14/02/2024
"১৪ ফেব্রুয়ারি, দিনটা আসলেই সেই দিনগুলোর কথা মনে পড়ে। স্কুলের সেই দিন গুলো। পছন্দের বান্ধবী কে ফুল দেওয়া, চকোলেট দেওয়া 🍁
আমার জীবনে প্রেম এসেছিলো একটু পরের দিকে। মানে স্কুলের গণ্ডি পেরিয়ে আসার পড়ে। পড়ন্ত বিকেলের রোদ্দুরে। প্রস্তাব টা এসেছিলো তার তরফ থেকেই 🎈 না করতে পারিনি। তারপর থেকে টানা ৫ বছর এই ১৪ ই ফেব্রুয়ারি দিনটার একটা আলাদা ই মাহাত্ম্য ছিলো। আর পাঁচটা প্রেমিক প্রেমিকার মতন শহর এর রাজপথে একসাথে চলা। আমরা আড্ডা দিতাম ওর কলেজের পেছন দিকটায়।
আমি খেতে ভালবাসতাম বলে, আমার প্রেমিকা আমার জন্য কিছু একটা রান্না করে নিয়ে আসতো। অনেক সময় নিজে হাতে খাইয়ে দিতো। জলপাইগুড়ি শহর তখন প্রেম কে অন্যচোখে দেখতো। আমাদের মতন যারা বড়দের সন্মান, সমাজের দায়বদ্ধতা মাথায় রেখে প্রেম করতাম তাদের কেউ ঘাটতো না। আমরা আমাদের মতন চলতাম, মিশতাম। আমার প্রেমিকা আমার কাছে মুখ ফুটে কিছু চাইতো না। বরং আমি বুঝতাম কখন কি চাই ওর। মনে আছে ওড়না দিয়ে ওর মাথাটা ঢেকে দিতাম ❤️ তখন ওকে অনেক মিষ্টি দেখতে লাগতো। আমি শুধু চেয়ে থাকতাম আর ও বারণ করতো ওভাবে তাকাতে। কি যেনো আমার চোখে ও চোখ রাখতে পারতো না। এইভাবে ৫ টা বছর চলেছিলো। কিশোর জীবনের প্রেম, অন্য কেউ ওর দিকে তাকালে রাগ এসে যেতো। বাসে ওকে বা দিকে বসতে বলতাম, রাস্তায় হাঁটলেও ওকে বা দিকেই রাখতাম। বড়ো হয়ে জানতে পেরেছিলাম বা দিকে হৃদয় থাকে জন্য স্ত্রী র জায়গাটা বা দিকে থাকে।
বাড়ি থেকে প্ল্যান করে বেরতাম, বাসে আলাদা আলাদা সিটে বসতাম। হোমটাউন পেরোলে আবার পাশাপাশি এসে যেতাম 😆
সবাই জানতো আমাদের সম্পর্কের ব্যাপারে। একদিন বাস থেকে নামতে একটা বাচ্চা ছেলে দেখি বললো "এই দাদা দিদিকে ফেসবুকে দেখেছি" 🎈 খুব লজ্জা পেয়েছিলাম সেদিন।
এভাবে যে কিভাবে ৫ টা বছর পেরিয়ে গেলো, কিশোর থেকে যুবক হয়ে উঠলাম বুঝতেই পারিনি। যেদিন ও অগ্নি সাক্ষী রেখে অন্যের গলায় মালা দিলো, সেই ৯ ডিসেম্বরের রাত টা জানলায় দাড়িয়ে আকাশের দিকে প্রশ্ন করেছিলাম "আমার সাথেই কেনো?" পুরো রাত চোখ খোলা ছিলো। ওকে মন থেকে ক্ষমা করতে পুরো ৩ - ৪ টে মাস লেগেছিলো। এই ৩-৪ টে মাস নিজের মধ্যে ছিলাম না, যেনো আমার সত্তার মৃত্যু হয়েছিলো। ধীরে ধীরে জানলাম, বুঝলাম সবটাই মায়া ছিলো একটা 😊 একটা ভালো সময় যা চিরকালের মতন পেরিয়ে এসেছি। বাবা মায়ের জন্যই ফিরে আসা। শরীর কে টেনে নিয়ে চলা। তারাও যে আমার ভালোবাসা।
এই ১৪ ফেব্রুয়ারি এলে সদ্য প্রেমে পড়া কাপল দের দেখলে ভালো লাগে। ভেতর থেকে আবেগের বসে খেয়াল আসে, সম্পর্ক গুলো যেনো অটুট থাকে। আমার স্বপ্ন গুলোতে তো অন্যের নজর লেগেছিলো, আর কারো সাথে যেনো এমন খারাপ না ঘটে। বেঁচে থাকুক ভালোবাসা আর তার গল্পগুলো। বারবার ফিরে আসুক ১৪ ফেব্রুয়ারি ওই জলপাইগুড়ির রাজপথে, কলেজের পেছন দিকে, তিস্তা স্পারের কোণে, লোকাল বাসের সিটে..."
- সবুজের ডাইরি থেকে 🍁
Happy Valentine's Day 🍁