01/11/2025
যারা প্রথমবার বিয়ে করছেন তাদের জন্য:
বিজ্ঞাপন দেখে সস্তায় ফটোগ্রাফার বুকিং করার আগে এই কয়েকটি বিষয়ে মাথায় রাখবেন। কারণ ফটোগ্রাফি এজেন্সি মালিকের হাতে খরচ কমানোর মত কোন ক্ষমতা থাকে না। যেটা থাকে সেটা হলো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করার ক্ষমতা।
সস্তা ফটোগ্রাফাররা -
১. নিউ কামার বা ফ্রেশার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের বিয়ে বাড়িতে পাঠান। অভিজ্ঞতার অভাবে তারা অনেক দামি মুহূর্ত মিস করে। ক্যামেরার সেটিংস, লাইটের নলেজ এবং এঙ্গেল তো ছেড়েই দিলাম। মাঝে মাঝে এরা ইচ্ছা না হলে কাজ করতেও যায় না। মোবাইল বন্ধ করে রাখে।
২. সমস্ত canvera অ্যালবাম দামি নয়। সেখানেও এমন অ্যালবাম থাকে যা খুবই অল্প টেকসই। সেইসব সস্তা এলবাম আপনার জীবনের সবথেকে দামি মুহূর্ত গুলিকে খুব বেশিদিন আগলে রাখতে পারে না।
৩. ভিডিওগ্রাফারকে দিয়েই অথবা অনভিজ্ঞ ভিডিও এডিটর কে দিয়ে সস্তায় এডিট করিয়ে ভিডিও ডেলিভারি করে। যে ভিডিওতে বিভিন্ন রকম আঁকি-বুকি এফেক্ট থাকলেও কোন গল্প থাকে না। কিছু বছর পর যে ভিডিও গুলো দেখলে আর কোন স্মৃতিচারণ হবে না।
এই প্রফেশনের সাথে যুক্ত কোন সঠিক ফ্রিল্যান্সার বা অ্যালবাম প্রোডাকশন কোম্পানি বা প্রফেশনাল ভিডিও এডিটিং হাউজ দিনে দিনে তাদের রেমুনারেশন কমায় না, বরং বাড়ায়। তাহলে ভাবুন, মালিকের মুখ দেখে বুকিং করার পর, আপনি হয়তো জানেনই না আপনার বাড়িতে যে ফটো তুলতে যাচ্ছে সে আদৌ জীবনে কোনদিন ছবি তুলেছে কিনা। ঠকে যাওয়ার আগে চিন্তা করুন, কারণ কিছু মুহূর্ত জীবনে একবারই আসে। যদি বারবার আসে তাহলে আলাদা ব্যাপার 🙄।
সাধারণ হিসাব:
দশ বছর আগে ৬০ থেকে ৭০ হাজার টাকায় সাধারণ কোয়ালিটির ফটোগ্রাফার পাওয়া যেত। আজকের দিনে সেই কোয়ালিটি পেতে গেলে ন্যূনতম ১ লক্ষ টাকা তো খরচ করা উচিত। এইটুকু অর্থনৈতিক শিক্ষা হয়তো সবারই আছে। এবার ভেবে ডিসিশন নিন। দরকার হলে যে ফটোগ্রাফাররা কাজ করতে আসবেন তাদের প্রোফাইল গুলো একবার দেখুন। আমার মনে হয় প্রিমিয়াম ফটোগ্রাফি এজেন্সি এসব ব্যাপারে ট্রান্সপারেন্ট থাকে।
বিশেষ দ্রষ্টব্য: আমি ফটোগ্রাফির ব্যবসা করি না। কিন্তু ইন্ডাস্ট্রির সাথে অন্যভাবে বহু বছরের যুক্ত থাকার কারণে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে জনস্বার্থে কিছু সতর্কবার্তা শেয়ার করলাম।