুপাদ কি জয়! 🙏
শ্রীগুরু ও গৌরাঙ্গ কি জয়! 🙏
হরে কৃষ্ণ মহামন্ত্র কি জয়! 🙏

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে l

Sri Krishna Janmashtmi Special Sringar Darshan ISKCON Temple Bangalore Sri Radhe Shyam ❤️🙏
04/09/2026

Sri Krishna Janmashtmi Special Sringar Darshan ISKCON Temple Bangalore

Sri Radhe Shyam ❤️🙏



Address

Hbr Layout

Opening Hours

Monday 4:30am - 8:30pm
Tuesday 4:30am - 8:30pm
Wednesday 4:30am - 8:30pm
Thursday 4:30am - 8:30pm
Friday 4:30am - 8:30pm
Saturday 4:30am - 8:30pm
Sunday 4:30am - 8:30pm

Telephone

+918116222755

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pundarik Prasad das photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pundarik Prasad das photography:

Shortcuts

Share

Nearby photography services